Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

এই সুরাখানিও অবতীর্ণ হয়েছে মহাতীর্থধাম মক্কায় । সুরাখানি ২ রুকু এবং ৫৬ আয়াতবিশিষ্ট । আবদুর রহমানকে জিজ্ঞেস করলাম, বলুন তো, কোরআনের কোন অংশ প্রথম অবতীর্ণ হয়েছিলো? তিনি বললেন, “আল মুদ্দাছছির । আমি বললাম, লোকে যে বলে, সবার আগে অবতীর্ণ হয়েছে 'ইকৃরা বিসমি*? আবু সালমা বললেন, তুমি যেভাবে প্রশ্ন করছো, সেভাবে আমিও প্রশ্ন করেছিলাম মান্যবর সাহাবী জাবেরকে। তিনি বলেছিলেন, আমি রসুল স.কে এ বিষয়ে জিজ্ঞেস করেছিলাম । তিনি স. বলেছিলেন, আমি সেবার হেরা পর্বতের গুহায় অতিবাহিত করলাম একটানা একমাস । তারপর সেখান থেকে নেমে বাড়ির পথ ধরলাম। সহসা শুনতে পেলাম অদৃশ্য আওয়াজ । আকাশের দিকে তাকাতেই দেখতে পেলাম এক অভূতপূর্ব দৃশ্য। ভয় পেলাম । বাড়িতে এসেই খাদিজাকে বললাম, শিগগির আমাকে বস্থাচ্ছাদিত করো । বস্ত্াচ্ছাদিত করো। গায়ে ঢেলে দাও ঠাণ্ডা পানি। এর কিছুক্ষণ পরেই অবতীর্ণ হলো "ইয়া আইয়্যুহাল মুদ্দাছছির......ফাহজ্বর' আয়াত ১ __€৫)। ঘটনাটি ঘটেছিলো পাচ ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পূর্বে। বোখারী, মুসলিম । কিন্তু প্রকৃত কথা হচ্ছে, প্রথমে অবতীর্ণ হয়েছিলো “ইক্রা বিস্মি রব্বিকাল্‌ লাজী খলাকৃ"। এ ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা উপস্থাপন করবো “ইকৃরা বিস্মি' সুরার তাফসীরে ইনশাআল্লাহু তায়ালা । এখানে কেবল উল্লেখ করছি এ ঘটনার সঙ্গে সম্পর্কিত বোখারী ও মুসলিম কর্তৃক বর্ণিত একটি হাদিস। তারা বর্ণনা করেছেন, হজরত জাবের বলেছেন, আমি স্বয়ং রসুল স.কে ফিতরাতুল ওহীর সময়ের কথা বলতে শুনেছি (ফিতরাতুল ওহী হচ্ছে প্রত্যাদেশরুদ্ধ কাল, প্রথম প্রত্যাদেশের পর বেশ কিছুকাল ধরে যে প্রত্যাদেশ বন্ধ ছিলো__ সেই সময়)। তিনি বলেছেন, পথ চলতে চলতে আমি আকাশের দিক থেকে আওয়াজ শুনতে পেলাম। দেখলাম সেই ফেরেশতাকে, যিনি ইতোপূর্বে আমার কাছে আগমন করেছিলেন হেরা পর্বতের গুহায় । দেখলাম, তিনি বসে আছেন আকাশ পৃথিবীর মাঝখানে শূন্যে স্থিত একটি আসনে । আমি ভীত হলাম । ফিরে এলাম গৃহে। খাদিজাকে বললাম, আমাকে বস্ত্রাবৃত করো । আমাকে বন্ত্রাবৃত করো । এর কিছুক্ষণ পরেই অবতীর্ণ হলো “হে বন্্রাচ্ছাদিত! ওঠো, আর সতর্ক করো, এবং তোমার প্রতিপালকের শ্রেষ্ঠতৃ ঘোষণা করো । তোমার পরিচ্ছদ পবিত্র রাখো, আর অপবিভ্রতা পরিহার করে চলো" । এরপর থেকে প্রত্যাদেশ অবতীর্ণ হতে লাগলো ধারাবাহিকভাবে । এই হাদিস দৃষ্টে প্রতীয়মান হয় যে, সুরা যুদ্দাছছির অবতীর্ণ হয়েছে ফিতরাতুল ওহীর পরে। এর আগে হজরত জিবরাইল প্রত্যাদেশ নিয়ে রসুল স. এর কাছে আগমন করেছিলেন হেরা পর্বতের গুহায় । তাফসীরে মাযহারী/২১১ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ২১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।