Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

প্রথমে (৫২) বলা হয়__ “বস্তুত তাদের প্রত্যেকেই কামনা করে যে, তাকে একটি উনুক্ত গ্রন্থ দেওয়া হোক । এখানে “বাল" অর্থ বস্তত। শব্দটি এখানে বসানো হয়েছে প্রারস্তিকাম্বরূপ ৷ কিন্তু এর দ্বারা প্রসঙ্গান্তর ঘটানো এখানে উদ্দেশ্য নয়। ব্যাখ্যাতাগণ বলেন, মক্কার অবিশ্বাসীরা বলেছিলো, মোহাম্মদ! সত্যিই যদি তুমি রসুল হয়ে থাকো, তাহলে এমন একটা ব্যবস্থা করো, যাতে সকালে ঘুম থেকে উঠেই আমরা যেনো প্রত্যেকে আমাদের নিজ নিজ বালিশের নিচে দেখতে পাই একটি পরিপত্র, যাতে একথা লেখা থাকবে যে, সত্যি সত্যিই তুমি একজন প্রত্যাদেশবাহী। এরপরের আয়াতে (৫৩) বলা হয়েছে__ না, এটা হতে পারে না”। বরং তারা আখেরাতের ভয় পোষণ করে না। এখানে “কাল্লা' অর্থ না, কক্ষণো নয়। কস্মিনকালেও এটা হতে পারে না। কেননা কোরআন হচ্ছে সুস্পষ্ট আলোকবর্তিকা। এমতো আলোর প্রকাশের পর অন্য অলৌকিকত্ব নিম্প্রয়োজন । আর এখানেও “বাল' (বরং) অব্যয়টি সূচনার্থক। কিন্তু এর দ্বারা এখানেও প্রসঙ্গান্তর ঘটানো হয়নি । অর্থাৎ এখানেও মূল বক্তব্য হচ্ছে, কর্মফল দিবসের প্রতি তাদের বিশ্বাস মাত্রই নেই। তাই অবতারণা করে এরকম অবান্তর কথাবার্তার । পলায়ন করে উপদেশ' (কোরআন) থেকে, যেনো সিংহের সম্মুখ থেকে পলায়নপর কোনো আতঙ্কিত গর্দভ। অথবা “বাল এখানে ব্যবহৃত হয়েছে ৃষ্টান্তস্বরূপ। এভাবে বক্তব্যটি দীড়ায়__ তাদের অযথার্থ দাবি যদি পূরণ করা হয়ও, তবুও তারা ইমান আনবে না। কেননা তারা বিষয়টিকে অস্বীকার করছে জেনে, শুনে, বুঝে । আসল কথা হচ্ছে, পরকালের ভীতি তাদের একেবারেই নেই। উল্লেখ্য, পরকালভীতি হচ্ছে আন্রাহ্‌ কর্তৃক প্রদত্ত অনন্য উপহার, যা পায় কেবল বিশ্বাসীরা ৷ অবিশ্বাসীরা এমতো উপহার থেকে বঞ্চিত বলেই শতসহস্র সুস্পষ্ট নিদর্শনও তাদের কোনো উপকারে আসে না। এরপরের আয়াতে (৫৪) বলা হয়েছে__ “কাল্লা ইন্নাহু তাজকিরাহ্‌' নো, তা হয় না, কোরআন সকলের জন্যই উপদেশবাণী)। এখানেও “কাল্লা' অব্যয়টি ব্যবহৃত হয়েছে ধাত্যর্থে। অথবা সতর্ককরণার্থে, নির্বাক করে দেওয়ার জন্য, ধমক প্রদানের উদ্দেশ্যে । এখানকার এই “কাল্লা” পূর্বোক্ত “কাল্লা'র গুরুত্‌ বর্ধনকারী । আর “কোরআন সকলের জন্য উপদেশবাণী' অর্থ কোরআন হচ্ছে সকলের জন্য সতত-উন্যক্ত উপদেশ। এতে রয়েছে আল্লাহ্র সত্তা-গুণবত্তা-কার্যকলাপ, কোমলতা-কঠোরতা, দয়া-নির্মমতা, স্বস্তি-শাস্তির বিশদ বিবরণ | এরপরের আয়াতে (৫৫) বলা হয়েছে__ 'অতএব যার ইচ্ছা সে এ থেকে উপদেশ গ্রহণ করুক । একথার অর্থ__ যে ইচ্ছা সে, খোলা মনে উপদেশ গ্রহণ করতে পারে এই কোরআন থেকে । আর যে এরকম করবে না, তার শাস্তিভোগ অনিবার্ধ। তাফসীরে মাযহারী/২৩৬ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ২৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।