এখানকার “ফা ইজা নুক্রা” বাক্যের “ফা” অব্যয়টি নৈমিত্তিক । এভাবে বক্তব্যটি দীড়ায়__ হে আমার রসুল! অবিশ্বাসীদের অপমন্তব্য শুনে ধৈর্য ধারণ করুন। তারা তো শাস্তিগ্রস্ত হবেই। আর আপনার ধের্য ধারণ আপনার জন্য বয়ে আনবে সুফল । এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে__ “সেদিন হবে এক সংকটের দিন__ (৯) যা কাফেরদের জন্য সহজ নয়' (১০)। একথার অর্থ__ সত্য প্রত্যাখ্যানকারীরা মহাসংকটে ৷ পরিত্রাণের কোনো উপায়ই তখন তাদের থাকবে না। এখানে “জালিকা' (সেই) কথাটির দ্বারা ইঙ্গিত করা হয়েছে শিঙ্গার ফুৎকার ধ্বনির প্রতি । এখানে “জালিকা' উদ্দেশ্য এবং “ইয়াওমুন আ*সীর* (সংকটের দিন) বিধেয় এবং এর অনুবর্তী হচ্ছে ইয়াওমাইজিন” ৷ আর 'গইরু ইয়াসীর' অর্থ সহজ নয়। কথাটি পূর্বের “আ*সীর' শব্দের গুরুত্বর্ক। এভাবে বক্তব্যটি দীড়ায়__ সত্যপ্রত্যাখ্যানকারীদের শাস্তি সেদিন এতটুকুও লাঘব করা হবে না। অথচ বিশ্বাসীগণের জন্য সেইদিন হবে শুভ ও সহজ । বাগবী লিখেছেন, যখন অবতীর্ণ হলো “হা মীম তানযীলুন কিতাবি মিনাল্লহি.......ইলাইহিল মাসীর” তখন রসুল স. তা কুরায়েশ জনতার সামনে পাঠ করে শোনালেন । ওলীদ ইবনে মুগীরাও উপস্থিত ছিলো সেখানে । সে আল্লাহ্র কালাম শুনে মুগ্ধ হলো । তার সম্প্রদায়ের লোকদের কাছে গিয়ে বললো, আল্লাহ্র শপথ! আজ আমি মোহাম্মদের মুখে এমন বাণী শুনলাম, যা কোনো মানুষ অথবা জ্বিনের বাণী নয়। সে বাণী এতো হৃদয়স্পর্শী, যেনো তা ফুল-ফল ভারাবনত কোনো অবাক বৃক্ষ। তার বিজয় সুনিশ্চিত। সে কখনো পরাভব মানতেই পারে না। একথা বলেই সে স্থানত্যাগ করলো । চলে গেলো তার বাড়িতে । লোকেরা বলাবলি করতে শুরু করলো, ওলীদ ধর্মান্তরিত হয়েছে । এখন কুরায়েশরাও সকলে ধর্মান্তরিত হবে। উল্লেখ্য, লোকেরা তাকে উপাধি দিয়েছিলো কুরায়েশ- সৌরভ । আবু জেহেল চিন্তিত হয়ে পড়লো । সে তার বাড়িতে গিয়ে বললো, হে পিতৃব্য! আমি তোমার দুঃখে দুখী। একথা বলেই সে ওলীদের পাশে বসে পড়লো। ওলীদ বললো, ভ্রাতুষ্পুত্র! কী বলতে চাও তুমি? মনে হচ্ছে তুমি খুব মুষড়ে পড়েছো । আবু জেহেল বললো, মুষড়ে পড়বো না কেনো? আপনি একাধারে বয়োপ্রবীণ ও জ্ঞানপ্রবীণ। অথচ লোকেরা আপনার নামে বদনাম ছড়াচ্ছে । আপনি নাকি মোহাম্মদের বাণীকে পরীক্ষা করে সত্য বলে রায় দিয়েছেন। আর উচ্ছিষ্ট ভোজনের জন্য আপনি নাকি ইবনে কাছীর ও ইবনে আবু কোহাফার কাছে যাতায়াত করেন। একথা শুনে ওলীদ রেগে গেলো খুব। বললো, কী! তাদের এতো বড় সাহস! কী বলতে চায় তারা । আমি সকলের চেয়ে অধিক বিত্তশালী ও অধিক সন্তানের জনক । আর মোহাম্মদ ও তার সঙ্গী-সাীরা তো আধপেটা খেয়ে জীবন কাটায় । তাদের আবার উচ্ছিষ্ট থাকবে কোথেকে? এরপর সে আবু তাফসীরে মাযহারী/২১৮ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ২১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।