তাসতারদ্বাউ, আওলাদুকুম”। এখানেও যের প্রদানকারী “আওলাদুকুম” এর পূর্বে উহ্য রয়েছে “লি । তেমনি এখানেও “আল ইনসান" মমোনুষ) এর পূর্বে এলি' অব্যয়টি উহ্য থাকা অসম্ভব নয় । এরপরের আয়াতে (১৫) বলা হয়েছে__ যদিও সে নানা অজুহাতের অবতারণা করে" । এখানকার “মাআ'জীরাহ্* বহুবচন “মিজার' এর “মাআ'জীরাহ্* অর্থ অজুহাতের অবতারণা করে। পর্দাকে বলা হয় 'মিজার' ৷ একারণেই জুহাক ও সুদ্দী আয়াতখানিকে ব্যাখ্যা করেছেন এভাবে__ মানুষ তার ঘরের জানালা-দরজার পর্দা লাগিয়ে, এমনকি জানালা-দরজা অর্গলাবদ্ধ করেও যদি কোনো অপকর্ম করে, তবুও তা গোপন থাকবে না। কেননা তার অঙ্গ-প্রত্যঙ্গই হবে তার প্রতিপক্ষীয় সাক্ষী। তদুপরি সাক্ষী রয়েছে ফেরেশতারা ৷ আর আল্লাহ্ তো সর্বশ্রোতা, স্বদ্রষ্টা ও সর্বজ্ঞ। মুজাহিদ, কাতাদা ও সাঈদ ইবনে যোবায়ের কথাটিকে ব্যাখ্যা করেছেন এভাবে__ মানুষ সেদিন শত অজুহাত খাড়া করলেও, সহস্র বচসা-বাদানুবাদ করলেও কোনো লাভ হবে না। কেননা তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে তার নিজের অঙ্গ- প্রত্যঙ্গ। তাই এক আয়াতে বলা হয়েছে “তখন জালেমদের অজুহাত কোনো কাজে আসবে না? । ফাররা বলেছেন, মানুষ যদিও সেদিন নানা অজুহাতের অবতারণা করবে, কিন্তু নিজের পক্ষ থেকেই সেগুলোকে আবার করবে নাকচ। এক আয়াতে তাই বলা হয়েছে “তোমাদের কথা তোমাদের বিরুদ্ধেই নিক্ষেপ করো, নিশ্চয়, তোমরা মিথ্যাবাদী” । এসকল ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে প্রমাণিত হয় যে, এখানকার “মাআ'জীর' শব্দটি বহুবচন “মাআ'জুরাত' এর । অবশ্য এরূপ শব্দোৎসারণ রীতি নিপাতনে সিদ্ধ। যেমন নিপাতনে সিদ্ধ “মুনকার এর বহুবচন “মানাকীর' | “মাআ'জীর' এবং “মানাকীর' দুটো শব্দই আবার বহুবচনীয় নামপদ । হজরত ইবনে আব্বাস বলেছেন, হজরত জিবরাইল প্রত্যাদেশিত বাণী যখন পাঠ করে শোনাতেন, তখন রসুল স.ও সাথে সাথে তা ব্যস্ত-সমস্ত হয়ে পাঠ করতেন এই ভেবে যে, তিনি স. যেনো তা আবার ভূলে না যান। বিষয়টি ছিলো তার জন্য বিব্রতকর । তার এমতো বিব্রতকর অবস্থা ফুটে উঠতো তার চোখে- মুখেও । এমতো অবস্থার প্রেক্ষিতে অবতীর্ণ হয় পরবর্তী আয়াতসমূহ * বলা হয়__ সূরা ক্য়ামাহ্ £ আয়াত ১৬, ১৭, ১৮, ১৯ রা র্যা রা ক্যা র্যা ররর (51০55 (রং 24056)89554945 ৫422655) চি 3582452 589৬ 1 তাড়াতাড়ি ওহী আয়ত্ত করিবার জন্য তুমি তোমার জিহ্বা উহার সহিত সঞ্চালন করিও না। 1 ইহা সংরক্ষণ ও পাঠ করাইবার দায়িত আমারই । তাফসীরে মাযহারী/২৪৪ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ২৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।