Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

রন ডে টি 4 ৮এপা রে ত০০ 3)০৯৩$ 5৯3১855৮৯৩5 2৬৪ 8৮৮9035,8) 1 আমি ফিরিশৃতাদিগকে করিয়াছি জাহান্নামের প্রহরী; কাফিরদের পরীক্ষাস্বরূপই আমি উহাদের এই সংখ্যা উল্লেখ করিয়াছি যাহাতে কিতাবীদের দৃঢ় প্রত্যয় জনে, বিশ্বাসীদের বিশ্বাস বর্ধিত হয় এবং বিশ্বাসীরা ও কিতাবীগণ সন্দেহ পোষণ না করে। ইহার ফলে, যাহাদের অন্তরে ব্যাধি আছে তাহারা ও কাফিররা বলিবে, “আল্লাহ্‌ এই অভিনব উক্তি দ্বারা কি বুঝাইতে চাহিয়াছেন”? এইভাবে আল্লাহ্‌ যাহাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাহাকে ইচ্ছা পথনির্দেশ করেন। তোমার প্রতিপালকের বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন । জাহান্নামের এই বর্ণনা তো মানুষের জন্য সাবধান বাণী । সাকার এর তত্বাবধানকারী ফেরেশতাদের সংখ্যা উল্লেখ করার কারণ বর্ণনা করা হয়েছে আলোচ্য আয়াতে ৷ এর কারণ হচ্ছে চারটি___ ১. অবিশ্বাসীরা যেনো পরীক্ষায় নিপতিত হয়। এই আয়াতকে অস্বীকার করে হয়ে যায় আরো অধিক শান্তির উপযোগী । ২. কিতাবীরা (ইহুদী-খৃষ্টানেরা) যাতে বুঝতে পারে কোরআন সত্য, কেননা তাদের কিতাব তওরাত ও ইঞ্জিলেও প্রহরী ফেরেশতাদের এমতো বিবরণ বিদ্যমান । ৩. যারা বিশ্বাসী, তাদের বিশ্বাস যেনো হয় অধিকতর বর্ধিত__ ইতোপূর্বে অবতারিত আয়াতগুলোর সঙ্গে সদ্য অবতীর্ণ এই আয়াত অবতীর্ণ হওয়ার কারণে । ৪. বিশ্বাসী ও কিতাবীরা যেনো সন্দেহবিমুক্ত থাকতে পারে এই ভেবে যে, এ ব্যাপারে তওরাত, ইঞ্জিল ও কোরআনের সাক্ষ্য এক। এই কারণগুলিই আলোচ্য আয়াতের প্রথম বাক্যে উল্লেখ করা হয়েছে এভাকে__ “আমি ফেরেশতাদেরকে করেছি জাহান্নামের প্রহরী; কাফেরদের পরীক্ষাস্বরূপই আমি তাদের এই সংখ্যা উল্লেখ করেছি, যাতে কিতাবীদের দৃঢ প্রত্যয় জন্মে, বিশ্বাসীদের বিশ্বাস বর্ধিত হয়, এবং বিশ্বাসী ও কিতাবীগণ সন্দেহ পোষণ না করে? উল্লেখ্য, এখানকার “যাতে কিতাবীদের দৃঢ় প্রত্যয় জন্ম বাক্যটির যোগসূত্র রয়েছে একটি উহ্য ক্রিয়ার সাথে । এভাবে বক্তব্যটি দাড়ায়__ হে আমার রসুল! আমি দোজখের প্রহরীদের সংখ্যা উল্লেখ করলাম একারণে, আপনার রেসালত ও আপনার উপরে অবতীর্ণ কোরআনের সত্যতা সম্পর্কে যেনো কিতাবীরা জানতে পারে এবং হতে পারে আপনার ধর্মমতের উপরে একনিষ্ঠ বিশ্বাসী, কেননা প্রহরী ফেরেশতাদের এমতো সংখ্যা উল্লেখ করা হয়েছে তওরাত এবং ইঞ্জিলেও। ওয়া লা ইয়ারতাবাল্‌ লাজীনা উতুল কিতাবা ওয়াল মু'মিনূন' অর্থ এবং বিশ্বাসীরা ও কিতাবীগণ সন্দেহ পোষণ না করে। এখানে যোজক অব্যয় “ওয়াও, (এবং) ব্যবহত হয়েছে বিশ্লেষণাত্মক যোজক হিসেবে । আর এখানে সন্দেহ পোষণ না করার অর্থ হচ্ছে, প্রহরী ফেরেশতাদের সংখ্যার উপর সন্দেহ পোষণ না করা। তাফসীরে মাযহারী/২২৫ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ২২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।