অস্বীকার করে এবং ওই লোক হাউজে কাওছারের পানি পান করতে পারবে না, যে অবিশ্বাস করে হাউজে কাওছারকে ৷ হজরত জায়েদ ইবনে আরকাম এবং আরো দশজন সাহাবী কর্তৃক বর্ণিত হয়েছে রসুল স. বলেছেন, মহাবিচারের দিবসে আমার শাফায়াত সত্য, যে একথা বিশ্বাস করবে না, সে আমার শাফায়াত পাবে না। ইবনে মুনী'। আবু নাঈম তার “হুলিয়া" পুস্তকে লিখেছেন, হজরত আবদুর রহমান বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, প্রত্যেক বিশ্বাসীর জন্য আমার শাফায়াত অবারিত । কেবল তাদের জন্য নয়, যারা আমার সাহাবীগণকে গালমন্দ করে। সুপরিণত সুত্রে হজরত আনাস থেকে আবু নাঈম বর্ণনা করেছেন, আমার উম্মতের মধ্যে দু'টি সম্প্রদায় হবে আমার শাফায়াতবঞ্চিত___ মরজিয়া ও কৃদরিয়া পেথভ্রষ্ট মরজিয়ারা বলে, ইমান ঠিক থাকলে গোনাহ্ৃতে কোনো ক্ষতি হয় না, ফরজ পরিত্যক্ত হলেও এবং হারামে লিপ্ত হলেও । আর কৃদরিয়া বা মুতাজিলারা বলে, বান্দা তার কর্মের অষ্টা। উভয় সম্প্রদায়ই শাফায়াতে অবিশ্বাসী) । মাসআলা ঃ বিভিন্ন হাদিসে উল্লেখিত হয়েছে, কতিপয় পাপ শাফায়াত থেকে বঞ্চিত করে । সুপরিণত সুত্রে হজরত ওসমান ইবনে আফ্ফান থেকে বায়হাকী বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, যে ব্যক্তি আরববাসীগণের সঙ্গে প্রতারণা করবে, সে আমার শাফায়াত থেকে বঞ্চিত হবে । উত্তম সুত্রপরম্পরায় হজরত মা”কাল ইবনে ইয়াসার থেকে বায়হাকী ও তিবরানী বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, মহাবিচারের দিবসে দু'ধরনের লোক হবে আমার শাফায়াতবঞ্চিত__ অত্যাচারী, জনগণের অধিকার খর্বকারী এবং অধিক দুনিয়াদার, ধর্মবিচ্যুত । হজরত আবু দারদা থেকে তিবরানী প্রমুখ বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, তোমরা ঝগড়া-বিবাদ পরিহার করে চলো । প্রতিফল দিবসে আমি কলহপ্রিয়দের পক্ষে সুপারিশ করবো না। ৩৬ ৫০, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৫, ৫৬ ৯০০৪ ৫০১০ ডি $%% নও $০4৫-৪৫০ 85/55245% ৫ এর্ত উ 8৪3৩943১৭ ১১৫ ৫ রি ৫৯:৮৫:০৪ 9355:8555 50৫5 পে 229 0893 88০৮ 1546 ১5৯ শেঠ তাফসীরে মাযহারী/২৩৪ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ২৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।