Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হাসান বসরী বলেছেন, এর অর্থ চরিত্রবান হও । ইবনে সিরীন ও ইবনে জায়েদ কথাটির অর্থ করেছেন___ পরিধেয় বস্ত্রকে পবিত্র রাখো, কেননা অংশীবাদীরা তাদের পরিধেয়কে পবিত্র রাখে না। তাউস অর্থ করেছেন__ ভূলুগ্ঠিত হয়, এতো দীর্ঘ পরিধেয় পরিধান কোরো না । পরিধেয় বন্ত্রের এমতো দীর্ঘতা পরিহার করাই পরিচ্ছদ পবিত্র রাখা । আমি বলি, এখানে যেহেতু স্পষ্ট করে পরিচ্ছদ পবিত্র করার নির্দেশ দেওয়া হয়েছে তাই বুঝতে হবে, পরিধেয় বস্ত্র পবিত্র রাখা ফরজ। এর সঙ্গে একথাটিও মান্য করতে হয় যে, শরীরও পবিত্র রাখা ফরজ । কেননা পরিধেয় বসন অপেক্ষা শরীর অধিক মুল্যবান । অর্থাৎ পরিধেয় বসনের অপবিত্রতা যেহেতু আল্লাহ্‌র পছন্দ নয়, সেহেতু শরীরের অপবিভ্রতা তার কাছে আরো বেশী অপছন্দের । এভাবে একথাটিও আর অস্পষ্ট থাকে না যে, হৃদয় পবিত্র রাখা আরো অধিক গুরুতৃপূর্ণ ফরজ । কেননা হৃদয় তো দেহ অপেক্ষাও অধিক মুল্যবান । আল্লাহ্‌র প্রতি বিশ্বাস, ভালোবাসা, আল্লাহ্র স্মরণ__ এসকলকিছুর সম্পর্ক তো মূলতঃ হৃদয়ের (কলবের) সঙ্গেই । তওবাও প্রধানতঃ কলবের ব্যাপার । আর আল্লাহ্‌ ভালোবাসেন তওবাকারী ও পবিব্রতার অধিকারী ব্যক্তিবর্গকেই। প্রবিধান ঃ ফেকাহ্‌ শাস্ত্রবিদগণ এই আয়াতের অধ্যাদেশ থেকে প্রমাণ করেন, নামাজীদের বন্ত্র, দেহ ও তাদের নামাজ পাঠের জায়গা পবিত্র হওয়া ফরজ | আমি বলি, এই আয়াতে কেবল এই তিনটি বিষয়ের সঙ্গে সম্পৃক্ত করা ঠিক নয়। কেননা বিশ্বাসীগণকে পবিত্রতা রক্ষা করে চলতে হয় সার্বক্ষণিকভাবে। তবে নামাজের সময় এই তিনটি বিষয় বিধানগতভাবেও ফরজ । আর সিদ্ধান্তটি একমত্যসম্মতও | কিন্ত এ কথাটিও ভুলে গেলে চলবে না যে, বিধানগতভাবে শারীরিক ও পরিচ্ছদিক পবিত্রতা যখন প্রমাণিত, তখন স্বভাবগত পবিত্রতা তো আরো অধিক উত্তম রূপে প্রমাণিত । যেমন ওজুর বিধান সম্পর্কিত আয়াতে বলা হয়েছে “আল্লাহ্‌র অভিপ্রায় এরকম নয় যে, তিনি তোমাদের প্রতি সৃষ্টি করবেন কোনো অসংগতি, বরং তার অভিপ্রায় হচ্ছে তোমাদেরকে পবিত্র করা” । হজরত ইব্রাহিম ও হজরত ইসমাইলকে সম্বোধন করে আর এক আয়াতে বলা হয়েছে “তোমরা আমার গৃহটিকে পবিত্র রাখো তাওয়াফকারীদের জন্য, ইতেকাফকারীদের জন্য এবং রুকু-সেজদাকারীদের জন্য? । হজরত ইবনে আব্বাস বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন একবার আমি এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলাম । দেখলাম দু'জন কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে। একজনকে প্রম্নাবজনিত অপবিভ্রতা থেকে মুক্ত না থাকার কারণে এবং অপরজনকে পরচর্চার জন্য ৷ বোখারী, মুসলিম । এরপরের আয়াতে (৫) বলা হয়েছে__ “পৌন্তলিকতা পরিহার করে চলো" । মুজাহিদ, ইকরামা, কাতাদা, জুহুরী, ইবনে যায়েদ ও আবু সালমা এখানকার “রুজ্যা" শব্দটির অর্থ করেছেন প্রতিমা । এভাবে বক্তব্যটি দীড়ায়_ হে আমার তাফসীরে মাযহারী/২১৫ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ২১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।