এরপরের আয়াতে (৩০) বলা হয়েছে__ "সাকার এর তত্ত্বাবধানে রয়েছে উনিশ জন প্রহরী। একথার অর্থ__ সাকার নামক নরক পাহারা দিয়ে রাখবে উনিশ জন ফেরেশতা । অর্থাৎ প্রধান প্রহরী মালেক ফেরেশতার অধীনে আরো আঠারো জনের তন্ত্াবধানে থাকবে সাকার নরক । আবুল আওয়ামের বক্তব্য উদ্ধৃত করে ইবনে মোবারক এবং বায়হাকী বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, ওই প্রহরীদের স্কন্ধদেশ দৈর্ঘ্য-প্রস্থে হবে এতো এতো । জায়েদ ইবনে আসলাম সুত্রে ইবনে ওয়াহাব বলেছেন, রসুল স. বলেছেন, তাদের প্রত্যেকের দুই কীধের ব্যবধান হবে এক মাসের পথের দূরত্ের সমান । তারা হবে দয়ামায়াশূন্য । তারা ইচ্ছে করলে প্রত্যেকে একাই সত্তর হাজার দোজখীকে উত্তোলন করে নিক্ষেপ করতে পারবে দোজখের যে কোনো স্থানে । হজরত ইবনে আব্বাস, কাতাদা ও জুহাক সূত্রে বাগবী এবং ইবনে ইসহাক সূত্রে বায়হাকী বর্ণনা করেছেন, আলোচ্য আয়াত অবতীর্ণ হওয়ার পর আবু জেহেল অংশীবাদীদেরকে একত্র করে বললো, কী হে, তোমাদের জন্য তোমাদের মা কেঁদে মরুক। তোমরা কি এতোই কাপুরুষ যে, দশ জনে মিলেও একজন প্রহরী ফেরেশতাকে ধরাশায়ী করতে পারবে না? ইবনে কাবশা যে বলছে, দোজখের দৌবারিক মাত্র উনিশ জন। আর তোমরা তো শুনি, এক এক জন জবরদস্ত পালোয়ান। আবুল আসওয়াদ ইবনে কেলাদা জামুহী বলে উঠলো, উনিশ জনের মধ্যে সতের জনকে তোমরা আমার হাতে ছেড়ে দাও । আমি একাই তাদের জন্য যথেষ্ট । দশ জনকে বেঁধে নিবো পিঠে এবং বাকী সাতজনকে পেটে । ব্যস! জঙ্গখতম । তোমাদের ভাগে তো রইলো মাত্র দু'জন। তার এমতো গহিত উক্তির পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয় পরবর্তী আয়াত । সুদ্দীর বরাত দিয়ে বায়হাকী বর্ণনা করেছেন, যখন “সাকার তত্ত্রীবধানে রয়েছে উনিশজন প্রহরী" এই আয়াত অবতীর্ণ হলো, তখন জোড়া বাঘের জনক বুক টান টান করে বললো, মাত্র উনিশ জন প্রহরীর ভয়ে ভীত হওয়ার কোনো কারণই তো দেখি না আমি । আরে আমি তো একাই ডান কীধ দিয়ে ধাক্কা মেরে ফেলে দিতে পারবো তাদের দশ জনকে । বাকী নয় জনকে ফেলে দিবো বাম ঘাড় দিয়ে ধাক্কা মেরে । তার এমতো অপবচনের প্রেক্ষিতে অবতীর্ণ হয় পরবর্তী আয়াত__ সূরা মুদ্দাছছির £ আয়াত ৩১ 293454০55 23০9৩০০ ৫9৫০5) ০036% 5459৩ 2: ৫2 9 এ 1১531 ৫ ০ 55 5 ৩4 ৪ ৩১৩৩ জিদ 358115819652841 £? ৬ ৫) 22 28) 072৫ ৫1১৫ ১ ১৫৫ 82 341 [রো ৬০ তাফসীরে মাযহারী/২২৪ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ২২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।