শিথিল সূত্রে তিবরানী বর্ণনা করেছেন, হজরত ইবনে আব্বাস বলেছেন, একবার ওলীদ ইবনে মুগীরা কুরায়েশ গোত্রপতিদেরকে নিমন্ত্রণ করলো। পানাহারপর্ব শেষ হলো । শুরু হলো আলাপচারিতা । একজন বললো, এ লোক (রসুল স.) সম্পর্কে তোমাদের ধারণা কী? এক ব্যক্তি জবাব দিলো, আমার তো মনে হয় সে যাদুকর। আর এক ব্যক্তি বলে উঠলো, না না, যাদুকর নয়, গণৎকার। অন্য আর এক ব্যক্তি বললো, না, গণৎকার নয়, কবি । তবে তার কথায় যাদুর প্রভাব রয়েছে। তাদের এসকল কথা পৌছে গেলো রসুল স. এর কানে। তিনি স. মর্মাহত হলেন। মনের দুঃখে বন্ত্রাচ্ছাদিত হয়ে শুয়ে পড়লেন। তখন অবতীর্ণ হলো__ সূরা মুদ্দাছ্ছির ঃ আয়াত ১, ২, ৩ ৫৬৯2 17 হে বস্ত্রাচ্ছাদিত! 1 উঠ, আর সতর্ক কর, 1 এবং তোমার প্রতিপালকের শ্রেষ্ঠতৃ ঘোষণা কর। প্রথমোক্ত আয়াতদ্বয়ের মর্মার্থ হচ্ছে___ হে বস্ত্াচ্ছাদিত পুরুষ! যে বস্ত্র মুড়ি দিয়ে শুয়ে আছেন, সে বস্ত্র পরিত্যাগ করে উঠে দীড়ান। নৈরাশ্য পরিহার করে কর্তব্যকর্ম সম্পাদনে তৎপর হন। আপনি তো আমার রসুল । সুতরাং রেসালাতের অত্যাবশ্যক দায়িতৃ পালনার্থে মানুষকে ওই অবধারিত শাস্তি সম্পর্কে সতর্ক করুন, যা প্রস্তুত করে রাখা হয়েছে সত্যপ্রত্যাখ্যানকারীদের জন্য। উল্লেখ্য, এখানে কর্মপদের উল্লেখ নেই। অর্থাৎ কাকে সতর্ক করতে হবে তার কথা এখানে বলা হয়নি। এতে করে প্রমাণিত হয় যে, এখানে কোনো বিশেষ ব্যক্তি, অথবা বিশেষ দলকে সতর্ক করার কথা বলা হয়নি। বরং “সতর্ক করো” কথাটির দ্বারা এখানে ভীতি প্রদর্শন করতে বলা হয়েছে সাধারণভাবে সকল মানুষকে । এরপরের আয়াতে (৩) বলা হয়েছে__ “এবং তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ ঘোষণা করো”। একথার অর্থ__ হে আমার প্রিয়তম রসুল! আপনি সর্বাবস্থায় ঘোষণা করতে থাকুন আপনার মহিমময় প্রভুপালকের প্রশংসা ও পবিত্রতা। এখানকার “ফাকাবৃবির' (শ্রেষ্ঠতু ঘোষণা করো) কথাটির “ফা” অব্যয়টি পরিণতিপ্রকাশক । এরকমও হতে পারে যে, এখানকার 'রব্বাকা' (তোমার প্রভুপালকের) কথাটি একটি উহ্য ক্রিয়ার কর্মপদ। আর এরপরের “ফাকাব্বির' কথাটি এর গুরুত্ববোধক। এভাবে বিধানটিকে করা হয়েছে নিত্যবৃত্ত। অর্থাৎ আল্লাহ্র শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন অহরহ, অবিরাম । তাফসীরে মাযহারী/২১২ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ২১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।