Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

প্রথমে বলা হয়েছে__ “লা উকৃসিমু বিইয়াওমিল কিয়ামাহ' (আমি শপথ করছি কিয়ামত দিবসের)। কৃরী কানাবেল ও কৃরী বধী'র নিকটে বাক্যটি হবে 'লা উকৃসিমু' (অবশ্যই আমি শপথ করি)। 'লা' অব্যয়টি এখানে বেগসঞ্চারক | আর “উকৃসিমু' হচ্ছে শপথসূচক ক্রিয়া। তবে সর্বজনীন পাঠ হচ্ছে 'লাম-আলিফ' সহযোগে “লা উক্‌সিমু'। অর্থ হবে পূর্ববৎ এবং বুঝতে হবে 'লা” (না) সংযোজিত হয়েছে এখানে অতিরিক্তরূপে । পরের আয়াতে (২) বলা হয়েছে___ “ওয়া লা উক্সিমু বিন্নাফসিল লাওওয়ামা' (আরও শপথ করছি তিরক্কারকারী আত্মার)। এখানে “লা” অতিরিক্তরূপে সন্নিবেশিত, অর্থ গ্রহণ করতে হবে কেবল শপথের । আর শপথের জবাব, অর্থাৎ শপথ করে যা বলা হবে, তা এখানে উহ্য। তার ইঙ্গিত হচ্ছে__ মহাপ্রলয় ও মহাপুনরুথান সুনিশ্চিত । সুনিশ্চিত হিসাব, পুণ্য-পাপের ওজন, পুরস্কার-তিরস্কার । আবু বকর ইবনে আয়াশ বলেছেন, শপথকে গুরুত্ববহ করবার জন্যই এখানে ব্যবহৃত হয়েছে 'লা'। বায়যাবী লিখেছেন, শপথকে গুরুত্বহ করবার জন্য 'লা* তাকিদ আরবী ভাষায় অহরহ ব্যবহৃত হয়। আমি বলি, শপথ ক্রিয়ার না-সুচক “লাম” ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে বক্তব্যকে প্রত্যাখ্যানের অযোগ্য, সুস্পষ্ট ও ধ্রুব করে তোলা । শপথ করার পর বাক্যমধ্যে গুরুত্বহ পৃথক অব্যয় ব্যবহারের আর প্রয়োজন থাকে না। বিবেকসম্পন্ন লোকেরা ভালো করেই জানে যে, পৃথিবীতে বাস করে এমন কিছুসংখ্যক লোক, যারা অকৃতজ্ঞ, অত্যাচারী, স্বজন-বন্ধন ছিন্নকারী এবং বিবিধ অপকর্মমগ্ন । অথচ তারা জীবন যাপন করে নিশ্চিন্তে, নির্ভয়ে, সুখে- স্বাচ্ছন্দ্যে । আবার কিছুসংখ্যক লোক ঠিক এর বিপরীত। তারা আল্লাহ্‌র অনুগ্রহসস্তারের প্রতি কৃতজ্ঞ, বিধি-বিধানের প্রতি অনুগত ও পরিতুষ্ট, ন্যায়বিচারপ্রেমিক। অথচ তাদেরকে ভোগ করতে হয় দুঃখ-ক্লেশ, বিপদাপদ । বিষয়টি অবশ্যই বিসদৃশ ও অন্যায় । সুতরাং বুঝতে হবে, এর প্রতিকারের ব্যবস্থা অবশ্যই আছে। কৃতকর্মসমূহের চুড়ান্ত প্রতিফল প্রদানের বিষয়টি সুনিশ্চিত হওয়াই সমীচীন এবং তা হবেও । হবে পরবর্তী পৃথিবীতে, মহাবিচারের দিবসে । অন্যথায় “বি নাফসিল লাওওয়ামাহ্‌' অর্থ তিরস্কারকারী আতআর। এখানকার “আলিফ লাম' অব্যয়টি জাতিবাচক। অর্থাৎ সকল নফস (প্রবৃত্তিই এর অর্তভূত। ফাররা বলেছেন, পুণ্যবান, পাপী সকলেই মহাবিচারের দিবসে ধিক্কার দিতে থাকবে নিজেদেরকে । পুণ্যবানেরা এই ভেবে আক্ষেপ করবে যে, আরো বেশী পুণ্যকর্ম সম্পাদন করলাম না কেনো! আর পাপীরা ভাববে, হায় পুণ্যকর্ম সম্পাদনের সুযোগ আমরা হেলায় হারালাম কেনো! এভাবে সকলেই তখন নিজেদেরকে তিরস্কার করতে থাকবে । তাই এখানে শপথ করা হয়েছে সকল প্রবৃত্তির । বলা হয়েছে__ আরো শপথ করছি তিরস্কারকারী আত্মার । তাফসীরে মাযহারী/২৩৮ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ২৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।