হাসান বসরী বলেছেন, 'নাফসিল লাওয়ামা” (তিরস্কারকারী আত্মা) বলে এখানে বুঝানো হয়েছে বিশ্বাসীগণের নফসকে । কেননা তারা অহরহ ভর্থসনা করে তাদের প্রবৃত্তিকে। কিন্তু পাপিষ্ঠরা এমতো আত্মসমালোচনায় লিপ্ত হয়ই না। মুকাতিল বলেছেন, এখানে “তিরস্কারকারী আত্মা” বলে বুঝানো হয়েছে সত্যপ্রত্যাখ্যানকারীদেরকে। কেননা প্রতিফল দিবসে তারাই তাদের নফসকে তিরস্কার করবে । অথবা কথাটির মাধ্যমে বলা হয়েছে ওই সকল লোকের কথা, যারা ছিলো আল্লাহ্র নির্দেশ-নিষেধাজ্ঞার প্রতি অননুগত, অপরিতুষ্ট ও তুচ্ছ- তাচ্ছিল্য প্রকাশকারী । সুফী-আউলিয়াগণ বলেন, প্রবৃত্তি সাধারণত অসৎকর্মের প্রতি প্ররোচিত করতেই অভ্যস্ত । যারা আল্লাহ্র জিকির করে, তারাই আল্লাহ্র পক্ষ থেকে লাভ করে প্রবৃত্তিকে পরাভূত করবার সামর্থ্য । আর তখন প্রবৃত্তির অসৎস্বভাবের পরিচয় পেয়ে সে হয়ে পড়ে চমকিত ও চিন্তিত। তিরস্কার করতে থাকে নিজেকে । যে নফস এই স্তরে উপনীত হয়, সেই নফসকেই বলে “নফসে লাওওয়ামা”। আল্লাহ্র অনুগহে এরপর যখন সে আল্লাহ্র প্রেমে পূর্ণমগ্ন (ফানা) হয়, তারপর হয় আল্লাহ্র অস্তিতে অস্তিত্শীল (বাকা) তখন তার নফস হয় 'নফসে মুত্মাইন্না” (প্রশান্ত বৃত্তি পূর্ণানগত আত্মা)। এরপরের আয়াতে (৩) বলা হয়েছে__ “মানুষ কি মনে করে যে, আমি তার অস্থিসমূহ একত্র করতে পারবো না*ঃ প্রশ্নটি অস্বীকৃতিজ্ঞাপক ও শাসনমূলক। আর এখানে 'আল-ইনসান' (মানুষ) বলে বুঝানো হয়েছে বিশ্বাসী-অবিশ্বাসী সমগ্র মানব জাতিকে । অথবা বলা যেতে পারে “আল' এখানে সীমিতার্থক। অর্থাৎ “মানুষ' অর্থ এখানে বিশেষ কোনো ব্যক্তি । বাগবী লিখেছেন, আলোচ্য আয়াত অবতীর্ণ হয়েছে আদী ইবনে রবীয়া সম্পর্কে । সে ছিলো জোহরা গোত্রের মিত্র। আর জামাতা ছিলো আখনাস ইবনে শুরাইক ছাকাফীর। রসুল স. তাদের সম্পর্কেই দোয়া করেছিলেন, হে আমার প্রভুপালক! আমাকে অসপ্রতিবেশী থেকে হেফাজত করো। একদিন আদী রসুল স. এর পবিত্র সংসর্ণে উপস্থিত হয়ে বললো, মোহাম্মদ! বলো, পুনরুথান কবে হবে? আর তখন পরিস্থিতিই বা হবে কীরকম? রসুল স. সবিস্তারে বিবরণ দিলেন পুনরুগান দিবসের | সে বললো, আমি পুনরুথান দিবস স্বচক্ষে দেখলেও তা বিশ্বাস করবো না। তোমাকেও স্বীকার করবো না সত্যবাদী বলে। কী বিস্ময়! মাটিতে মিশে যাওয়া হাড়গুলোকে আবার আল্লাহ্ জোড়া লাগাবেন কীভাবে? তার এরকম গর্হিত মন্তব্যের প্রেক্ষিতে অবতীর্ণ হয় আলোচ্য আয়াত। এর মর্মার্থ হচ্ছে__ পুনরুথান অস্বীকারকারীরা কী ভেবেছে? আমিই সকলের ও সকল কিছুর একমাত্র সৃজয়িতা ও পালয়িতা। আমিই তো প্রথমবার সৃষ্টি করেছি, তা হলে দ্বিতীয়বার কী তা পারবো না? প্রথম সৃষ্টি অপেক্ষা তো দ্বিতীয় সৃষ্টি সহজতর । তাফসীরে মাযহারী/২৩৯ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ২৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।