অর্থাৎ সংখ্যাস্বল্পতার কারণে এরকম মনে না করা যে, মাত্র এই কয়েকজন ফেরেশতা আর কী করতে পারবে । আমরা তো তাদের চেয়ে শক্তিমান । অথবা__ মাত্র কয়েকজন ফেরেশতার মাধ্যমে বিপুলসংখ্যক মানুষকে শাস্তি দেওয়া আবার সম্ভব নাকি? ইবনে আবী হাতেম এবং বায়হাকী বর্ণনা করেছেন, হজরত বারা ইবনে আজীব বলেছেন, ইহুদীদের একটি দল একবার সাহাবীগণের নিকটে জানতে চাইলো, নরকের তত্বীবধানকারী ফেরেশতাদের সংখ্যা কতো । সাহাবীগণ তখন রসুল স. এর সুমহান সান্িধ্যে উপস্থিত হলেন এ সম্পর্কে জ্ঞান অর্জন করতে । তখন অবতীর্ণ হলো “সাকার এর তত্ত্বীবধানে রয়েছে উনিশজন প্রহরী” । এই আয়াত শুনে যুগপৎ বৃদ্ধি পেয়েছিলো কিতাবী ও বিশ্বাসীগণের ইমান । এরপর বলা হয়েছে__ এর ফলে, যাদের অন্তরে ব্যাধি আছে, তারা ও কাফেরেরা বলবে, আল্লাহ্ এই অভিনব উক্তি দ্বারা কী বুঝাতে চেয়েছেন? এখানে “মারাদ্ব' অর্থ অন্তরের ব্যাধি, কপটতা। “যাদের অন্তরে ব্যাধি আছে' অর্থ যারা কপট, মুনাফিক । উল্লেখ্য, আলোচ্য সুরা অবতীর্ণ হয়েছিলো মক্কায়। সেখানে কোনো মুনাফিক ছিলো না। রসুল স.কে মুনাফিকদের সমস্যার মুখোমুখি হতে হয়েছিলো তার হিজরতের পরে, মদীনায় । সুতরাং বুঝতে হবে আলোচ্য বাক্যটি একটি ভবিষ্যদ্বাণী । সত্যপ্রত্যাখ্যানকারীরা মনে করেছিলো মাত্র উনিশজন প্রহরী দ্বারা দোজখের তন্বাবধান করার সংবাদটি অদ্ুত কোনো উপমা নয়। এই এই অভিনব উক্তি দ্বারা কী বুঝাতে চেয়েছেন' বলেছিলো তারা সেকারণেই । বলা বাহুল্য, তাদের এমতো প্রশ্ন কৌতুহলনিবারক ছিলো না, ছিলো সন্দেহমূলক, যা আল্লাহ্র বাণীর প্রতি ঘোরতর অস্বীকৃতিই, অন্য কিছু নয়। এরপর বলা হয়েছে___ “এভাবে আল্লাহ্ যাকে ইচ্ছা পথ ভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা পথনির্দেশ করেন'। এখানকার “কাজালিকা” (এভাবে) কথাটির সম্পর্ক রয়েছে পূর্ববর্তী আয়াতের বক্তব্যের সাথে । অর্থাৎ নরকের তন্্াবধানকারী ফেরেশতাদের সংখ্যা নির্দেশ করে তিনি কাউকে করেন পথত্রষ্ট এবং কাউকে পথণ্রাপ্ত। এভাবেই তিনি বাস্তবায়ন করেন তার অভিপ্রায় । এরপর বলা হয়েছে__ “তোমার প্রতিপালকের বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন' ৷ একথার অর্থ__ ফেরেশতা কেবল উনিশজন নয়। ফেরেশতা তো আরো অনেক, অজস্র, অসংখ্য___ যার পরিসংখ্যান সম্পর্কে আল্লাহ্ ছাড়া অন্য কেউই অবগত নয় । আর তাদের শক্তিমত্তা পরিমাপ করবার সামর্থ্যও কারো নেই। উল্লেখ্য, উনিশ জন ফেরেশতা সম্পর্কে যখন আবু জেহেল তুচ্ছতাচ্ছিল্য করতে শুরু করেছিলো, তখনই অবতীর্ণ হয়েছিলো আলোচ্য বাক্য । আতা বাক্যটিকে ব্যাখ্যা করেছেন এভাবে__ আল্লাহপাক যে কতো ফেরেশতা সৃষ্টি করেছেন, তার সঠিক পরিসংখ্যান তিনি ব্যতীত অন্য কেউই অবহিত নয় । অর্থাৎ তাফসীরে মাযহারী/২২৬ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ২২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।