Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

দ্বারা যেনো তাহাজ্জুদকে রহিত না করা হয়। যেমন অনেকে বলেছেন, তাহাজ্জুদ ওয়াজিব নয়, মোস্তাহাব। “জাকাত' অর্থ এখানে ফরজ জাকাত । আর “করদ্বান হাসানা" অর্থ উত্তম খণ। হজরত ইবনে আব্বাস বলেছেন, এর অর্থ__ জাকাত ছাড়া অন্যান্য দান-খয়রাত এবং অন্যান্য কল্যাণকর আমল । যেমন অতিথি সেবা, আত্মীয়দের সঙ্গে শিষ্ট আচরণ । আমি বলি, কথাটির অর্থ আল্লাহ্‌র আনুগত্যপ্রকাশক কর্মাবলী। আবার এমনও হয়ে থাকতে পারে যে, “ক্রদ্বান হাসানা অর্থ এখানে উত্তম পন্থায় যাকাত আদায় করা। অবশ্য বর্ণিত সকল বিষয়ই কথাটির অন্তর্ভুক্ত হতে পারে। 'হাসান' উত্তম) শব্দটির দ্বারা উত্তম কর্মসমূহ সম্পাদনকারীদেরকে অনুপ্রাণিত করাই এখানে উদ্দেশ্য । এরপর বলা হয়েছে__ “তোমরা তোমাদের নিজেদের মঙ্গলের জন্য ভালো যা কিছু অগ্রিম প্রেরণ করবে, তোমরা তা পাবে আল্লাহ্‌র নিকটে । তা উৎকৃষ্টতর ও পুরস্কার হিসেবে মহস্তর' ৷ এখানে “খইর' ভালো যা কিছু) অর্থ শারীরিক ইবাদত, অথবা এমন সৎকর্ম, যা হতে পারে “অগ্রিম” হিসেবে গণ্য । “খইরান' (উৎকৃষ্টতর) কথাটি এখানে দ্বিতীয় কর্মপদ হয়েছে “তাজিদুহু" (তা তোমরা পাবে) এর । আর হিয়া" (তা) সর্বনামটি এখানে কৃতিতৃপ্কাশক ও নির্দিষ্টবাচক। হজরত আবদুল্লাহ্‌ বর্ণনা করেছেন, রসুল স. একবার প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে এমন কেউ আছো, যার কাছে অংশীবাদীদের বিভ্তসম্পদ অপেক্ষা নিজের বিভ্তসম্পদ উত্তম? সাহাবীগণ জবাব দিলেন, না, এমন কেউই তো আমাদের মধ্যে নেই, যার কাছে অংশীবাদীদের সম্পদ অপেক্ষা নিজের সম্পদ অধিক পছন্দনীয় নয়। তিনি স. বললেন, বুঝে সুঝে জবাব দাও । তারা বললেন, হে আল্লাহ্‌র রসুল! আমরা তো এতটুকুই বৃঝলাম। তিনি স. বললেন, তোমরা সাধারণত অংশীদারদের সম্পদই অধিক পছন্দ করো । সাহাবীগণ বললেন, কীভাবে? তিনি স. বললেন, নিজের সম্পদ সেটাই, যা তোমরা পুণ্যের আশায় অধ্থিম ব্যয় করো। আর অংশীদারদের সম্পদ সেটাই, যা তার মালিক মৃত্যুর পরক্ষণে ত্যাগ করে যায়, বাগবী। শেষে বলা হয়েছে__ “আর তোমরা ক্ষমাপ্রার্থনা করো আল্লাহ্‌র নিকট; নিশ্চয় আল্লাহ্‌ ক্ষমাশীল, পরম দয়ালু'। একথার অর্থ__ পুণ্যকর্মসমূহ যথানিয়মে সম্পাদন করা সত্বেও কখনো সেগুলোর উপরে নির্ভরশীল হয়ে পোড়ো না। এতে করে তোমরা হয়ে যাবে গর্বিত, ফলে পুণ্যকর্মসমূহের প্রতিফল আর তোমরা পাবেই না। তাই দাসত্রে মূল বৈশিষ্ট্য বিনয় ও মুখাপেক্ষিতা অক্ষুণ্ন রাখতে এবং পুণ্যসমূহের যথাসংরক্ষণ নিশ্চিত করণে তোমরা আল্লাহ্‌ সকাশে মার্জনাপ্রার্থী হও । একথাটিও মনে রেখো যে, পুণ্যকর্মসমূহ সম্পাদনের মনোবৃত্তি, প্রচেষ্টা ও বাস্তবায়ন সকল কিছুই সম্পন্ন হয়েছে আল্লাহ্‌ কর্তৃক প্রদত্ত সামর্থ্যানুসারে ৷ তার-ই দয়ার অভিপ্রায়ের আনুকুল্যে । সুতরাং কৃতিত্ববোধের আবিলতা দূর করণার্থে আল্লাহ্‌র কাছে ক্ষমাপ্রার্থনা করো। নিশ্চয় তিনি বিনয়াবনত ক্ষমাপ্রার্থীদের জন্য ক্ষমাপরবশ ও অতীব দয়ালু, তোমাদের যকিঞ্চিত পুণ্যকর্মের বিশাল বিনিময় দাতা । তাফসীরে মাযহারী/২১০ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ২১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।