নয়। আর তাকবীর হচ্ছে সুবিস্তৃত, সামগ্রিক ও নিরবচ্ছিন্ন । তবে কীরূপ শব্দ ব্যবহারের মাধ্যমে তাকবীর উচ্চারণ করতে হবে, সে কথা কোরআন মজীদের কোথাও স্পষ্ট করে বলা হয়নি । তবে এর রূপায়ণ রয়েছে রসুল স. এর মহিমময় জীবনে । সুবিদিত সুত্রে একথা প্রমাণিত হয়েছে যে, তিনি স. তাকবীরে তাহরীমার জন্য উচ্চারণ করতেন আল্লাহু আকবার । অন্য কোনো বাক্যদ্বারা তিনি তাকবীরে তাহ্রীমা সম্পন্ন করেছেন, এরকম কোনো প্রমাণ তার পবিত্র জীবনে নেই । তাই তার সাহাবীগণের জীবনেও এর বিকল্প কোনোকিছু পরিদৃষ্ট হয়নি। বরং বিভিন্ন সূত্রে বর্ণিত রেফায়ার হাদিসে বলা হয়েছে, রসুল স. বলেছেন, ওই লোকের নামাজ গ্রহণযোগ্য নয়, যে ওজু করে কেবলামুখী হয়ে দীড়িয়ে উচ্চারণ না করে “আল্লাহু আকবার' । সূরা মুদ্দাছাছির ৪ ০ ৫,৬, ৭ 5486545 598,546 4580 58.5554455 ২৮৮০$৩5%5 1 তোমার পরিচ্ছদ পবিত্র রাখ, 1 পৌত্তলিকতা পরিহার করিয়া চল, 1 অধিক পাওয়ার প্রত্যাশায় দান করিও না। 1 এবং তোমার প্রতিপালকের উদ্দেশ্যে ধৈর্য ধারণ কর। প্রথমে বলা হয়েছে__ “তোমার পরিচ্ছদ পবিত্র রাখো” । একথার অর্থ__ হে আমার রসুল! প্রবৃত্তিকে পরিমল রাখুন যাবতীয় পাপাচারণের প্রভাব থেকে। কাতাদা, মুজাহিদ, ইবাহিম, জুহাক, শা'বী, জুহুরী ও ইকরামা বর্ণনা করেছেন, একবার হজরত ইবনে আব্বাসকে আলোচ্য আয়াতের মর্মার্থ সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তিনি জবাব দিলেন, এই আয়াতের অর্থ___ পাপার্জিত পরিচ্ছদ পরিধান কোরো না। তারপর বললেন, তোমরা কি গইলান ইবনে সালমা সাকাফীর কবিতাটি শোনোনি__ ওয়া ইননী বিহামদিন্লাহি লা ছওবু ফাক্বিরিন লাবিসতু ওয়ালা মিন উজরাতিন আত্তাকৃনিউ অর্থ ৪ আল্লাহ্র কৃতজ্ঞতা প্রকাশ করছি এ জন্যে যে, আমি মতো পোশাক পরিনি। শরীরেও জড়াইনি কোনো কলুষিত উত্তরীয় । হজরত উবাই ইবনে কা'বও এরকম বলেছেন । জুহাক বলেছেন, এর অর্থ স্বীয় কর্মাবলী যথাযথভাবে সম্পন্ন করো। সুদ্দী বলেছেন, কথাটির অর্থ পুণ্যকর্ম করো। কেননা পুণ্যশীলগণকে বলা হয় পুতঃপবিত্র পরিচ্ছদধারী, আর দুর্ৃত্তদেরকে বলা হয় অপবিত্র পোশাকধারী। সাঈদ ইবনে যোবায়ের বলেছেন, এখানে “পরিচ্ছদ পবিত্র রাখো" অর্থ পবিত্র রাখো নিজের হৃদয় ও আবাসকে। তাফসীরে মাযহারী/২১৪ ॥|.11100119,.001
— পৃষ্ঠা ২১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।