হাদিসটি বর্ণিত হয়েছে বাগবী কর্তৃক। এরকম আরো বর্ণনা করেছেন ইমাম আহমদ, তিরমিজি, ইবনে হাব্বান ও হাকেম। হাকেম বর্ণনাটিকে প্রত্যয়নও করেছেন । হজরত আবু সাঈদ খুদরীর আর এক বর্ণনায় এসেছে রসুল স. বলেছেন “সউ“দ' হচ্ছে নরকাভ্যন্তরের একটি পাহাড়। সত্তর বছর ধরে চেষ্টার পর তার চুড়ায় অতি কষ্টে আরোহণ করতে সমর্থ হবে ওলীদ। এভাবে অনুবর্তন হতেই থাকবে তার ওঠা-নামার। কালাবী বলেছেন “সউ'দ' হচ্ছে দোজখের তেলতেলে পিচ্ছিল শৈলশৃঙ্গ। ওলীদকে আরোহণ করতে বলা হবে তার উপর। লৌহশৃঙ্লাবদ্ধ অবস্থায় তাকে উঠতে বাধ্য করা হবে তার চুড়ায়। তারপর সেখান থেকে ফেলে দেওয়া হবে লোহার ডাণ্ডা দিয়ে পেটাতে পেটাতে। তার প্রতি আরোহণে সময় লাগবে চল্লিশ বৎসর ৷ আর তার এমতো ওঠানামা চলতেই থাকবে অনন্তকাল ধরে। এরপরের আয়াতে (১৮) বলা হয়েছে__ “সে তো চিন্তা করলো এবং সিদ্ধান্ত করলো” । একথার অর্থ__ সে কোরআন ও কোরআনের বাহকের বিরুদ্ধে যুৎসই কথা বলার জন্য অনেক চিন্তা-ভাবনা করে, গবেষণা করে, বুদ্ধি খাটায় এবং এ ব্যাপারে তার অনুচরদেরকে অশুভ সিদ্ধান্ত দেওয়ার অপচেষ্টা থেকেও ক্ষান্ত হয় না। আলোচ্য বাক্যে উল্লেখ করা হয়েছে ওলীদের বিরুদ্ধাচরণ ও তার সুকঠিন শাস্তিভোগ অবধারিত হওয়ার কারণ । অর্থাৎ মাথা খাটিয়ে বিরোধিতার কৌশল আবিষ্কার করা এবং সত্যপ্রত্যাখ্যানকারীদেরকে অপপরামর্শ দেওয়ার কারণেই তাকে সেদিন উঠতে বাধ্য করা হবে ওই অতিভয়ংকর শাস্তির পাহাড়ে । এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে__ অভিশপ্ত হোক সে! কেমন করে সে এই সিদ্ধান্ত করলো (১৯)! আরো অভিশপ্ত হোক সে! কেমন করে সে এই সিদ্ধান্তে উপনীত হলো' (২০)। এখানকার “কাইফা' (কেমন করে) কথাটি অস্বীকৃতিজ্ঞাপক ও বিস্ময়সূচক অব্যয় । ওলীদের অপকর্মের প্রতি এভাবেই এখানে প্রকাশ করা হয়েছে ভর্সনা ও বিস্ময়। আর এখানকার শেষোক্ত বাক্যটি প্রথমোক্তটির গুরুত্বর্ধক। আর 'ছুম্মা” অতঃপর) এখানে ক্রিয়ার ক্রম । এরপরের আয়াত পঞ্চকের (২১, ২২, ২৩, ২৪, ২৫) মর্মার্থ হচ্ছে__ ওলীদ বহু চিন্তা-গবেষণা করেও যখন রসুল স.কে প্রতিহত করার যুৎসই কোনো যুক্তি খুজে পেলো না, তখন সে রসুল স. এর প্রতি কিছুক্ষণ কেবল রাগত দৃষ্টিতে তাকিয়ে দেখলো, ঘৃণায় জ্রকুঞ্চিত করলো, ক্ষোভে বিকৃত করলো মুখের আদল, তারপর মুখ ফিরিয়ে নিলো দস্ভভরে এবং বললো, শোনো হে জনতা! এ লোক কিন্তু যাদুকর । তার কথায় রয়েছে যাদুর প্রভাব, যা সে অবশ্যই শিখেছে কারো না কারো কাছ থেকে । আর সে আল্লাহ্র কথা বলে যা কিছু তোমাদেরকে পাঠ করে শোনায়, তা আল্লাহ্র কথা নয়, তা তার নিজের, অথবা অন্য কোনো মানুষের রচনা । এখানকার “নাজারা' (চেয়ে দেখলো) কথাটির যোগ রয়েছে আগের আয়াতের (১৮) চিন্তা করলো” ও “সিদ্ধান্ত করলো' কথাদু'*টোর সঙ্গে । অর্থাৎ সে যখন চিন্তা- গবেষণা করেও কোনো সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারলো না, তখন রসুল স. তাফসীরে মাযহারী/২২২ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ২২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।