Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

এরপরের আয়াতে (৪) বলা হয়েছে__বস্তত আমি তার অঙ্গুলীর অগ্রভাগ পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে সক্ষম” । এখানে “বালা' অর্থ বন্তত, কেনো নয়, অবশ্যই । অর্থাৎ অবশ্যই আমি মৃতের অস্থিগুলি একত্রিত করে তাকে পুনজীবিত করবো । আর এখানকার “কা্দিরীন, হচ্ছে একটি উহ্য কর্তার অবস্থাপ্রকাশক | অর্থাৎ কথাটির মাধ্যমে প্রকাশ ঘটেছে অত্যধিক শক্তিমত্তার। অর্থাৎ আমি তার অস্থিগুলোকে সংযোজিত তো করবোই, তদুপরি তার সকল অঙ্গ-প্রতঙ্গকে করবো যথাযথরূপে বিন্যস্ত। যেমন বলা হয় “আমি তোমাকে জব্দ তো করবোই, জব্দ করবো তোমার গোষ্ঠীকেও'। আর “বানান” অর্থ অঙ্গুলীর অগ্রভাগ । এভাবে বক্তব্যটি দীড়ায়__ অঙ্গুলীর অগ্রভাগ তো নিতান্তই হালকা ও সুক্ষ, তৎসত্বেও সেগুলোকে আমি সৃষ্টি করবো অবিকল আগের মতো করে। আর এরকম করা আমার জন্য সহজ । এরপরের আয়াতে (৫) বলা হয়েছে__ “তবুও মানুষ তার ভবিষ্যতেও পাপাচার করতে চায়” । এখানে “বাল” তেবুও) অব্যয়টি যোজক, যোজিত হয়েছে ৩ সংখ্যক আয়াতের “মানুষ কি মনে করে' কথাটির সঙ্গে । বাক্যটি এখানে প্রশ্নবোধকও হতে পারে, আবার হতে পারে তাকিদপ্রকাশকও । কারণ ৩ সংখ্যক আয়াতের প্রশ্ন ও প্রশ্নকারী থেকে প্রসঙ্গান্তর ঘটানোই এখানে উদ্দেশ্য । এভাবে এখানে বোঝানো হয়েছে ৩ সংখ্যক আয়াতের “মানুষ' এবং এখানকার “মানুষ' পৃথক ব্যক্তি। মুজাহিদ, হাসান বসরী, ইকরামা ও জুদ্দী আয়াতখানিকে ব্যাখ্যা করেছেন এভাকে__ প্রত্যেকে জানে যে, আল্লাহপাক তার অস্থিসমূহ পুনঃ সংযোজন করতে সক্ষম । কিন্তু পুনরুথান দিবসকে তারা অস্বীকার করে কেবল অহমিকাবশত । এভাবে সুদৃঢ় অবস্থান গ্রহণ করে সত্যপ্রত্যাখ্যানের উপর । ফলে তওবাও করতে সক্ষম হয় না শেষাবধি। সাঈদ ইবনে যোবায়ের ব্যাখ্যা করেছেন__ পাপকর্মে মানুষ ত্রা করে। দীর্ঘসূত্রিতা অবলম্বন করে তওবা করতে । বলে, সময় হলে সৎকর্ম তো করবোই। সহসাই আগমন ঘটে মৃত্যুর। ফলে পরপারে পাড়ি দিতে হয় তওবা ব্যতিরেকেই। জুহাক অর্থ করেছেন__ মানুষ দীর্ঘ আশাধারী হয়ে থাকে । মনে করে সে দীর্ঘজীবি হবেই । সুতরাং এই বেলা সম্পদ-সম্মান অর্জনের প্রতি মনোযোগী হওয়াই উত্তম। এভাবে সহসা তাকে বরণ করতে হয় মৃত্যুকে । চিরতরে হারিয়ে যায় তওবা করার সুযোগ । হজরত ইবনে আব্বাস এবং ইবনে জায়েদ বলেছেন, এখানকার “ইয়াফক্বরা' অর্থ সে মিথ্যা কথা বলতে চায়। আর “আমামাহু' অর্থ ভবিষ্যতকে, পুনরুথান দিবসকে । অর্থাৎ ভবিষ্যতে সংঘটিতব্য পুনরুথান দিবসকে সে মিথ্যা প্রতিপন্ন করতে চায়। “ফ্কুর' এর আভিধানিক অর্থ বিকর্ষিত হওয়া। “ফাজ্বের' অর্থ মহাসত্য থেকে বিকর্ষিত জন, পাপাচারী । তাফসীরে মাযহারী/২৪০ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ২৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।