Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

9 ছাড়িয়া দাও আমাকে এবং যাহাকে আমি সৃষ্টি করিয়াছি একাকী । 0 আমি তাহাকে দিয়াছি বিপুল ধন-সম্পদ 0 এবং নিত্য সঙ্গী পুত্রগণ, 0 এবং তাহাকে দিয়াছি স্বচ্ছন্দ জীবনের প্রচুর উপকরণ__ 0 ইহার পরও সে কামনা করে যে, আমি তাহাকে আরও অধিক দেই। 0 না, তাহা হইবে না, সে তো আমার নিদর্শনসমূহের উদ্ধত বিরুদ্ধাচারী । 0 আমি অচিরেই তাহাকে চড়াইব শাস্তির পাহাড়ে । 0 সে তোচিন্তা করিল এবং সিদ্ধান্ত করিল। 0 অভিশপ্ত হউক সে! কেমন করিয়া সে এই সিদ্ধান্ত করিল! এ আরও অভিশপ্ত হউক সে! কেমন করিয়া সে এই সিদ্ধান্তে উপনীত হইল! 0 সে আবার চাহিয়া দেখিল। এ অতঃপর সে ভ্রকুঞ্চিত করিল ও মুখ বিকৃত করিল । 0 অতঃপর সে পিছন ফিরিল এবং দন্ত প্রকাশ করিল । 0 এবং ঘোষণা করিল, ইহা তো লোক পরম্পরায় প্রাপ্ত জাদু ভিন্ন আর কিছু নহে, 0 “ইহা তো মানুষেরই কথা ।' প্রথমোক্ত আয়াতের মর্মার্থ হচ্ছে__ হে আমার রসুল! দুরাচারশ্রেষ্ঠ ওলীদের বিষয়টি আপনি আমার উপরে ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হন। আমিই তাকে শায়েস্তা করবো । তার স্রষ্টা তো আমিই। সুতরাং তাকে শাস্তিদান আমারই অধিকার ও দায়িতৃভূত। এখানকার “ওয়াও” অব্যয়টি সঙ্গতার্থক। অর্থাৎ তাকে ছেড়ে দিন আমার হাতে । যা করবার আমিই করবো । আর “আমি সৃষ্টি করেছি একাকী' অর্থ অন্য সকলের এবং সকলকিছুর মতো তার সৃষ্টি কর্মেও আমার সঙ্গে কারো কোনো অংশীদারিত্ব নেই। অথবা__ আমি তাকে সৃষ্টি করেছিলাম বিত্তহীন- সন্তানহীনভাবে, তখন তো কেউ ছিলো না তার সঙ্গে । কিংবা আমিই তাকে সৃষ্টি করেছি দুষ্টমতি সহকারে । “ওয়াহীদা' অর্থ এখানে__ পিতৃপরিচয় শৃন্য। অর্থাৎ ওলীদ ছিলো অবৈধ সন্তান। বাগবী লিখেছেন, ওলীদ তার সমাজে পরিচিত ছিলো €য়াহীদা' হিসেবে । আল্লাহপাকও উপহাসচ্ছলে এখানে তাকে বলেছেন €ওয়াহীদা" । পরের আয়াতে (১২) বলা হয়েছে___ “আমি তাকে দিয়েছি বিপুল ধন-সম্পদ" । এখানে “মামদুদ” অর্থ বিপুল, প্রচুর। ওলীদ ছিলো বিপুল বিত্ত-বৈভবের অধিকারী । কৃষিক্ষেত, পশুচারণ ভূমি, বাণিজ্য__ সবকিছুই ছিলো তার । মুজাহিদ ও সাঈদ ইবনে যোবায়ের বলেছেন, তার সঙ্গে সব সময় থাকতো এক হাজার দীনার। কাতাদা বলেছেন, চার হাজার দীনার ৷ সুফিয়ান বলেছেন, হাজার হাজার দীনার। হজরত ইবনে আব্বাস বলেছেন, নয় হাজার মিছক্াল রৌপ্য । মুকাতিল তাফসীরে মাযহারী/২২০ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ২২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।