এ যিনি সৃষ্টি করিয়াছেন স্তরে স্তরে সপ্তাকাশ। দয়াময় আল্লাহ্র সৃষ্টিতে তুমি কোন খুত দেখিতে পাইবে না; তুমি আবার তাকাইয়া দেখ, কোন ত্রুটি দেখিতে পাও কি? 0 অতঃপর তুমি বারবার দৃষ্টি ফিরাও, সেই দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হইয়া তোমার দিকে ফিরিয়া আসিবে । 0 আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করিয়াছি প্রদীপমালা দ্বারা এবং উহাদিগকে করিয়াছি শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ এবং উহাদের জন্য প্রস্তুত রাখিয়াছি জলন্ত অগ্নির শাস্তি । জাহান্নামের শাস্তি; উহা কত মন্দ প্রত্যাবর্তনস্থল! 0 যখন উহারা তন্মধ্যে নিক্ষিপ্ত হইবে তখন উহারা জাহান্নামের বিকট শব্দ শুনিবে, আর উহা হইবে উদ্বেলিত। এ রোষে জাহান্নাম যেন ফাটিয়া পড়িবে, যখনই উহাতে কোন দলকে নিক্ষেপ সতর্ককারী আসে নাই? উহাদিগকে মিথ্যাবাদী গণ্য করিয়াছিলাম এবং বলিয়াছিলাম, “আল্লাহ্ কিছুই অবতীর্ণ করেন নাই, তোমরা তো মহাবিভ্রান্তিতে রহিয়াই।' 0 এবং উহারা আরও বলিবে, যদি আমরা শুনিতাম অথবা বিবেক-বুদ্ধি প্রয়োগ করিতাম, তাহা হইলে আমরা জাহান্নামবাসী হইতাম না।' 0 উহারা উহাদের অপরাধ স্বীকার করিবে । ধ্বংস জাহান্নামীদের জন্য । এ যাহারা দৃষ্টির অগোচরে তাহাদের প্রতিপালককে ভয় করে তাহাদের জন্য রহিয়াছে ক্ষমা ও মহাপুরস্কার । 0 তোমরা তোমাদের কথা গোপনেই বল অথবা প্রকাশ্যে বল, তিনি তো অর্তযামী। এ যিনি সৃষ্টি করিয়াছেন, তিনি কি জানেন না? তিনি সুন্দরী, সম্যক অবগত । “আল্লাজী খলান্বা সাবআ" সামাওয়াতি ত্বান্বা' অর্থ যিনি সৃষ্টি করেছেন স্তরে-স্তরে সপ্তাকাশ। এখানকার “যিনি সৃষ্টি করেছেন” কথাটি আগের আয়াতের “যিনি' (হুয়া) উদ্দেশ্য পদের বিধেয়। অথবা “ক্ষমাশীল” বিশেষ্যের বিশেষণ । কিংবা প্রথম আয়াতের “সর্বময় কর্তৃত্ব ধার করায়ত্ত' বাক্যের অনুবর্তী। আর এখানকার “ত্বিবাক্" স্তেরে স্তরে) শব্দটি বহুবচন “ত্বক এর “যেমন “হবল' এর বহুবচন 'হিবাল*। অথবা “ত্বাকৃ' বহুবচন “ত্বাকাতুন' এর। যেমন “রিহাব' বহুবচন “রহাবাতুন' এর । কিংবা বলা যেতে পারে, এখানকার “ত্বাকা" একটি অনুক্ত ক্রিয়ার কর্মপদ । চর্মশিল্পী যদি স্তরে স্তরে জুতা সেলাই করে, তবে তাকে বলা হয় “তাকান নাআল" (স্তরে স্তরে জুতা সেলাই করেছে)। “ত্িবাকৃ" শব্দটি তাফসীরে মাযহারী/২৪ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।