রাত্রিকালের। আর “ইজ আদবারা” অর্থ যখন তার অবসান ঘটে । কারী নাফে, কারী হাসান, কারী হামযা ও কৃরী ইয়াকুব কথাটিকে পড়তেন ইজ আদবারা?। আর অন্য কারীগণ পড়তেন “ইজ দাবারা, । দু'টো পাঠই সমার্থক । যেমন সমার্থক কলা” ও “উক্বীলা” শব্দদ্বয় “দারাবাল লাইল' ও 'আদবারাল লাইল' বাক্য দু'টো সমার্থক । কারী আবু আমর বলেছেন, এগুলো হচ্ছে কুরায়েশদের পাঠরীতি। কুতরব বলেছেন, “দাবারা' অর্থ “আকৃবালা' (অগ্রবর্তী হলো)। যেমন আরববাসীগণ বলে থাকেন “দাবারানী ফুলানুন” (অমুক ব্যক্তি আমার পশ্চাতে এসেছে), তেমনই রাত আসে দিনের পশ্চাতে । এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে__ শপথ প্রভাতকালের, যখন তা হয় আলোকোজ্বল__ (৩৪) এই জাহান্নাম ভয়াবহ বিপদসমূহের অন্যতম” (৩৫)। একথার অর্থ__ আদিগন্ত আলোকিত করে আগমন ঘটে যে উষ্বাকালের, তার শপথ করে ঘোষণা করছি, সম্মুখে রয়েছে বৃহত্তর বিপদ সাকার। ওই বিপদে অবশ্যই পতিত হবে অনেক মানুষ । সাকার ছাড়া আরো তো অনেক মুসিবত রয়েছে তাদের জন্য _ জাহান্নাম, লাজা, হুতামাহ্, সায়ীর, জাহীম, হাভীয়া। এই জাহান্নাম ভয়াবহ বিপদসমুহের অন্যতম । বাক্যটি এখানে চন্দ্র, রাত্রি এবং প্রভাত কালের শপথের জবাব। অথবা আগের আয়াতের (৩২) “কাল্লা* ব্যতিক্রমীটি হচ্ছে নিমিত্ত । আর মাঝখানের শপথগুলো উদ্ধৃত বক্তব্যটির গুরুতৃবর্ধনকারী। এরপরের আয়াতে (৩৬) বলা হয়েছে__ “মানুষের জন্য সর্তককারী। এখানকার '“নাজীর' শব্দটি ধাতুমূল। এর অর্থ সর্তককারী, ভীতিপ্রদর্শনকারী । অথবা পূর্ববর্তী বাক্যের অবস্থাপ্রকাশক ৷ অথবা পরিস্থিতিগত দিক থেকে “সাকার' অতীব ভয়াবহ । হাসান বলেছেন “সাকার'এর চেয়ে অধিক ভয়াবহ কোনোকিছুর বর্ণনা কোরআনে নেই। খলিল বলেছেন, “নাজীর' 'নাকীর' এর মতো ধাতুমূল, সাকার এর অবস্থাপ্রকাশক। কেউ কেউ বলেছেন “নাজীর” অর্থ ভীতিজনক, ভীতিসংকুল। কেউ কেউ কথাটিকে ব্যাখ্যা করেছেন এভাবে__ হে আমার ভীতি প্রদশর্ন করুন। এরপরের আয়াতে (৩৭) বলা হয়েছে__ “তোমাদের মধ্যে যে অগ্থসর হতে চায় কিংবা যে পিছিয়ে পড়তে চায়, তার জন্য” । একথার অর্থ হে আমার রসুল ! বিশ্বাসী অবিশ্বাসী উভয় দলের জন্য আপনি ভীতি প্রর্দশনকারী। অথবা কথাটিকে ব্যাখ্যা করা যেতে পারে এভাবে__ “তোমাদের মধ্যে যে চায়” (লিমান শাআ মিনকুম) কথাটি এখানে অগ্ব্তী বিধেয় । আর “অগ্রসর হতে কিংবা পিছিয়ে পড়তে" (আইইয়াতা কৃদ্দামা আও ইয়াতাআখ্খারা) হচ্ছে পশ্চাদবরতী উদ্দেশ্য । এমতাবস্থায় আয়াতখানি হবে ভরসনামূলক ও হুমকিপ্রকাশক। এরপরের আয়াতে (৩৮) বলা হয়েছে__ প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের জন্য আবদ্ধ'। এখানকার “রহীনাতুন' শব্দটি “শাতীমাতুন' এর মতোই ধাতুমূল। তাফসীরে মাযহারী/২২৮ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ২২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।