তা আমাদের দায়িতৃভূতও নয় । তাই আমরা এই হাদিস পর্যন্ত এসেই থেমে যেতে চাই যে, বেহেশতের সর্বাপেক্ষা সম্মানিত জন যারা হবেন, তীরা আল্লাহ্র দীদার লাভ করবেন সকাল-সন্ধ্যায়। বলা বাহুল্য, এক্ষেত্রে সকলের অগ্রণী হচ্ছেন নবী- রসুলগণ। তারপর তারা যারা আল্লাহ্র নৈকট্যধন্য। আনুরূপ্যবিহীনরূপে সতত আল্লাহ্র সন্তাসন্নিহিত ৷ তার অস্তিতে সতত স্নাত, মাঝে মাঝে বা বিরতি সহকারে নয়। এ পার্থিব জগত আল্লাহ্র দীদারের অন্তরায় । তাই পৃথিবীতে তীরা আল্লাহ্র দীদার পান না। কিন্তু আখেরাতে যেহেতু এ অন্তরায়টি আর থাকবে না, তাই সেখানে তারা অবশ্যই পাবেন তাদের কাংখিত দীদার, সার্বক্ষণিকভাবে, এবং যারা মাঝে মাঝে তাজাল্লি লাভ করেন, তীরা মাঝে মাঝে | উপযোগ £ আল্লাহ্র প্রিয়ভাজন যারা, তাদের হৃদয়ে আল্লাহ্ ছাড়া অন্য কারো ভালোবাসা থাকতেই পারে না। অথচ দেখা যায় হজরত ইয়াকুব তার পুত্র হজরত ইউসুফের মহব্বতে ছিলেন পাগলপারা । পুত্রবিরহে কাদতে কাদতে অন্ধ হয়ে গিয়েছিলেন তিনি। বিষয়টি বেশ রহস্যময় । হজরত মোজাদেদে আলফে সানি বিষয়টির রহস্য উদঘাটনে সমর্থ হয়েছেন। তিনি বিষয়টিকে ব্যাখ্যা করেছেন এভাকে__ প্রত্যেক মানুষের রয়েছে ভিন্ন ভিন্ন উৎপত্তিস্থল (মাবদায়ে তাইয়ুন)। সে উৎপত্তিস্থলের ভিত্তি হচ্ছে আল্লাহতায়ালার কোনো না কোনো নাম অথবা গুণ। ওই নাম গুণই তাদের রব বা প্রতিপালক । পৃথিবীর জীবনে তাই প্রত্যেক মানুষের মধ্যে প্রতিফলিত হয় ওই বিশেষ বিশেষ নাম অথবা গুণের বিকাশ_ তরুলতা, সাগর-নদী, সেবক-পরিচারক, বিভিন্নরূপে । এরকম বিকাশ ঘটবে জান্নাতেও। রসুল স. সেজন্যই বলেছেন, জান্নাতের মৃত্তিকা পবিত্র এবং সেখানকার পানি সুমিষ্ট । আর সেখানকার স্রোতস্বিনী এবং প্রাসাদ-বৃক্ষরাজি হবে 'সুবহানাল্পহ্" “আলহামদুলিল্লাহ্” “লা ইলাহা ইন্লান্নুহ্" ও “আন্রাহু আকবার' ৷ হজরত মোজাদেদে আলফে সানির কথাতেও প্রমাণিত হয় যে, আল্লাহতায়ালার নাম-গুণাবলীর জ্যোতি বিকিরীত হবে জান্নাতের প্রাসাদ-বৃক্ষরাজি- প্রোতস্বিনীর মধ্যে । জান্নাতবাসীরা তা দেখে হবে ধন্য, উন্লুসিত, পরিতৃপ্ত । এরপর তারা অধিকতর আনন্দিত ও মোহিত হবে তখন, যখন ঘটবে আল্লাহ্র সরাসরি দীদার। তখন জান্নাতের সুখোপকরণসমূহের জ্যোতি হয়ে যাবে নিম্প্রভ। সেগুলো আবার সমুজ্্ল হবে দীদারে ছেদ পড়লে । এভাবে জান্নাতবাসীগণ অনন্তকাল ধরে শান্তি ও পরিতৃপ্তি পেতে থাকবেন কখনো আল্লাহ্র নাম-গুণাবলীর জ্যোতিচ্ছটা দর্শনে, আবার কখনো আল্লাহ্র আনুরপ্যহীন দর্শনধন্য হয়ে । হজরত মোজাদ্দেদে আলফে সানি আরো বলেছেন, সুফী-আউলিয়াগণ পৃথিবীতে আল্লাহ্্পাকের সত্তাসঞ্জাত জ্যোতিচ্ছটা (তাজান্নিয়ে জাতি) লাভ করেন তার নাম গুণাবলীর (আসমা-সিফাতের) জ্যোতিচ্ছটার আড়ালে থেকে । কখনো কখনো আবার এই আড়াল অপসারিতও হয়। তখন তারা অবলোকন করেন বিদ্যুত্বৎ জ্যোতিচছটা (তাজান্রিয়ে বরকী)। পরকালের দর্শনও হবে এরকম__ তাফসীরে মাযহারী/২৫০ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ২৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।