“কিতাবুর রুইয়াত' গ্রন্থে উল্লেখিত আজরী ও বায়হাকীর বর্ণনায় এসেছে, হজরত ইবনে আব্বাস বলেছেন, এখানকার “নাদ্বিরাহ্' অর্থ অনিন্দ্য সুন্দর । আর ইলা রব্বিহা নাজিরাহ্* অর্থ দৃষ্টিপাত করবে প্রভূপালকের দিকে । হাসান বসরী এবং আরো অনেকে এরকমই ব্যাখ্যা করেছেন। হজরত ইবনে ওমর বর্ণনা করেছেন, রসুল স. একবার বললেন, সবচেয়ে নিম্ন অনুচর ও মশারীগুলো ঘুরে ফিরে পরিদর্শন করবে একমাসের পথের সমান দূর অতিক্রম করে । আর সর্বাপেক্ষা উচ্চ মর্ধাদাধারী জান্নাতবাসী প্রতি সকাল-সন্ধ্যায় লাভ করবে আল্লাহ্র মহিমময় দীদার। এরপর রসুল স. আবৃত্তি করলেন আলোচ্য আয়াত । আহমদ, তিরমিজি, দারাকুতনী, লালকায়ী, আজারী ৷ আজারীর বর্ণনায় এসেছে, সবচেয়ে নিন্নমর্যাদাধারী জান্নীতির রাজত্বের পরিধি হবে দুই হাজার বৎসরের পথের দূরত্বের সমান । সে তার পুরো এলাকাই দেখতে পাবে একসঙ্গে । দূর ও নিকট তার চোখে প্রতিভাসিত হবে একই লহমায়। আল্লাহ্দর্শন প্রসঙ্গে হজরত আনাস থেকে বাযযার, তিবরানী, বায়হাকী, আবু ইয়ালা ও ইসপাহানী কর্তৃক বর্ণিত হয়েছে, শুক্রবারে জান্নাতে আল্লাহ্র আনুরপ্যবিহীন আবির্ভাব ঘটবে সর্বাধিক বরকতের সঙ্গে । এজন্যই শুক্রবারকে বলা হয় ইয়াওমুম্ মাজ্বীদ' (আধিক্যের দিন)। হজরত ইবনে আব্বাস থেকে আজারী বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, বসরী থেকে প্রায়োন্নত সূত্রে বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, প্রতি শুক্রবারে স্বর্গের অধিবাসীরা তাদের প্রভুপালকের দিকে তাকিয়ে থাকবে নির্ণিমেষ নেত্রে। কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, আল্লাহ্ বলেন, আমি তার প্রিয় দু'চোখের অধিকারী হবো । প্রতিদানে সে বাস করবে আমারই গৃহে (জান্নাতে)। নির্ণিমেষ নেত্রে অবলোকন করবে কেবল আমাকে । রসুল স. এর সুমহান সংসর্ণে। আকাশে শোভা পাচ্ছিলো পূর্ণিমার পূর্ণশশী | সে দিকে ইঙ্গিত করে তিনি স. বললেন, নিশ্চয় তোমরা দেখতে পাবে তোমাদের প্রিয়তম প্রভুপালনকর্তাকে, যেমন এখন দেখতে পাচ্ছো চতুর্দশীর চাদ । ওই দর্শন হবে অনন্তরাল। সুতরাং উদয়াস্তের পূর্বের নামাজের রক্ষণাবেক্ষণ কোরো । বোখারী, মুসলিম ৷ হজরত হুজায়ফা থেকে লালকায়ীও এরকম বর্ণনা করেছেন। আরো বর্ণনা করেছেন, হজরত আবু হোরায়রা থেকে বোখারী ও মুসলিম । হজরত জায়েদ ইবনে ছাবেত বলেছেন, রসুল স. দোয়া করতেন, হে আমার পরম সখা! তোমা সকাশে আমি প্রার্থনা করি, পরবর্তী পৃথিবীতে তুমি আমাকে দান কোরো সৌভাগ্যময় জীবন। দিয়ো তোমার দীদার। হজরত উবাদা ইবনে সামেত বর্ণনা করেছেন, রসুল স. জানিয়েছেন, মৃত্যুর পূর্বে তোমরা তোমাদের তাফসীরে মাযহারী/২৪৭ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ২৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।