“তাকবীর' অর্থ আল্লাহ্র শ্রেষ্ঠত্রে ঘোষণা । তিনি যে অনশ্বর, অক্ষয়, চিরন্তন, সেকথা উচ্চকণ্ঠে প্রকাশ করা । তার একক উপাস্য হওয়ার ধারণার সঙ্গে কাউকে অথবা কোনোকিছুকে সমকক্ষ বা অংশী স্থির না করার প্রতিজ্ঞা করা । তিনিই যে কেবল পরিপূর্ণ, মহান, সকল গুণবস্তাধিকারী, সে কথা প্রকাশ্যে বলা। এমতো ব্যাখ্যার আলোকে বলতে হয়, 'তাকবীর' এর উপরে দৃঢ় বিশ্বাস রাখা অত্যাবশ্যক । বরং সকল কাজের চেয়ে অধিক গুরুতৃপূর্ণ কাজ । এর অন্যথা ক্ষমার অযোগ্য । আর শরিয়ত যদি একে অপরিহার্য না-ও করতো, তবুও সৃষ্টির জন্য অত্যাবশ্যক ছিলো জ্ঞান-চিন্তা-গবেষণার মাধ্যমে এমতো বিশ্বাসের কাছে উপনীত হওয়া। কিন্তু এভাবে প্রকৃত বিশ্বাস পর্যন্ত পৌছানো অসম্ভব বলেই শরিয়ত এ সম্পর্কে সকলকে পৎপ্রদর্শন করেছে। বিধান ৪ ফেকাহ্ শান্্বিদগণ এই আয়াতের উপরে ভিত্তি করেই বলেছেন, নামাজের তাকবীরে তাহরীমা (প্রথম তাকবীর “আন্রাহু আকবার') ফরজ । ইমাম আবু হানিফা ও ইমাম মোহাম্মদ বলেছেন, “আল্লাহু আকবার" এর বদলে অনুরূপ যে কোনো আল্লাহ্র মাহাত্ম্য প্রকাশক শব্দ দ্বারা তাকবীরে তাহরীমা সম্পন্ন করলেও তা যথেষ্ট হবে। যেমন "আল্লাহ্ আজ্বীল' “আল্লাহ্ আ'জামু” “লা ইলাহা ইন্রাল্সহ' “আর রহমানু আকবার” । ইমাম আবু ইউসুফ বলেছেন, যে ব্যক্তি 'আন্রাহু সমার্থক বাক্যের মাধ্যমে তাকবীরে তাহরীমা সম্পন্ন করা । অবশ্য তিন জন ইমাম দু'টো কথার যে কোনো একটি দ্বারা। আর প্রশংসার ক্ষেত্রে নির্দিষ্টবাচক “আলিফ লাম' সংযোজন করা আলংকারিক রীতিতে শুদ্ধ। আর তার প্রশংসার ক্ষেত্রে ব্যবহার করা যায় “আকবার” “আফ্দ্বলু* ও “কারীমু' শব্দরূপে, যেমন “কাবীর' 'রহীম' সমপর্যায়ভূত। ইমাম শাফেয়ী বলেছেন, “আল্লাহু আকবার" ছাড়া অন্য কোনো বাক্যের মাধ্যমে তাকবীরে তাহরীমা সম্পাদন করা হলে, তা হবে অশুদ্ধ, মাকরুহে তাহরীমি। আর ইমাম মালেক ও ইমাম আহমদ বলেছেন, কেবল “আল্লাহু আকবার বলাই সিদ্ধ। অন্য কোনো কিছু তাকবীরে তাহরীমারূপে গণ্য নয়। প্রকৃত কথা হচ্ছে, আলোচ্য আয়াত তাকবীরে তাহরীমা সম্পর্কিত নয়। উল্লেখ্য, এই আয়াত অবতীর্ণ হয়েছে নামাজ ফরজ হওয়ার অনেক আগে । সুতরাং এখানে নামাজের তাকবীরে তাহরীমার কথা আসবে কীভাবে? এর বিপরীতে যদি কেউ যুক্তি দেখায়, নামাজের বাইরে তো তাকবীর পাঠ ওয়াজিব নয়। অথচ কথাটি (রব্বাকা ফা কাব্বির) অনুজ্ঞাজ্ঞাপক, তাহলে আমরা বলবো, নামাজের বাইরেও তাকবীর ওয়াজিব। কেননা আল্লাহ্র অখণ্ড এককত্ের স্বীকৃতিদানের নামই তো তাকবীর । সুতরাং এর আবশ্যিকতা তো রয়েছে নামাজের বাইরে ভিতরে সকল সময়। এতো হচ্ছে ইমান, যা ফরজ স্থায়ীভাবে । সুতরাং স্বীকার করতে হবে নামাজ হচ্ছে সংক্ষিপ্ত ও সাময়িক বিষয়, সার্বক্ষণিক কোনো দায়িত্ তাফসীরে মাযহারী/২১৩ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ২১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।