Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

বলেছেন, তায়েফে ছিলো তার এমন একটি বাগান, যার ফল কখনো নিঃশেষ হতো না। শীত-্রীন্ম কোনো মওসুমেই নয়। হজরত ইবনে আব্বাসের বক্তব্য উল্লেখ করে আতা বলেছেন, মক্কা ও তায়েফের মধ্যবর্তী এলাকায় চরে বেড়াতো তার বহুসংখ্যক উট, ঘোড়া ও ছাগল। পানির উৎস ও দাস-দাসীও ছিলো তার অনেক। এরপরের আয়াতে (১৩) বলা হয়েছে__ “এবং নিত্যসঙ্গী পুত্রগণ' ৷ ওলীদ ছিলো দশজন সন্তানের গর্বিত পিতা । মুকাতিল বলেছেন, তার সন্তান ছিলো সাতজন__ ওলীদ ইবনে ওলীদ, খালেদ, আম্মারা, হিশাম, আস, কায়েস ও আবদে শামস্। মক্কাতেই বসবাস করতো তারা । তাই এখানে বলা হয়েছে “নিত্যসঙ্গী পুত্রগণ”। অর্থাৎ পুত্ররা তার কাছেই থাকতো এবং ব্যবসা-বাণিজ্য করতো । ফলে ওলীদকে কখনো বাণিজ্যব্যপদেশে বিদেশ ভ্রমণ করতে হতো না। তার সন্তানদের মধ্যে মুসলমান হয়েছিলেন তিনজন__ মান্যবর হিশাম, আম্মারা ও খালেদ । এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে__ “এবং আমি তাকে দিয়েছি স্বচ্ছন্দ জীবনের প্রচুর উপকরণ___ (১৪) এর পরেও সে কামনা করে যে, আমি তাকে আরো অধিক দেই' (১৫)। একথার অর্থ_ আমি তাকে দিয়েছি কর্তৃতু-নেতৃতৃ- খ্যাতি, সামাজিক ও অর্থনৈতিক প্রভাব-প্রতিপত্তি। সুদীর্ঘ আয়ুঙ্কালও দিয়েছি তাকে । “কুরায়েশ-সৌরভ' বলে লোকেরা তাকে সমীহও করে । তৎসন্তেও সে পরিতৃপ্ত নয়। দিন দিন বেড়েই চলেছে তার লালসার আগুন । এরপরের আয়াতে (১৬) বলা হয়েছে__ না, তা হবে না, সে তো আমার নিদর্শনসমূহের উদ্ধত বিরুদ্ধাচারী'। এখানকার “কাল্লা' হচ্ছে রোধক অব্যয়। অর্থ __ না, তা হবে না। অর্থাৎ সে চূড়ান্ত পর্যায়ের অকৃতজ্ঞ। তাই আমি তার লালসার আগুনে আর ইন্ধন যোগাবো না। এখন থেকে শুরু হলো তার পতনের পালা। বাগবী লিখেছেন, এই আয়াত অবতীর্ণ হওয়ার পর থেকেই তার অর্থ- খ্যাতি-প্রতিপত্তি ক্রমশ ক্ষয় হতে থাকে । এমতো ক্ষয়িষ্তু অবস্থা দেখেই শেষপর্যন্ত মৃত্যুমুখে পতিত হতে হয় তাকে। 'সে তো আমার নিদর্শনসমূহের উদ্ধত বিরুদ্ধাচারী' অর্থ সে আমা কর্তৃক অবতারিত প্রত্যাদেশ ও আমার প্রত্যাদেশবাহককে অবজ্ঞা করেছে। তার এমতো ওদ্ধত্য ক্ষমার অযোগ্য । তার ক্ষয়-ক্ষতি-অপপরিণতি অনিবার্ধ। সে যা চায়, তা আর কখনোই হবে না। এরপরের আয়াতে (১৭) বলা হয়েছে__ “আমি অচিরেই তাকে চড়াবো শাস্তির পাহাড়ে" । এখানে “সউ'দা" অর্থ শাস্তির পাহাড়, সর্বোচ্চ শাস্তি । হজরত আবু সাঈদ খুদরী বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন “সউ'দা' হচ্ছে জাহান্নামের একটি উপত্যকা । ওলীদকে ওই পাহাড়ে চড়তে বলা হবে। কিন্তু সে যখনই পাহাড়ের গায়ে হাত রাখবে, তখনই অত্যুত্তাপের প্রতিক্রিয়ায় গলে যাবে তার হাত। পা রাখতে গেলেও ঘটবে একই বিপত্তি। বাগবী। হজরত ওমর সুত্রেও তাফসীরে মাযহারী/২২১ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ২২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।