1 সুতরাং যখন আমি উহা পাঠ করি তুমি সেই পাঠের অনুসরণ কর, 1 অতঃপর ইহার বিশদ ব্যাখ্যার দায়িত্ আমারই । প্রথমোক্ত আয়াতের মর্মীর্ঘ হচ্ছে__ হে আমার প্রিয়তম রসুল! প্রত্যাদেশিত বাণী আয়ত্ত করবার মানসে আপনি তা তড়ি-ঘড়ি করে আওড়াবেন না। ব্যতিব্যস্ত হয়ে অতি দ্রুত করবেন না রসনা-সঞ্চালন। বোখারী ও মুসলিম বর্ণনা করেছেন, হজরত ইবনে আব্বাস বলেছেন, রসুল স. আশংকা করতেন, তিনি স. প্রত্যাদেশিত বাণী আবার যেনো ভুলে না যান। তাই তিনি স. প্রত্যাদেশকালেও তা ঘন ঘন আওড়াতে থাকতেন। এরপরের আয়াতে (১৭) বলা হয়েছে__ “এটা সংরক্ষণ ও পাঠ করাবার দায়িত্ব আমার'। একথার অর্থ__ হে প্রত্যাদিষ্টপুরুষ! আপনি তো আমার প্রত্যাদেশের ধারক, বাহক ও প্রচারক । সুতরাং প্রত্যাদেশিত বাণী যাতে যথাযথভাবে আপনার স্মৃতিতে সংরক্ষিত থাকে এবং আপনি যেনো তা যখনই প্রয়োজন হবে তখনই সুষ্ঠুভাবে পাঠ করতে পারেন, তার দায়িত্ব তো ন্যস্ত আমার উপরেই । সুতরাং আপনি দুঃশ্চিন্তিত হবেন কেনো? এরপরের আয়াতে (১৮) বলা হয়েছে___ “সুতরাং যখন আমি তা পাঠ করি, তুমি সেই পাঠের অনুসরণ করো” । এখানে “আমি তা পাঠ করি' অর্থ যখন আমার দূত জিবরাইল তা পাঠ করে। এভাবে বক্তব্যটি দীড়ায়__ হে আমার রসুল! এখন থেকে আপনি এই নিয়মটি মেনে চলুন___ প্রথমে জিবরাইল তার পাঠ শেষ করবে, তারপর আপনি শুরু করবেন আপনার আবৃত্তি। এভাবেই দেখবেন, সকলকিছুই আপনি অবিকল স্মৃতিবদ্ধ করে ফেলেছেন। উল্লেখ্য, এই নিয়মটিই অনুসৃত হয় শিক্ষক-ছাত্রের মধ্যে । প্রথমে শিক্ষক বলেন, পরে বলে ছাত্ররা । এরপরের আয়াতে (১৯) বলা হয়েছে__অতঃপর এর বিশদ ব্যাখ্যার দায়িত্ব আমার । একথার অর্থ__ স্মৃতিস্থ ও পঠিত হওয়ার পর যে বিষয়টি বাকী থাকে, তা হচ্ছে প্রত্যাদেশাবলীর যথাব্যাখ্যা ও বিশ্লেষণ । এ দায়িত্টিও আপনি ছেড়ে দিন আমার উপরে । আপনার হৃদয়ে আমি যেমন সৃষ্টি করে দিবো প্রত্যাদেশাবলীর যথার্থ বোধ, তেমনি প্রচারকালে আপনার কণ্ঠ থেকে নিঃসৃত করবো এর নির্ভুল ব্যাখ্যা । আমি বলি, কোরআনের কোনো কোনো আয়াত “মুহকামাত" (সুস্পষ্ট) এবং কোনো কোনো আয়াত 'মুতাশাবিহাত' (রেহস্যাচ্ছন্ন, দুর্জেয়)। কিন্তু আলোচ্য আয়াতের মাধ্যমে একথাই প্রমাণিত হয় যে, রসুল স. উভয় প্রকার আয়াতের মর্মীর্থ সম্পর্কে ছিলেন সম্যক অবগত । অর্থাৎ তার কাছে সকল আয়াতের মর্মার্থ ছিলো সুস্পষ্ট । এরকম হওয়াই শোভন ও সমীচীন । অন্যথায় প্রত্যাদেশ অবতীর্ণ হওয়ার উদ্দেশ্য হয়ে যায় ব্যর্থ। তদুপরি, তা হয়ে যায় আলোচ্য আয়াতের প্রতি সরাসরি অস্বীকৃতি। আমরা বিষয়টিকে সবিস্তারে উল্লেখ করেছি “আল্লাহ ব্যতীত তার তাৎপর্য কেউ জানে না” এই আয়াতের ব্যাখ্যায় । তাফসীরে মাযহারী/২৪৫ ॥|.11100119,.00
— পৃষ্ঠা ২৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।