Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

সুরা মুদ্দাছছির ৪ আয়াত ৮, ৯, ১০ (র% ৬ উ2 উিএ5 ১28935 & গ রঃ গ 1 যেদিন শিংগায় ফুৎকার দেওয়া হইবে ্ 1 সেই দিন হইবে এক সংকটের দিন__ 1 যাহা কাফিরদের জন্য সহজ নহে। প্রথমে বলা হয়েছে__ “যেদিন শিঙ্গায় ফুতকার দেওয়া হবে'। এখানকার নাকুর" শব্দটির অর্থ শিঙ্গা। শব্দটি পরিগঠিত হয়েছে 'নাকার' থেকে । আর 'নুক্রা' অর্থ ফুৎকারধ্বনি। শাব্দিক অর্থ__ কোনো বন্তকে এমনভাবে আঘাত করা, যাতে তাতে তৈরী হয় ছিদ্র। একারণেই পাখির চণ্চুকে বলে মিনার যেহেতু পাখি তার চঞ্চু দ্বারা ঠুকরে ঠুকরে ছিদ্র করে বৃক্ষশাখা, অথবা বৃক্ষের পত্রপল্পব। সিহাহ্‌, জাওহারী। আবু শায়েখ ইবনে হাব্বান তার 'আল উজমা* পুস্তকে উল্লেখ করেছেন, ওয়াহাব ইবনে মুনাব্বাহ বলেছেন, আল্লাহপাক মুক্তা অপেক্ষা অধিক শুভ্র পাথর থেকে সৃষ্টি করেছেন শুভ্রোজ্বল শিঙ্গা। তারপর আরশকে বললেন, গ্রহণ করো । আরশ গ্রহণ করলো । শিঙ্গা লটকিয়ে রাখা হলো আরশে। এরপর আল্লাহপাক আজ্ঞা করলেন, হও । সঙ্গে সঙ্গে সৃষ্ট হলো ফেরেশতা ইসরাফিল । তাকে বললেন, গ্রহণ করো । ইসরাফিল শিঙ্গাটি গ্রহণ করলেন। সে শিঙ্গাগাত্রে ছিদ্র করা হলো ততোগুলো, যতোগুলো সৃষ্টি আছে তার । আর শিঙ্গাটির মাঝখানে করা হলো আকাশ-পৃথিবীর পরিধিতুল্য একটি সুবিশাল ছিদ্ব। ওই ছিদ্রমুখে মুখ দিয়ে ইসরাফিল দণ্তায়মান হলো । আল্লাহ্‌পাক বললেন, আমি তোমাকে দায়িত্ব দিলাম যথাসময়ে ত্রাসসথ্তারক ও জীবন সংহারক ফুৎকার ধ্বনি দানের । এমতো নির্দেশ পেয়ে ইসরাফিল উপস্থিত হলো আরশের পুরোভাগে। এক পা আরশের এলাকায় রেখে অপর পা বাড়িয়ে দিলো আরশের সীমানার বাইরে । এভাবে সে এখনো ঠায় দীড়িয়ে রয়েছে আল্লাহপাকের আদেশের প্রতীক্ষায় । সুদৃঢ় সূত্রসহযোগে হজরত জায়েদ ইবনে আরকাম থেকে আহমদ ও তিরমিজি বর্ণনা করেছেন, রসুল স. একবার বললেন, কী করে আমি স্বস্তিলাভ করতে পারি? শিকঙ্গাধারী যে নির্দেশের অপেক্ষায় সতত উৎকর্ণ। কখন আসে আদেশ । সাহাবীগণ একথা শুনে খুবই বিচলিত হয়ে পড়লেন । ভাবলেন, আল্লাহ্‌র রসুলই যদি স্বস্তি না পান, তবে আমরা স্বস্তি পাবো কীভাবে? তিনি স. বললেন, তোমরা পাঠ কোরো 'হাসবুনাল্নহা ওয়া নি'মাল ওয়াকীল' (আমাদের জন্য আল্লাহই যথেষ্ট । আর তিনি উত্তম মুখপাত্র)। হজরত ইবনে আব্বাস থেকে ইমাম আহমদ ও হাকেমও এরকম বর্ণনা করেছেন। তবে তাদের বর্ণনায় দোয়াটির সঙ্গে অতিরিক্ত রয়েছে এই কথাটুকু “আলাল্নহি তাওয়াক্কালনা”। তাফসীরে মাযহারী/২১৭ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ২১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।