0 উহাদের কী হইয়াছে যে, উহারা মুখ ফিরাইয়া লয় উপদেশ হইতে? 0 উহারা যেন ভীত-ত্রস্ত গর্দভ__ 0 যাহা সিংহের সম্মুখ হইতে পলায়নপর । 09 বস্তত উহাদের প্রত্যেকেই কামনা করে যে, তাহাকে একটি উনুক্ত গ্রন্থ দেওয়া হউক। 0 না, ইহা হইবার নহে; বরং উহারা তো আখিরাতের ভয় পোষণ করে না। এ না, ইহা হইবার নহে, কুরআনই সকলের জন্য উপদেশবাণী । 0 অতএব যাহার ইচ্ছা সে ইহা হইতে উপদেশ গ্রহণ করুক। 0 আল্লাহ্র ইচ্ছা ব্যতিরেকে কেহ উপদেশ গ্রহণ করিবে না, একমাত্র তিনিই ভয়ের যোগ্য এবং তিনিই ক্ষমা করিবার অধিকারী । প্রথমোক্ত আয়াতের মর্মীর্থ হচ্ছে__ সত্যপ্রত্যাখানকারীরা এরকম কেনো, কোরআনের হৃদয়স্পশী বাণী তাদেরকে শোনানো হয়, অথচ তারা মুখ ফিরিয়ে নেয় এ অনন্য মহাকল্যাণ থেকে? প্রশ্নটি অস্বীকৃতিজ্ঞাপক। অর্থাৎ অবিশ্বাসীরা এমন করছে কেনো? আর এখানকার “তাজকিরাহ' (উপদেশ) অর্থ কোরআন । 227 7558 (তারা যেনো ভীত-পলায়নপর গর্দভ)। এখানকার “মুসতানফিরাহ্* শব্দটি পরিগঠিত হয়েছে “নাফারা' 'ইসতানফারাহ্* থেকে । শব্দরূপটি কর্তৃপদীয়। এর অর্থ ভীত-পলায়নপর । এরপরের আয়াতে (৫১) বলা হয়েছে__ ফাররাত মিন ব্বাসওয়ারাত' যো সিংহের সম্মুখ থেকে পলায়নপর)। এখানকার 'কাসওয়ারাহ্* শব্দটি সাধিত হয়েছে 'কাঁসওয়ারাতুন* শব্দমূল থেকে এবং গঠিত হয়েছে কৃনা্সারা থেকে । এর অর্থ দুর্যোগ, দুর্বিপাক। হজরত আবু হোরায়রা বলেছেন, এখানে “কাসওয়ারাহ্* অর্থ সিংহ। আতা এবং কালাবীও এরকম বলেছেন। মুজাহিদ, কাতাদা ও জুহাক বলেছেন, এর অর্থ ধনুর্ধর, শিকারী । শব্দটির একবচন হয় না। হজরত ইবনে আব্বাস থেকে আতা এরকম বলেছেন । জায়েদ ইবনে আসলাম বলেছেন, স্থুলকায় বলশালী ব্যক্তিকে আরববাসীগণ বলেন “কা্সওয়ারাহ্। আবুল মুতাওয়াককিল বলেছেন, “কা্সওয়ারাহ' বলে হে হল্লোড়কে। ইকরামা বর্ণনা করেছেন, হজরত ইবনে আব্বাস বলেছেন, শিকারীর জালকে বলে “কাসওয়ারাহ্' । সাঈদ ইবনে যোবায়ের বলেছেন, এর অর্থ শিকারী । সুদ্দী সুত্রে ইবনে মুনজির বর্ণনা করেছেন, মক্কার মুশরিকেরা একবার বললো, মোহাম্মদ যদি সত্যি সত্যিই নবী হয়ে থাকে, তবে তার লিখিত একটি পত্রিকা যেনো আমরা কাল ভোরে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে বালিশের নিচে পাই, যাতে লেখা থাকবে নরক থেকে সুরক্ষিত থাকার নিয়মাবলী । তাদের এমতো অপমন্তব্যের পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয় পরবর্তী আয়াতসমূহ । তাফসীরে মাযহারী/২৩৫ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ২৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।