Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

কখনো নাম গুণাবলীর জ্যোতিচ্ছটার আড়াল থেকে, আবার কখনো আড়ালবিবর্জিত অবস্থায়, সরাসরি । তখন প্রত্যেক জান্নাতবাসীর মাবদায়ে তাইয়্যুন যে নাম ও গুণ, সেই নাম-গুণই প্রকাশিত হবে তার জান্নাতরূপে । কখনো কখনো জান্নাতের সুখপোকরণই হবে তার প্রিয়তম দর্শনের দর্পন । আবার কখনো কখনো দর্শন হবে দর্পন ছাড়াই, সরাসরি । আমি বলি, এরকম অবস্থা হবে সাধারণ জান্নাতবাসীর । আর দর্পনবিবর্জিত সার্বক্ষণিক দর্শনধন্য হবেন বিশেষ বিশেষ ব্যক্তিগণ। অথবা পৃথিবীতে যাঁরা সার্বক্ষণিকভাবে তাজাল্লিয়ে জাতির জ্যোতিচ্ছটাম্নাত, তারাই তখন বিরতিহীনভাবে লাভ করবেন আল্লাহ্‌র দীদার । সংশয় ঃ তাফসীরকারগণ বলেছেন, এখানকার “ইলা রব্বিহা নাজিরাহ্‌' বাক্যের শুরুতে ইলা" ব্যবহৃত হয়ে বাক্যের বিষয়বন্তকে করেছে সীমিতার্থক। এভাবে বক্তব্যটি দীড়িয়েছে___ যখন আল্লাহপাক ইচ্ছা করবেন, জান্নাতবাসীরা তার দিকে তাকাতে পারবেন তখনই । ওই সময় তারা আল্লাহ্‌ ছাড়া আর কোনো দিকেই দৃষ্টিপাত করবেন না। একথার সমর্থন রয়েছে হজরত জাবের কর্তৃক বর্ণিত একটি হাদিসে, যেখানে বলা হয়েছে, রসুল স. বলেছেন, জান্নাতবাসীরা আরাম আয়াশে মগ্ন থাকবে। অকম্মাৎ আলোকসম্পাত ঘটবে উর্দেশ থেকে। তারা দৃষ্টি উত্তোলন করেই দেখতে পাবে তাদের প্রিয়তম প্রভূপালককে । আল্লাহ্‌ বলবেন, হে জান্নাতবাসীগণ! তোমাদের প্রতি শান্তিবারতা (সালামুন কৃওলাম মির রব্বির রহীম)। এরপর আল্লাহ্‌ এবং তীর-বান্দাগণ তাকিয়ে থাকবে পরস্পরের দিকে । জান্নাতবাসীদের দৃষ্টি তখন অন্য কোনো দিকে যাবেই না। এক সময় নেমে আসবে যবনিকা। অন্তর্িত হবে আল্লাহ্র আনুরপ্যবিহীন সৌন্দর্যচ্ছটা। কিন্তু জান্নাতের সকল পরিসরে তখনো জেগে থাকবে তার রেশ। ইবনে মাজা, ইবনে আবিদ্দুনইয়া, দারাকুতনী | এখন প্রশ্ন £ কিছুসংখ্যক লোকের জন্য যদি দীদার নিরবচ্ছিন্ন হয়, তবে আলোচ্য আয়াতের বক্তব্যটিকে সীমিতার্থক বলার হেতু কী? উত্তর $ বাক্যের শুরুতে যের প্রদানকারী অব্যয় ও যের প্রদত্ত পদ ইলা রব্বিহা* ব্যবহৃত হওয়ায় বক্তব্যটি সীমিতার্থক হয়েছে, এমনটি মেনে নেওয়া যায় না। বরং বলা যেতে পারে__ এরকম করা হয়েছে যতিপাত ঘটাতে, ও ছন্দবদ্ধতার লক্ষ্যে । আর প্রিয়তম দর্শনের ক্ষেত্রে জান্নাতের অনুগ্ধহসম্ভারসমূহ তো বিপত্তিকর কিছু নয়। বরং ওগুলো তো তাদের প্রিয়তমদর্শনের দর্পন । এভাবেই তো তাদের দর্শন হবে নিরবচ্ছিন্ন, কখনো দর্পনের মাধ্যমে, কখনো মাধ্যম ছাড়া ফলে জান্নাতের সুখোপকরণসমূহ সম্ভোগের ক্ষেত্রেও কোনো বাধা সৃষ্টি হবে না অর্থাৎ এক অবস্থা তাদেরকে অন্য অবস্থা থেকে করতে পারবে না উদাসীন । তবে সাধারণ জান্নীতবাসীদের ক্ষেত্রে তাদের সুখোপকরণসমূহ সৃষ্টি করবে অন্তরায় তারা যখন জান্নাতমুখী হবে তখন আন্লাহ্মুখী হতে পারবে না। আবার যখন আল্লাহ্মুখী হবে, তখন আর খেয়াল রাখতে পারবে না জান্নাতের দিকে । আর এরকম ঘটবে তাদের যোগ্যতার অভাবের কারণেই । তাফসীরে মাযহারী/২৫১ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ২৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।