আছে পার্থক্যরেখা ৷ নিকট দূর বলেও কোনো কিছুর অস্তিত্ব এতে নেই। তার এমতো দর্শন তার দৃষ্টিকে ব্রান্তও করে না কখনো। কেননা তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, সর্বজ্ঞ। সৃষ্টি এমতো বৈশিষ্ট্য থেকে বঞ্চিত। এতদসত্তেও বেহেশতে বেহেশতবাসীরা যে তাকে দেখবে, তাতেও কোনো সন্দেহ নেই । কেননা বিষয়টি সুপ্রমাণিত। তবুও কথা থেকে যায় যে, তাহলে সে দীদারের প্রকৃতি হবে কী রকম? অথবা তা কি সত্যিসত্যিই দীদার, না দীদার নামের অন্য কোনোকিছু? কেননা আল্লাহপাক বলেছেন 'লা তুদ্রিকুহুল আবসার' (তিনি দৃষ্টির অধিগম্য নন)। এখানে ব্যবহৃত হয়েছে ইদরাক' শব্দটি | স্মর্তব্য, শুধু দেখার নাম “ইদরাক' নয়। ইদরাক' হচ্ছে কোনোকিছুকে পুরোপুরি পরিঝেষ্টন করা, কোনো কিছুর তথ্য ও তত্বসমূহ পুরোপুরি আয়ত্ত করা । বলাবহুল্য, এরকম যোগ্যতা সৃষ্টির নেই, থাকা সম্ভবও নয় । তবে যাকে সে জানতে, বুঝতে, অবলোকন করতে পারে না, তার সকাশে তার বিদ্যমানতা তো অসম্ভব নয়। আর এ বিষয়টিও অসম্ভব নয় যে, যদি তার দর্শনকে বলা হয় তারই মতো অবোধ্য ও আনুরূপ্যবিহীন। আর তা সংঘটিত হতে পারবে এখানে নয়, ওখানে, যে জগত, জগতবাসীরা অনশ্বর ও যারা আল্লাহ্র প্রিয়ভাজন । আল্লাহই অধিক পরিজ্ঞাত। উপযোগ £ আলোচ্য আয়াতের মাধ্যমে প্রমাণিত হয় যে, জান্নাতবাসীরা তাদের প্রভুপালকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে এবং তারা তখন হবে উজ্জ্বল মুখাবয়ববিশিষ্ট । কেননা নামপদীয় বাক্যের (জুমলায়ে ইসমিয়ার) বৈশিষ্ট্য হচ্ছে, তা কর্মকে করে নিরবচ্ছিন্ন ও প্রবহমান । হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, কেউ কেউ আল্লাহ্র দীদার পাবে সপ্তাহে একদিন এবং কেউ কেউ পাবে সপ্তাহে দুদিন। হজরত আবু উমামা থেকে ইবনে আবিদ্ দুন্ইয়া এরকমই বর্ণনা করেছেন। কারো কারো আবার দীদার ভাগ্যে জুটবে দুই ঈদের মতো বৎসরে দু'বার। আবু বকর ইবনে আবদুল্লাহ্ মাজানী থেকে এরকম বর্ণনা করেছেন ইয়াহইয়া ইবনে সালাম। হজরত ইবনে ওমরের বর্ণনায় বিষয়টি উপস্থাপিত হয়েছে এভাবেই । অবশ্যই নামপদীয় বাক্য হয় নিরবচ্ছিন্ন । সুতরাং বুঝতে হবে এখানেও বলা হয়েছে নিরবচ্ছিন্ন দীদারের কথা । কিন্তু প্রত্যেক বিশ্বাসীর ক্ষেত্রে যে এরকম ঘটবে, সেরকম কথা এখানে নেই। তবে একথা অবশ্যই বলা হয়েছে যে, এরকম সৌভাগ্যের অধিকারী হবে বিশ্বাসীগণের একটি বিশেষ দল। আর ওই দলটি যে আল্লাহ্র প্রিয়ভাজন, তাতে সন্দেহ মাত্র নেই। অর্থাৎ সেদিন যারা আল্লাহ্র প্রিয়পাত্র, তাদেরই মুখাবয়ব হবে বিশেষভাবে সমুজ্্বল এবং বিশেষভাবে আবু নাঈম বর্ণনা করেছেন, আবু ইয়াধিদ বোস্তামী বলেছেন, আল্লাহ্পাকের কিছু বান্দা এরকমও হবেন, যারা দীদার বিরতির সময় এমন করুণভাবে ফরিয়াদ জানাতে থাকবেন, যেমনভাবে জাহান্নামীরা ফরিয়াদ জানাতে থাকে জাহান্নাম থেকে মুক্তির জন্য। এতে করে বুঝা যায়, আল্লাহ্পাকের নৈকট্যভাজনতার স্তর হবে অসংখ্য । সে সকল স্তর সম্পর্কে জ্ঞান লাভ করা আমাদের পক্ষে সম্ভব নয়। আর তাফসীরে মাযহারী/২৪৯ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ২৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।