আমাকে বলবেন, “তুমি খৃশী হয়েছো তো? আমি বলবো, হ্যটা। হজরত আনাস থেকে বায্যার, তিবরানী ও আবু নাঈম বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, আমি সুপারিশ করবো পাপিষ্ঠ উম্মতের জন্যই । হজরত জাবের থেকে তিরমিজি, ইবনে হাব্বান, হাকেম, আহমদ ও আবু দাউদ এরকম বর্ণনা করেছেন। আরো বর্ণনা করেছেন হজরত ইবনে আব্বাস থেকে তিরমিজি, ইবনে হাব্বান, হাকেম, ইবনে মাজা, তিবরানী; হজরত ইবনে ওমর থেকে খতিব বাগদাদী এবং হজরত কা'ৰ ইবনে উজারাহ থেকেও খতিব বাগদাদী। হজরত ওসমান থেকে সর্বোন্নত সুত্রে বর্ণিত হয়েছে রসুল স. বলেছেন, প্রতিফল দিবসে এক জায়গায় জড়ো করা হবে আলেম ও আবেদকে । আবেদকে বলা হবে, তুমি জান্নাতে চলে যাও। আর আলেমকে বলা হবে, তুমি থামো। তোমাকে তো সুপারিশ করতে হবে । সর্বোন্নত সুত্রে হজরত ওসমান গণি থেকে ইসপাহানী, তিরমিজি ও আবু নাঈম বর্ণনা করেছেন, রসুল স. একবার বললেন, আমার উম্মতের দুক্কৃতিকারীরাও পুণ্যবান। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহ্র রসুল! কীভাবে? তিনি স. বললেন, আল্লাহপাক আমার সুপারিশে তাদেরকেও জান্নাতে প্রবেশ করাবেন। আর পুণ্যবানেরা জান্নাতে প্রবেশ করবে আল্লাহ্র অনুকম্পায়। হজরত ইবনে ওমর থেকে সর্বোন্নত সুত্রে দায়লামী বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, তখন বিদ্বানকে বলা হবে, তোমার ছাত্রদের জন্য সুপারিশ করো, যদিও তাদের সংখ্যা হয় আকাশের নক্ষত্রতুল্য অসংখ্য । সর্বোন্নত সুত্রে হজরত আবু দারদা থেকে আবু দাউদ কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, একজন শহীদ সুপরিণত সুত্রে হজরত আনাস থেকে বর্ণিত হয়েছে, মহাবিচারের দিবসে জনগণ সারিবদ্ধ হয়ে দণ্ডায়মান থাকবে । এমন সময় একজন জান্নাতী গমন করবে একজন দৌোজখীর সামনে দিয়ে । দোজখী তাকে দেখে বলবে, তোমার কি মনে নেই, একদিন তুমি আমার কাছে পানি পান করতে চেয়েছিলে। আমি তোমাকে শরবত পান করিয়েছিলাম। একথা শুনে জান্নাতী ব্যক্তি ওই দোজখীর জন্য সুপারিশ করবে। তার সুপারিশে তখন দোজখী ব্যক্তিটি পরিত্রাণ পাবে। পরিভ্রাণপ্রাপ্ত লোকটি আবার গমন করবে আর একজন দোজখীর সামনে দিয়ে । সে বলবে, তোমার কি স্মরণ আছে, একদিন আমি তোমাকে পরিতৃপ্ত করিয়েছিলাম সুপেয় পানীয় দ্বারা। সে তখন ওই লোকটির জন্য সুপারিশ করবে । সে-ও পাবে পরিত্রাণ । তারপর সে যখন আর এক দোজখীর সামনে দিয়ে যাবে তখন ওই দোজখী বলবে, খেয়াল করতে চেষ্টা করো দেখি ওই দিনের কথা, যেদিন তুমি এক কাজের জন্য কোথাও যাচ্ছিলে। আমি উপযাজক হয়ে তোমার ওই কাজটি করে দিয়েছিলাম । একথা শুনে ওই পরিত্রাণপ্রাপ্ত লোকটি তার জন্যও সুপারিশ করবে । ফলে সে-ও নিষ্কৃতি পাবে দোজখ থেকে। মাসআলা £ হজরত আনাস থেকে সাঈদ ইবনে যোবায়ের বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, ওই লোকের ভাগ্যে শাফায়াত জুটবে না, যে শাফায়াতকে তাফসীরে মাযহারী/২৩৩ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ২৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।