Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

শেষোক্ত আয়াতে (৫৬) বলা হয়েছে__ "আল্লাহ্‌র ইচ্ছা ব্যতিরেকে কেউ উপদেশ গ্রহণ করবে না, একমাত্র তিনিই ভয়ের যোগ্য এবং তিনিই ক্ষমা করবার অধিকারী" । একথার অর্থ__ কিন্তু প্রকৃত কথা হচ্ছে, আল্লাহ পাকের অভিপ্রায়ের আনুকূল্য না পেলে কোরআন থেকে উপদেশ গ্রহণ করে উপকৃত হওয়া কারো পক্ষেই সম্ভব নয়। সুতরাং ভয় যদি করতে হয়, তবে ভয় করতে হবে তাকেই । ক্ষমাপ্রার্থীও হতে হবে কেবল তারই সকাশে। কেননা ক্ষমা করার অধিকার ও যোগ্যতাও সংরক্ষণ করেন কেবল তিনিই । উল্লেখ্য, আলোচ্য আয়াতের মাধ্যমে একথাটিও সুপ্রমাণিত হয় যে, মানুষের সকল প্রকার কর্মকাণ্ডই আল্লাহ্র সতত স্বাধীন অভিপ্রায়ের সঙ্গে বিজড়িত । হজরত আনাস বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন “একমাত্র তিনিই ভয়ের যোগ্য এবং তিনিই ক্ষমা করার অধিকারী" কথাটির অর্থ তোমাদের প্রভূপালক বলেন আমি এক, অংশীহীন, সুতরাং তোমরা কেবল আমাকেই ভয় করো, বিরত থাকো অংশীবাদিতা থেকে । যে এরকম করবে তাকে আমি মার্জনা করবো। কেননা মার্জনা করার অধিকার সংরক্ষণ করি কেবল আমিই । আহমদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজা, হাকেম । সুরা কিয়ামাহ্‌ মহাতীর্থ মক্কায় অবতীর্ণ হয়েছে এই সুরাখানি। এতে রয়েছে ২ রুকু এবং ৪০ আয়াত। সূরা কিয়ামাহ্‌ ৪ আয়াত ১, ২, ৩, ৪, ৫ উপ)০০১ শি চির রা রব 2 ৮০৫ (৯ & উ 8)24572 ১৫৬১-৯৭ রর ০ 844 254£ 8-2১145052% 6394 আমি শপথ করিতেছি কিয়ামত দিবসের, আরও শপথ করিতেছি তিরস্কারকারী আত্মার । মানুষ কি মনে করে যে, আমি তাহার অস্থিসমূহ একত্র করিতে পারিব না? বস্তুত আমি উহার অঙ্গুলীর অগ্রভাগ পর্যন্ত পুনর্বিন্যস্ত করিতে সক্ষম । তবুও মানুষ তাহার ভবিষ্যতেও পাপাচার করিতে চাহে। ০ তাফসীরে মাযহারী/২৩৭ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ২৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।