নরকের তন্বীবধানকারী ফেরেশতা তো কেবল উনিশ জন। কিন্তু তাদের সহকারী ফেরেশতাদের সংখ্যা যে কতো, তা কি কেউ জানে? নিশ্চয় জানে না। কা'বের উদ্ধৃতি দিয়ে হান্নাদ বলেছেন, যাকে দোজখে নিয়ে যেতে বলা হবে, তাকে ধরে নিয়ে যাওয়ার জন্য অগ্রসর হবে এক লক্ষ ফেরেশতা । একারণেই কুরতুবী বলেছেন, ওই উনিশজন ফেরেশতা হচ্ছে ফেরেশতাদের দলপতি । তাদের অধীনস্থ ফেরেশতারা ছাড়া দোজখে আরো যে কতো ফেরেশতা দায়িত্ব পালন করবে, তার খ্যা আল্লাহপাক ছাড়া আর কেউ জানে না। শেষে বলা হয়েছে___ “জাহান্নামের এই বর্ণনা তো মানুষের জন্য সাবধান বাণী” । একথার অর্থ__ নরক, নরকের ফেরেশতা, অথবা নরকের বিবরণসম্বলিত এই সুরা, এই আয়াত, কিংবা এধরনের অন্যান্য আয়াত ও সুরাগুলি মানুষের জন্য সতর্কবাণী । যারা সতর্ক হবার, তারা এ সকল বিবরণ শুনে সতর্ক হয়ে যায়। যথাপ্রস্ততি গ্রহণ করে নরক থেকে আত্মরক্ষা করতে। ৪১১ ডি ৯ ৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৩৭, ৩৮ 8০ ০০১০৫ ৫৫£ ৪. 766 % 4৫৫ লা শপথ রাত্রির, যখন উহার অবসান ঘটে, শপথ প্রভাতকালের, যখন উহা হয় আলোকোজ্ল__ এই জাহান্নাম ভয়াবহ বিপদসমূহের অন্যতম, মানুষের জন্য সতর্ককারী__ তোমাদের মধ্যে যে অগ্রসর হইতে চাহে কিংবা যে পিছাইয়া পড়িতে চাহে তাহার জন্য । 1 প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের দায়ে আবদ্ধ, প্রথমে বলা হয়েছে___ “কাল্লা” (কখনোই না)। কথাটির দ্বারা ব্যতিক্রম করা হয়েছে সত্যপ্রত্যাখ্যানকারীদেরকে । অর্থাথ নরকের এমতো বিবরণ সত্যপ্রত্যাখ্যানকারীদের জন্য সাবধানবাণী নয়। এ সকল কথা তাদের জন্য কোনো কল্যাণ বয়ে আনে না, কেননা এ গুলোকে তারা বিশ্বাসই করে না, অথচ এগুলো হচ্ছে সার্বজনীন উপদেশমালা । এরপর বলা হয়েছে__ চন্দ্রের শপথ (৩২), শপথ রাত্রির, যখন তার অবসান ঘটে (৩৩), এখানে “ওয়াল কৃমার' অর্থ চন্দ্রের শপথ । “ওয়াল্ লাইলি” অর্থ শপথ ঁ রদ র্ট রি তাফসীরে মাযহারী/২২৭ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ২২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।