Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

স্বর্গবাসীরা হবে মহাআনন্দিত এবং মর্মাহত হবে নরকবাসীরা। হজরত ইবনে সাঈদ থেকে বোখারী ও মুসলিম বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, মহাবিচারের দিবসে মৃত্যুকে মেষের আকারে দীড় করানো হবে বেহেশত ও দোজখের মাঝখানে । তারপর আল্লাহ্‌র নির্দেশে চিরতরে মৃত্যু ঘটানো হবে তার । হাকেম ও ইবনে হাব্বান কর্তৃক বর্ণিত এবং কেবল হাকেম কর্তৃক 'বিশুদ্ধ' আখ্যায়িত এক হাদিসে এসেছে, হজরত আবু হোরায়রা উল্লেখ করেছেন, রসুল স. বলেছেন, মৃত্যুকে তখন হাজির করা হবে ডোরাকাটা মেষের আকারে । তারপর তার ঘটানো হবে চিরমৃত্যু ৷ পরবর্তী যুগের আলেমগণের সিদ্ধান্ত হচ্ছে, বর্ণিত হাদিসসমূহ মুতাশাবিহাত রেহস্যাচ্ছনন) শ্রেণীর। সুতরাং আমাদের উচিত কেবল ওগুলোর উপরে বিশ্বাস স্থাপন করা এবং ওগুলোর মর্মীর্থ আল্লাহ্‌র প্রতি ন্যস্ত করা । অর্থাৎ এরকম বলা যে, এ সকল বিবরণের প্রকৃত তত্ব কেবল আল্লাহই উত্তমরূপে অবগত । আল্লামা সুয্যুতী হাকেম ও তিরমিজি থেকে এরকম সিদ্ধান্তের কথাই উল্লেখ করেছেন। এ সম্পর্কে সুফী-দরবেশগণের অভিমত আবার স্বতন্ত্র । কেননা তাদের সামনে উদ্ভাসিত হয় উপমা-জগতের (আলমে মেছালের) দৃশ্য, যেখানে সতত বিদ্যমান রয়েছে প্রকাশ্য জগতের সকলকিছুর সুক্ম আকার। আল্লাহ্পাকের একটি প্রতিবিম্ববিশিষ্ট অবস্থিতিও রয়েছে সেখানে, যা আনুরূপ্যবিহীন, সৌসাদৃশ্যহীন। সুফী-দরবেশগণ সে সকল দৃশ্য অবলোকন করতে পারেন বলেই তারা বিষয়টি ব্যাখ্যা করেন অন্যভাবে, উদাহরণ জগতের দর্শনের প্রেক্ষিতে । এক হাদিসে ওই জগতের দর্শনের কথা উল্লেখ করা হয়েছে এভাবে__ রসুল স. বলেছেন, আমি আমার সম্মানিত প্রথম পিতাকে দেখেছি শ্রাশ্র-গুক্ষবিহীন সৌম্যকান্তি যুবকের আকৃতিতে । তার চরণযুগলে শোভা পাচ্ছিলো স্বর্ণের পাদুকা । এই হাদিসও মুতাশাবিহাত শ্রেণীর । আর অসংখ্য সুফি-আউলিয়া দ্বারা ওই উদাহরণ জগতের দর্শনাভিজ্ঞতার কথা সুবিদিত । সুতরাং বলা যেতে পারে যে, আল্লাহপাক তখন ওই উদাহরণ জগতস্থিত মৃত্যুর আকারকে বেহেশত ও দোজখের মাঝখানে উপস্থিত করে তাকেই জবাই করার নির্দেশ দিবেন এবং বেহেশত ও দোজখবাসীকে জানিয়ে দিবেন যে, তাদের বাসস্থান চিরকালীন। ফলে বেহেশতবাসীরা হবে চিরনিশ্চন্ত । আর দোজখবাসীরা হবে চিরনিরাশ। উদাহরণ জগতের প্রতি সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে আরো অনেক হাদিসে । এবং তার ক্রিয়া-প্রতিক্রিয়া সৃষ্টবস্ত। তাই সেগুলোর প্রতিটির রয়েছে এক একটি নির্দিষ্ট আকার, যদিও তা খালি চোখে দেখা যায় না। কিন্তু সেগুলোর কোনোটাই আল্লাহ্‌র দৃষ্টির অগোচর নয়। তত্জ্ঞগণ বলেন, কর্মসমুহের আকার ও সেগুলোর ক্রিয়া-প্রতিক্রিয়ার আকৃতি দর্শন আউলিয়াগণের একটি বহুল আলোচিত বৈশিষ্ট্য । কেননা তারা অন্তদষ্টিসম্পন্ন। এর প্রমাণ রয়েছে অনেক হাদিসে । বলা বাহুল্য, তাদের এমতো দর্শন উদাহরণ জগতের সঙ্গে সম্পৃক্ত । তাফসীরে মাযহারী/২১ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।