মুকাতিল বলেছেন, দক্ষিণ পাশের দল হবে জান্নাতের অধিকারী । অঙ্গীকার দিবসে এরা ছিলো হজরত আদমের ডান পাশে । এদের সম্পর্কেই আল্লাহ্ বলেছেন, এরা হবে জান্নাতী । এক বর্ণনায় এসেছে, হজরত ইবনে আব্বাস বলেছেন, দক্ষিণ পার্স্থ দলে থাকবে তারাই, যাদের হৃদয় পুতঃপবিত্র। এসকল অভিমতের সারকথা হচ্ছে, বিশ্বাসীগণের দলই হবে দক্ষিণ পাশের দল। তারাই থাকবে চিরস্থায়ী শাস্তি থেকে মুক্ত। পাপের কারণে তারা সাময়িক শাস্তি ভোগ করলেও অবশেষে প্রবেশ করবে জান্নাতে । অথবা তারা মাফ পাবে শাফায়াতের মাধ্যমে, কিংবা আল্লাহপাক এমনিতেই তাদেরকে ক্ষমা করে দিবেন। এভাবে কেবল আল্লাহ্পাকের অনুকম্পান্নাত হয়ে তারা প্রবেশ করবে জান্নাতে । হাসান বসরী বলেছেন, বিশুদ্ধ-চিন্ত বিশ্বাসীরাই হবে “আসহাবে ইয়ামিন* (দক্ষিণ পার্শবস্থ দল)। আলোচ্য আয়াতের ব্যাখ্যাব্যপদেশে কাসেম বলেছেন, সেদিন প্রত্যেককে জবাবদিহি করতে হবে তাদের ভালো-মন্দ কৃতকর্মের জন্য । যারা তাদের পুণ্যকর্মের উপরে নির্ভরশীল তাদেরকে আবদ্ধ রাখা হবে তাদের পুণ্যকর্মের সঙ্গে এবং তাদের হিসাব নেওয়া হবে কঠোরতার সঙ্গে । আর যারা সম্পূর্ণরূপে আল্লাহ্র দয়া-অনুকম্পার উপরে নির্ভর করবে, তাদেরকে কোনো জবাবদিহিই করতে হবে না। বিনা হিসাবেই তারা প্রবেশ করবে জান্নাতে । এরাই আসহাবে ইয়ামিন । বক্তব্যটির উদ্দেশ্য হচ্ছে, হিসাবের সম্মুশীন হতে হবে সকলকেই। তবে কারো কারো হিসাব হবে সহজ । আর আসহাবে ইয়ামিন অর্থ যে কামেল ইমানদার (পরিপূর্ণ বিশ্বাসী) সেকথার কোনো প্রমাণ নেই। হজরত আলী থেকে সাঈদ ইবনে মনসুর, ইবনে আবী হাতেম ও হাকেম বর্ণনা করেছেন, “আসহাবে ইয়ামিন" হচ্ছে মুসলমানদের ওই সকল শিশু যারা মৃত্যুবরণ করে দুপ্ধীপোষ্য অবস্থায় । হাকেম বর্ণনা করেছেন অতিরিক্ত এই কথাটুকু__ যারা কোনো পুণ্যকর্ম করতে সক্ষম হয়নি, অথবা যারা বাঁধা পড়েনি পুণ্যে। হজরত ইবনে আব্বাস থেকে আবু জুবিয়ান বর্ণনা করেছেন, “আসহাবে ইয়ামিন” বলা হয় ফেরেশতামণ্ডলীকে । পরের আয়াতত্রয়ে বলা হয়েছে___ “তারা থাকবে উদ্যানে এবং তারা জিজ্ঞাসাবাদ করকে__ ৫৪০) অপরাধীদের সম্পর্কে (৪১), তোমাদেরকে কিসে সাকার-এ নিক্ষেপ করেছে' (৪২)? একথার অর্থ__ জান্নাতবাসীরা জান্নাতের মনোরম উদ্যানে বসবাস করবে মহা আনন্দে । আর পরিচিতজনদের মধ্যে যাদেরকে জান্নাতে দেখতে পাবে না, তাদের সম্পর্কে নিজেদের মধ্যে শুরু করবে আলাপচারিতা । তাদের মধ্যে আবার পতিত হয়েছো এরকম ভয়ানক শান্তিতে? “আন (হতে, থেকে, সম্পর্কে) অব্যয়টি এখানে অতিরিক্তরূপে সংযোজিত। তাই মর্মার্থ হবে__ জান্নাতবাসীরা সরাসরি জাহান্নামবাসীদেরকেই জিজ্ঞেস করবে যে, এমতো করুণ পরিণতি তোমাদের কেনো হলো? তাফসীরে মাযহারী/২৩০ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ২৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।