জেহেলকে সঙ্গে নিয়ে উপস্থিত হলো কুরায়েশদের এক সমাবেশে । বললো, তোমরা কী মনে করো? মোহাম্মদ কি উন্মাদ? তোমরা কি তাকে কখনো কোনো অসংলগ্ন কথাবার্তা বলতে শুনেছো? লোকেরা বললো, আল্লাহ্র শপথ! আমরা তো তাকে অবান্তর কথাবার্তা বলতে কখনোই শুনিনি । ওলীদ বললো, তাহলে তোমরা কি ধারণা করো, সে গণৎকার? বলো, তাকে কি তোমরা কোনোদিন গণৎকারের মতো ভবিষ্যদ্বাণী করতে দেখেছো? লোকেরা বললো, আল্লাহ্ সাক্ষী, আমরা কখনোই তাকে এরকম করতে দেখিনি । ওলীদ বললো, তোমরা তো তাকে কবিও বলো। বলো দেখি, তোমরা কি তাকে কখনো কবিতার আসরে বসতে দেখেছো? লোকেরা বললো, না। ওলীদ বললো, কেউ কেউ তো আবার বলো, সে মিথ্যাবাদী । সে কখনো মিথ্যা কথা বলেছে, এরকম কোনো প্রমাণ কি তোমাদের হাতে আছে? তারা বললো, আল্লাহ্র দিব্যি! মিথ্যার সঙ্গে কোনো সংস্রবই তো তার নেই। আমরা তো তাকে “আলআমীন' বলে ডাকি। এরকম বলার পর লোকেরা প্রশ্ন করে বসলো, তাহলে আপনিই বলুন, সে আসলে কী? ওলীদ চিন্তায় পড়ে গেলো । কিছুক্ষণ মাথা নিচু করে থাকার পর বিদ্রেপের স্বরে বললো, কী আবার? যাদুকর ৷ দেখতে পাও না, তার কথা কেমন যাদুর মতো প্রভাব বিস্তার করে । সে- ই তো আমাদের লোকালয়ে শুরু করেছে অনাসৃষ্টি। বিরোধ সৃষ্টি করে দিয়েছে স্বামী-স্ত্রী, পিতা-পুত্র, ভ্রাতা-ভগ্নির মধ্যে । হজরত ইবনে আব্বাস থেকে বিবরণটি উপস্থাপন করেছেন হাকেম এবং তিনি বিবরণটিকে প্রত্যয়নও করেছেন বাগবী লিখেছেন, পরবর্তী আয়াতসমূহ অবতীর্ণ হয়েছে এই ঘটনাটিকে লক্ষ্য করে। বিবরণটি অপর এক সুত্র সহযোগে বর্ণনা করেছেন ইবনে জারীর ও ইবনে আবী হাতেম । ২22 ৫১31৫ ৫ হী 31255114155 814294865 0% র্ ৭২০ % 2৫০ ১378 চি ( রী টি গত ক পি র্ 3 7০০55 তের 921০2 উ6১৫৯০56$ ূ ্ু ১০ র্ঠে 2 পপ ৫ ৬ ৫০ তি ্ রণ 8162288৯558145144 ১৫ ৫5 রত পর্ণ পার ৫ এ ৫ ৮৫ পাতি লাশরনল বা ক 45০48 ই.০984১00৯5)82% 2 £5 ৬১১৯ তাফসীরে মাযহারী/২১৯ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ২১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।