রসুল! আপনি আপনার উম্মতসহ প্রতিমা পরিহার করে চলুন। হজরত ইবনে আব্বাস বলেছেন, “রুজ্যা” অর্থ পাপ। অর্থাৎ পরিহার করে চলুন পাপ। আপনি তো এরকম করেনই, সুতরাং এমতো নির্দেশ দিন আপনার উম্মতকে । আবুল আলীয়া ও রবী ইবনে আনাস বলেছেন, শব্দটির অর্থ অপবিভ্রতা ও পাপ। জুহাক বলেছেন, এর মর্মার্থ__ শিরিক। কালাবী অর্থ করেছেন__ শাস্তি । অর্থাৎ আপনি মানুষকে এমন বিশ্বাস ও কর্ম পরিহার করতে বলুন, যা অনিবার্ষ করে শাস্তিকে। এরপরের আয়াতে (৬) বলা হয়েছেন “অধিক পাওয়ার প্রত্যাশায় দান কোরো না" । অধিকাংশ ব্যাখ্যাতা আয়াতখানির অনুবাদ এভাবেই করেছেন। কাতাদা অর্থ করেছেন___ পার্থিব বিনিময় প্রত্যাশী হয়ে কাউকে কিছু দিয়ো না। বলা হয়, এই নিষিদ্ধতাটি মাকরুহে তানযিহী, বাধ্যতামূলক নয়। জুহাক ও মুজাহিদ মন্তব্য করেছেন, প্রবিধানটি বাধ্যতামূলক ছিলো কেবল রসুল স. এর বেলায়। জুহাক এমনও বলেছেন, সুদ দুই প্রকার। তার মধ্যে একটি হালাল__ যেমন, হাদিয়া, উপটৌকন, উপহার । হারাম প্রকারটি হচ্ছে প্রচলিত সুদ । হাসান বসরী কথাটিকে ব্যাখ্যা করেছেন এভাবে__ স্বীয় পুণ্যকর্মকে অধিক মনে করে আল্লাহ্র কাছে বিনিময় প্রত্যাশী হয়ো না। তিনি আরো বলেছেন, নিজের সুকর্মকে অধিক মনে কোরো না। আল্লাহ্ কর্তৃক যে অনুগহরাশি তোমাদেরকে দেওয়া হয়েছে, তার বিপরীতে সেগুলো তো সামান্যই । খসীফ বর্ণনা করেছেন, মুজাহিদ বলেছেন, “মাযীন' অর্থ দুর্বল । মর্মীর্থ__ অধিক কল্যাণ অন্বেষায় দুর্বল হয়ো না। ইবনে জায়েদ অর্থ করেছেন___ নবী-রসুলগণের নিকটে পার্থিব প্রত্যুপকার প্রত্যাশী হয়ো না। কথাটির অর্থ এভাবেও করা হয়েছে যে__ অভাবীকে কিছু সম্প্রাদান করে তার কাছে প্রত্যুপকার প্রত্যাশা কোরো না। এরপরের আয়াতে (৭) বলা হয়েছে__ “এবং তোমরা প্রতিপালকের উদ্দেশ্যে ধৈর্য ধারণ করো" । একথার অর্থ__ ধৈর্য ধারণ করো আল্লাহপাকের পরিতোষ ও পুণ্যের অন্বেষায় তার নির্দেশ-নিষেধাজ্ঞা পালনে ও বিপদাপদে। বাক্যটির মূলরূপ ছিলো এরকম “ওয়াস্বির লিরব্বিকা ফাস্বির"' (পালনকর্তার উদ্দেশ্যে ধের্য ধারণ কর্তব্য)। এভাবে “সবর” (ধের্য) কথাটির পুনরাবৃত্তি ধৈর্য ধারণের দায়িতৃটিকে অধিক গুরুত্পূর্ণ করে তুলেছে। অথবা বিভিন্ন পরিস্থিতিতে ধৈর্যধারণের মহিমা প্রকাশার্থে করা হয়েছে ধৈর্য” কথাটির এমতো পুনরাবৃত্তি । মুজাহিদ কথাটির অর্থ করেছেন__ সব ধরনের দুঃখ-ক্লেশে ধৈর্য ধারণ করো। ইবনে জায়েদ অর্থ করেছেন _ দায়িত্ব এসেছে আরব-অনারব সকল সত্যপ্রত্যাখ্যানকারীদের বিরুদ্ধে জেহাদ করার। এই জেহাদে সহিষ্ক্ুতা অবলম্বন করো । অথবা কথাটির অর্থ হতে পারে__ নিয়তির বিধানকে সহিষ্ক্রতার সঙ্গে মেনে নাও। তাফসীরে মাযহারী/২১৬ ॥|.11100119,.00
— পৃষ্ঠা ২১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।