ইসহাক ইবনে রহওয়াইহ্ তার “মসনদ' গ্রন্থে উল্লেখ করেছেন, উম্মতজননী উম্মে হাবীবা, অথবা উম্মে সালমা বলেছেন, একবার আমরা উপস্থিত হলাম আমাদের সপত্বী আয়েশার ঘরে । একটু পরে সেখানে রসুল স. উপস্থিত হলেন এবং বললেন, কারো যদি তিন সন্তান শিশুকালে মৃত্যুবরণ করে, তবে মহাবিচারের দিবসে তাদেরকে উপনীত করানো হবে জান্নাতের দ্বারপ্রান্তে । বলা হবে, প্রবেশ করো । তারা বলবে, আগে আমাদের পিতা-মাতাকে প্রবেশ করানো হোক । দুর্ঘতিন বার এরকম বলার পর শেষে নির্দেশ দেওয়া হবে, ঠিক আছে, তোমরাও প্রবেশ করো, তোমাদের পিতা-মাতাও প্রবেশ করুক । কিন্তু সত্যপ্রত্যাখ্যানকারীরা এরকম সুপারিশ পাবে না। হজরত ইবনে মাসউদ বলেছেন, প্রতিফল দিবসে সুপারিশ করবেন নবী- রসুলগণ, ফেরেশতামগুলী, পুণ্যবান, শহীদ ও ইমানদারগণ | শেষে চার প্রকারের লোক ছাড়া আর কেউই থাকবে না দোজখের মধ্যে ৷ ওই চার প্রকার লোকের কথা বলা হয়েছে এই আয়াতে এবং এই সুরার ৪৩-৪৬ আয়াতে । হজরত ইমরান ইবনে হোসাইন বলেছেন, নিঃসন্দেহে শাফায়াত মঙ্গল সাধন করবে মানবজাতির । তবে তাদের জন্য শাফায়াত একেবারেই কার্যকর হবে না, যাদের কথা উল্লেখ করা হয়েছে আলোচ্য আয়াতে । হজরত ইবনে মাসউদ ও হজরত ইবনে হোসাইনের বক্তব্যে একথাই প্রতীয়মান হয় যে, নামাজ ও জাকাত পরিত্যাগকারী এবং বিভ্রান্তিমূলক আলোচনাকারী যদি বিশ্বাসীও হয়, তবুও তাদের জন্য সুপারিশ ফলপ্রসূ হবে না। আর তারা এমতো মন্তব্য করেছেন এই আয়াতের ভিত্তিতেই । তারা বলেন, এখানকার “ফামা' কথাটির “ফা” নৈমিত্তিক । তাই বুঝতে হবে, নামাজ-জাকাত পরিত্যাগ ও বিভ্রান্তিমূলক আলোচনায় লিপ্ত থাকা এবং প্রতিফল দিবসকে অস্বীকার করা__ এই চারটি দোষের যে কোনো একটিও হতে পারে সুপারিশ ফলপ্রসূ না হওয়ার নিমিত্ত। কিন্তু বিশুদ্ধ অভিমত এই যে, সমষ্টিগতভাবে যে এই দোষগুলোর অধিকারী, সুপারিশ কার্ষকর হবে না কেবল তার বেলায় । আর এর মধ্যে প্রতিফল দিবস অস্বীকার দোষটি থাকতেই হবে । সুতরাং এই দোষটি বাদে অন্যগুলোর যে কোনো একটি, দু'টি বা তিনটি শাফায়াত কার্যকর হওয়ার ক্ষেত্রে কোনো অন্তরায় নয়। প্রত্যেক বিশ্বাসীর জন্য শাফায়াত বা সুপারিশ সিদ্ধ হওয়ার বিষয়টি এঁকমত্যসম্মত | তাই তখন দেখা যাবে, যে পাপী বিশ্বাসীর জন্য দোজখ নির্ধারিত হয়েছে, সে-ও সুপারিশের বদৌলতে দোজখ থেকে নিষ্কৃতি পেয়েছে। আবার অনেককে সুপারিশের কারণে মুক্ত করে আনা হবে দোজখাভ্যন্তর থেকেও । কিন্ত পথভ্রষ্ট মুতাজিলা, খারেজী ইত্যাদি সম্প্রদায় সুপারিশ করার বিষয়টিকে মানে না। অথচ সুপারিশের বিষয়টি সুবিদিত হাদিসসমূহের দ্বারা সুপ্রমাণিত । হজরত আলী বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, প্রতিফল দিবসে আমি আমার উম্মতের জন্য সুপারিশ করবো । অবশেষে আমার দয়াময় প্রভূপালনকর্তা তাফসীরে মাযহারী/২৩২ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ২৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।