প্রভুপালনকর্তাকে দেখতে পাবে না। হজরত আবু হোরায়রা থেকে লালকায়ীও এরকম বর্ণনা করেছেন । আবু নাঈম তার “হুলিয়া" পুস্তকে লিখেছেন, হজরত ইবনে আব্বাস বর্ণনা করেছেন, একবার রসুল স. প্রার্থনা জানালেন, “হে আমার প্রভৃুপালয়িতা! দ্যাখা দাও। তারপর তারা তাদের প্রভূপালকের দিকে তাকিয়ে থাকবে এই আয়াত পাঠ করে বললেন, আল্লাহ্ নবী মুসাকে জানিয়ে দিয়েছেন, পৃথিবীতে কেউ আমাকে দেখতে পাবে না। দেখবে শুধু জান্নীতবাসীরা। তাদের দৃষ্টি সেখানে বিপর্যস্ত হবে না। আর তারাও হবে না কখনো বৃদ্ধ। “যারা তাদের প্রভূপালনকর্তার সাক্ষাত লাভে আগ্রহী, তারা যেনো পুণ্যকর্ম সম্পাদন করে' এই আয়াতের ব্যাখ্যা ব্যপদেশে হজরত আলী বলেছেন, যারা আল্লাহ্র দীদারের অনুরাগী, তাদের জন্য পুণ্যপরায়ণ হওয়া অপরিহার্য । তারা যেনো কখনোই তাদের প্রভুপালকের সমকক্ষ অথবা অংশীদার নির্ধারণ না করে। সারকথা কোরআন মজীদের অনেক আয়াত দ্বারা আল্লাহ্র দীদার সন্দেহাতীতরূপে সুপ্রমাণিত। যেমন “ফামান কানা ইয়ারজু লিব্বাআা রব্বিহী ফাল ইয়া'মাল আ*মালান সলিহা' “লিল্লাজীনা আহসানুল হুসনা ওয়া যিয়াদাহ', “লাদাইনা মাযীদ' ইত্যাদি । এছাড়া রসুল স. তার প্রিয় সহচরবৃন্দ, তাদের অনুসারী এবং তাদের অনুসারীগণ কর্তৃক দীদারের সত্যতা সম্পর্কে বর্ণিত হয়েছে ব্যাপকভাবে । হাদিসবেত্তাগণ তাই মন্তব্য করেন, বিষয়টি উপনীত হয়েছে সুবিদিত পর্যায়ে । আল্লামা সুয্যুতী এবং প্রথিতযশা কোরআনব্যাখ্যাতা ও হাদিসবেত্তা তাই বিষয়টিকে গ্রহণ করেছেন অত্যাবশ্যকীয় বিশ্বাসদপে। অর্থাৎ বিশ্বাসটি একমত্যসম্মত, যার অস্বীকারকারীরা অবশ্যই কাফের । পথভ্রষ্ট মুতাজিলা ও খারেজী সম্প্রদায় বলে, দীদার অসম্ভব । তাদের যুক্তি হচ্ছে, যা দৃষ্টির আয়ত্ত, তা অবশ্যই আকারসস্ভুত ও স্থানবিশিষ্ট। অথচ আল্লাহ্ স্থান, আকার ও নিরাকারের অতীত । এমতো যুক্তির কারণেই তারা আলোচ্য আয়াতের “নাজিরাহ্' (তাকিয়ে থাকবে) কথাটির অর্থ করে, অপেক্ষমান থাকবে । কিন্ত তাদের এমতো অর্থোদ্ধার প্রচেষ্টা আরবী ভাষার ব্যাকরণরীতিসিদ্ধ নয়। কেননা ইনতেজার' (অপেক্ষা) ক্রিয়ার কর্মপদের সঙ্গে ব্যবহৃত হয় 'লাম' অব্যয় । “ইলা” (দিকে) অব্যয় নয়। আর চোখে দেখা ক্রিয়ার পর কর্মপদে ব্যবহৃত হয় ইলা" অব্যয়। এখানে সেরকমই হয়েছে। অর্থাৎ “লি রব্বিহা' (তার পালনকর্তার উদ্দেশ্যে) না বলে বলা হচ্ছে ইলা রব্বিহা” (তার পালনকর্তার প্রতি)। আহলে সুন্নত ওয়াল জামাতের বিদ্বানগণ বলেন, দ্রষ্টব্যের জন্য কেবল মাত্র উপস্থিতিই যথেষ্ট । দর্শক তা দর্শন করবে জীবিতাবস্থায়, স্ঞানে, তার দৃষ্টি শক্তির সাহায্যে ৷ যদি দ্রষ্টব্য উপস্থিত থাকে এবং দর্শক তার প্রতি দৃষ্টিপাত করে, তবে তার দর্শন তো ঘটবেই। এসকল শর্ত প্রযুক্ত হয় বস্তুগত দর্শনের ক্ষেত্রে। আল্লাহ্পাককে এভাবে দর্শন করা অসম্ভব । কেননা তিনি বস্তুর অতীত, অদৃশ্যের অদৃশ্য । লক্ষণীয়, আল্লাহপাক সৃষ্টিজগতের প্রকাশ্য-গোপন, সংক্ষিপ্তি-বিস্তৃতি সকলকিছুই এক সঙ্গে দেখেন। তার এমতো দর্শনের না আছে কোনো সীমা, না তাফসীরে মাযহারী/২৪৮ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ২৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।