Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হয়েছে কিয়ামতের সময়ের অবস্থা। তাই কথাটির অর্থ হবে__ যখন সে মহাপ্রলয়কালের বিভীষিকা স্বচক্ষে দেখতে পাবে, তখন আতংকে ত্রাসে স্থবির হয়ে যাবে তার চক্ষুগোলক। পরের আয়াত চতুষ্টয়ে বলা হয়েছে___ “যখন চন্দ্র হয়ে পড়বে জ্যোতিহীন (৮), যখন সূর্য ও চন্দ্রকে একত্র করা হকে___ (৯) সেদিন মানুষ বলবে, আজ পালাবার স্থান কোথায় (১০)? না, কোনো আশ্রয় স্থল নেই” (১১) । এখানে যখন চন্দ্র হয়ে পড়বে জ্যোতিহীন” অর্থ যখন উধাও হয়ে যাবে চন্দ্রের কিরণ প্রকাশের ক্ষমতা । “যখন সূর্য ও চন্দ্রকে একত্র করা হবে" কথাটির অর্থ কেউ কেউ করেছেন এভাবে__ যখন সুর্য-চন্দ্র উভয়টি নিম্প্রভ হয়ে একযোগে উদিত হবে পশ্চিম আকাশে । এখানে “খসাফা” এর রূপকার্থ দ্যুতিহীন। আতা ইবনে ইয়াসার বলেছেন, তখন চাদ-সুরুজকে একত্র করে নিক্ষেপ করা হবে মহাসমুদ্ধে। ফলে মহাসাগরের নীলাম্বুরাশি হয়ে যাবে অগ্নিময়। এরকমও বলা হয়েছে যে, এখানে সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হবে" অর্থ উভয়টিকে জ্যোতিহীন করা হবে একযোগে । “জুমাল' গ্রন্থে উল্লেখ করা হয়েছে, কেউ কেউ যেহেতু ৭ সংখ্যক আয়াতের চক্ষুস্থির হয়ে যাবে' কথাটির অর্থ করেন 'মৃত্যু-বিভীষিকা দেখে স্থির হয়ে যাবে চোখের দৃষ্টি” তাই তারা “চন্দ্র হয়ে পড়বে জ্যোতিহীন' বাক্যটির অর্থ করেন__ তার চোখের জ্যোতি যেহেতু তখন বিলীন হয়ে যাবে, তাই সে চাদকেও দেখতে পাবে জ্যোতিবিবর্জিতরূপে ৷ মৃত্যুর আতংকে চন্দ্র-সূর্যকে জ্যোতিহীন পরিদৃষ্ট হওয়াই তখন তার জন্য হবে স্বাভাবিক ৷ অথবা মর্মার্থ হবে__ মানবাত্মা তখন এমন স্তরে উন্নীত হবে যে, সূর্য-চন্দ্রের অস্ত্বিত সেখানে থাকবেই না। সেখানে বিকিরীত হবে কেবল জ্ঞানের দ্যুতি শামস্‌" সূর্য) শব্দটি স্ত্রীলিঙ্গ। 'জ্ুমিয়া" ক্রিয়াপদটি পুংলিঙ্গ। যেহেতু কর্তৃপদ এখানে প্রকাশ্য, তাই ক্রিয়াপদে ব্যবহৃত হয়েছে পুংলিজগ । অথবা বলা যেতে পারে, “কৃমার' (চন্দ্র) শব্দটি পুংলিঙ্গ, যা যোজিত হয়েছে 'শামস্* এর সঙ্গে। পুংলিঙ্গবাচক ক্রিয়াপদ ব্যবহৃত হয়েছে এখানে সেকারণেই। এভাবে এখানে যোজ্যকে রাখা হয়েছে আড়ালে । ৭ সংখ্যক আয়াতের 'ইজা' (যখন) শব্দটি ক্রিয়ার আধার । “স্থির হয়ে যাবে, হয়ে পড়বে জ্যোতিহীন' এবং “একত্র করা হবে' ক্রিয়াত্রয়ের ঘটিতব্য নির্ধারিত কালাধার হচ্ছে “সেদিন মানুষ বলবে । এখানে “সেদিন মানুষ বলবে' অর্থ সেদিন অবিশ্বাসীরা বলবে । “পালাবার স্থান কোথায়' বাক্যটি এখানে “বলবে এর কর্মপদ | অর্থাৎ “আজ পালাবার স্থান কোথায়” বক্তব্যটি হবে অবিশ্বাসীদের । আর “কোনো অশ্রয়স্থল নেই' অর্থ এখানে__ প্রাণ বাচাবার কোনো ব্যবস্থাই যে এখন নেই । এখানে “আশ্রয়স্থল' অর্থ পাহাড় । কেননা সে যুগের মানুষ প্রাণভয়ে আশ্রয় গ্রহণ করতো গিরিগহ্বরে । তাফসীরে মাযহারী/২৪২ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ২৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।