Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

পরের আয়াতে (১২) বলা হয়েছে__ “সেদিন ঠাই হবে তোমার প্রতিপালকের নিকট” । একথার অর্থ__ সেদিন আশ্রয় নিতে গেলে গ্রহণ করতে হবে কেবল আল্লাহ্র আশ্রয়। তখন এককভাবে কার্ধকর থাকবে কেবল তার অভিপ্রায় ও আদেশ । এখানে “মুস্তাকবার' অর্থ প্রত্যাবর্তনস্থল। এরপরের আয়াতে (১৩) বলা হয়েছে__সেদিন মানুষকে অবহিত করা হবে, সে কী অথ্ে প্রেরণ করেছে ও কী পশ্চাতে রেখে গিয়েছে ৷ হজরত ইবনে আব্বাস ও হজরত ইবনে মাসউদ বলেছেন, এখানে “কী অগ্রে প্রেরণ করেছে" অর্থ কোন কোন পুণ্যকর্ম সে প্রেরণ করেছে পূর্বাহ্নে। আর “কী পশ্চাতে রেখে এসেছে" অর্থ পৃথিবীতে পরিত্যাগ করে এসেছে কোন কুকর্ম, অপপ্রথা। কাতাদা বলেছেন, কথাদু'টোর অর্থ আনুগত্য ও অনানুগত্য ৷ মুজাহিদ অর্থ করেছেন__ প্রথম কর্ম ও শেষ কর্ম। জায়েদ ইবনে আসলাম বলেছেন, এখানে অগ্ে প্রেরিত কর্ম হচ্ছে আল্লাহ্‌র পথে অর্থব্যয়, আর পশ্চাতে রেখে যাওয়ার অর্থ পরিত্যক্ত সম্পদ রেখে যাওয়া উত্তরাধিকারীদের জন্য । আবার কেউ কেউ কথাটির অর্থ করেছেন__ কে পারলৌকিকতাকে প্রাধান্য দিয়েছে ইহলৌকিকতার উপর । অথবা এর বিপরীত । অর্থাৎ দু'টো ব্যাপারেই অবহিত করা হবে তাকে প্রতিফল দিবসে । এরপরের আয়াতে (১৪) বলা হয়েছে__ বস্তুত মানুষ নিজের সম্বন্ধে সম্যক অবগত'। একথার অর্থ__ পার্থিব বিষয়াদিতে মানুষ খুবই সচেতন । অসচেতন কেবল পারলৌকিক বিষয়ে । এখানকার “বাসীরাহ্‌* শব্দটিতে “তা' প্রযুক্ত হয়েছে আধিক্য প্রকাশার্থে । অর্থাৎ নিজের বিষয়ে সে খুবই সচেতন। তাই এক আয়াতে বলা হয়েছে “আজ তুমি নিজেই তোমার হিসাব গ্রহণে যথেষ্ট, । এরকম বলেছেন আবুল আলীয়া ও আতা । হজরত ইবনে আব্বাস থেকে বাগবীও এরকম ব্যাখ্যা উপস্থাপন করেছেন। এমনও বলা যেতে পারে যে, “বাসীরাহ্‌* এর বিশেষ্য এখানে রয়েছে উহ্য । এমতাবস্থায় বক্তব্যটি দীড়ায়__ বন্তত মানুষ নিজেই তার নিজের অবস্থার সম্যক দ্রষ্টা। অথবা “বাসীরাহ্‌* অর্থ এখানে প্রমাণ। অর্থাৎ মানুষ নিজেই তার নিজের বিরুদ্ধের প্রমাণ । কেননা প্রত্যক্ষ-দশ্শীরা স্বয়ং সাক্ষ্যপ্রমাণ। যেমন এক আয়াতে বলা হয়েছে “তোমাদের প্রভূপালকের পক্ষ থেকে অবশ্যই এসেছে প্রমাণ' ৷ কিংবা “বাসীরাহ্‌* অর্থ এখানে নিয়োজিত ফেরেশতা, যারা মানুষের কৃতকর্ম লিপিবদ্ধকারী, যারা উপস্থাপন করবে সাক্ষ্য প্রমাণ। মুকাতিল ও কালাবী কথাটিকে ব্যাখ্যা করেছেন এভাকে__ মানুষের জন্য নিযুক্ত রয়েছে কতিপয় সাক্ষ্যদাতা। তারা মহাবিচারের দিবসে তাদের কৃতকর্ম সম্পর্কে সাক্ষ্য দিবে। তারা হচ্ছে__ চোখ, কান ও হাত-পা । অর্থাৎ 'বাসীরাহ্‌ অর্থ এখানে মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ । অথবা বলা যায়, এখানে উহ্য রয়েছে একটি যের প্রদানকারী অব্যয়। অর্থাৎ তার অঙ্গ-প্রত্যঙ্গ দ্বারাই তার বিরুদ্ধ-সাক্ষ্য । যেমন এক আয়াতে বলা হয়েছে ইন আরাত্তুম আন্‌ তাফসীরে মাযহারী/২৪৩ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ২৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।