এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে__ তারা বলবে, আমরা মুসন্মিদের অন্তর্ভুক্ত ছিলাম না (৪৩)। আমরা অভাবগ্রস্তকে আহার্য দান করতাম না' (8৪)। একথার অর্থ__ তারা বলবে, আমরা নামাজ পড়তাম না, অনাহারক্লিষ্টদেরকে অন্নদান করতাম না। আলোচ্য আয়াতদ্বয়ের মাধ্যমে একথাই প্রমাণিত হয় যে, অবিশ্বাসীদেরকে সেদিন শরিয়তের ফরজ দায়িত্বাবলী সম্পর্কেও জবাবদিহি করতে হবে, যদিও পৃথিবীতে তাদের উপরে শরিয়তের নির্দেশাদি বর্তায় না। বর্তায় না একারণে যে, তারা ইমানদার নয়। কিন্ত তারা যে শরিয়তের দায়িত্মুক্ত, সে কথাও বলা যায় না। কেননা, ইমান আনা ছিলো তাদের প্রথম ও প্রধান দায়িতৃ। সে দায়িত্ব তারা পালন না করাতেই তো শাস্তিগ্স্ত হবে। তখন শরিয়তের দায়িত্ব লংঘনের কারণেও শাস্তি দেওয়া হবে তাদেরকে । আবার একথাও ঠিক যে, ইমান আনলে ইমানপূর্ব জীবনের ইবাদতের দায়িত্ব রহিত হয়ে যায়। তত্সহ মুছে যায় অন্য সকল পাপও। রসুল স. তাই বলেছেন, ইসলাম বিগত জীবনের পাপরাশি নিশ্চিহ্ন করে দেয়। এরপরের আয়াতত্রয়ে বলা হয়েছে “এবং আমরা বিভ্রান্ত আলোচনাকারীদের সঙ্গে বিভ্রান্তিমলক আলোচনায় নিমগ্ন থাকতাম (8৫)। আমরা কর্মফল দিবস অস্বীকার করতাম (৪৬), আমাদের নিকট মৃত্যুর আগমন পর্যন্ত" (8৭)। একথার অর্থ__ যারা পথভ্রষ্ট, তাদের অনুগমন ছিলো আমাদের জন্য নিষিদ্ধ, অথচ পৃথিবীতে তাদের সঙ্গেই ছিলো আমাদের দহরম মহরম । তারা প্রতিফল দিবসকে অস্বীকার করতো । আমরাও তাই করতাম । এভাবে একসময় এসে পড়লো মৃত্যু। তওবা করার সময় আমাদের হয়নি । লক্ষণীয়, সর্বশেষে বলা হলো সত্যপ্রত্যাখ্যানের কথা । এভাবে এখানে একথাই বোঝানো হলো যে, সত্যপ্রত্যাখ্যানই (কুফরী) সর্ববৃহৎ পাপ। আর এখানকার “ইয়াক্ীন” শব্দটির মর্মার্ঘ__ মৃত্যু । শাব্দিক অর্থ “বিশ্বাস” এখানে গ্রহণীয় নয়। অর্থাৎ 'হাত্তা আতানাল ইয়াকীন' অর্থ আমাদের নিকট মৃত্যুর আগমন পর্যন্ত । সূরা মুদ্দাছছির ৪৮ টি চি কত ০ 5৪025 4০9৯5. 1 ফলে সুপারিশকারীদের সুপারিশ উহাদের কোন কাজে আসিবে না। সুপারিশকারী একযোগে সুপারিশ করে, তবুও তা গৃহীত হবে না। বক্তব্যটির (৩৮) এবং “আমরা মুসল্লীদের অন্তর্ভূক্ত' (৪৩) কথা দু'টোর সঙ্গে। উল্লেখ্য, আলোচ্য আয়াতের বক্তব্যের বিপরীতে এই কথাটিও পরিস্ফুট হয় যে, ইমানদারগণ পাপী হলেও তার পক্ষের সুপারিশ ফলপ্রসূ হবে। তাফসীরে মাযহারী/২৩১ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ২৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।