Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হবে না। যে একশত আয়াত পাঠ করবে, আল্লাহ্‌ তাকে গণ্য করবেন ইবাদতকারী বলে। যে পাঠ করবে দুই শত আয়াত, মহাবিচারের দিবসের বাদানুবাদে কোরআন তার উপরে জয়ী হতে পারবে না। আর যে ব্যক্তি প্রতিদিন পাচশত আয়াত পাঠ করবে, তাকে দেওয়া হবে পুণ্যের এক বিশাল স্তূপ। প্রায়োন্নত সূত্রে হাসান বসরী থেকে দারেমী বর্ণনা করেছেন, একবার রসুল স. তার নিকটে উপস্থিত সহচরবৃন্দকে লক্ষ্য করে বললেন, রাতে যে একশত আয়াত তেলাওয়াত করে, তার সাথে কোরআন বিতগ্তা বাধায় না। যে পাঠ করে দু'শ আয়াত, সারা রাত ধরে তার আমলনামায় পুণ্য লেখা হতে থাকে । আর যে পাঠ করে পাঁচশত থেকে এক হাজার আয়াত, তার জন্য প্রস্তুত করা হয় পুণ্যের একটি বিরাট স্তুপ। মান্যবর সহচরগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহ্‌র রসুল! স্তূপ কী? তিনি স. বললেন, বারো হাজার উন্নত স্তর । মুসলিমের বর্ণনায় এসেছে, হজরত ইবনে ওমর বলেছেন, একবার রসুল স. বললেন, কোরআন আদ্যোপান্ত পাঠ করে শেষ কোরো এক মাসে । আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহ্র রসুল! আমি তো এর কম সময়ের মধ্যে কোরআন খতম করতে সক্ষম । তিনি স. বললেন, তাহলে পাঠ সমাপ্ত কোরো কুড়ি রাতে । আমি বললাম, এর কমেও তো আমি পারি। তিনি স. বললেন, তাহলে খতম কোরো সাত দিনে, এর কমে নয়। মাতা মহোদয়া আয়েশা থেকে বোখারী ও মুসলিম বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, আল্লাহ্‌র কাছে ওই ইবাদত প্রিয়, যা করা হয় নিয়মিত, অত্যল্প হলেও । মাতা মহোদয়া আরো বলেছেন, রসুল স. একথাও উল্লেখ করেছেন যে, সামর্থ্যে যতোটুকু কুলায়, ততোটুকু ইবাদত কোরো । কেননা বেশী করতে গেলে তোমরা নিজেরাই হবে ব্বিত, কিন্তু আল্লাহ্‌ ব্বিত হবেন না (তোমাদেরকে পুণ্যদান করতে)। হজরত আনাস থেকে বোখারী ও মুসলিম বর্ণনা করেছেন, রসুল স. আজ্ঞা করেছেন, উদ্দীপনা বিদ্যমান থাকা পর্যন্ত নামাজ দীর্ঘায়িত কোরো, আর পরিত্যাগ কোরো আলস্য আসার সাথে সাথে। মাতা মহোদয়া আয়েশা থেকে বোখারী ও মুসলিম কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, নামাজে নিদ্রা বা তন্দ্রা এলে নামাজ পাঠে বিরতি দেওয়া উচিত। ঘুমিয়ে নেওয়া দরকার আগে । কেননা নিদ্রাপ্রভাবিত নামাজে নামাজী কী বলে, তার খবর সে নিজেই জানে না। সে হয় তো ক্ষমাপ্রার্থনা শুরু করলো, অথচ গালি দিলো নিজেকেই । এরপর বলা হয়েছে__ “অতএব নামাজ কায়েম করো, জাকাত প্রদান করো এবং আল্লাহ্‌কে দাও উত্তম খণ” | এখানে 'নামাজ' অর্থ ফরজ নামাজ। বাক্যটির যোগসূত্র রয়েছে ইতোপূর্বে উল্লেখিত “ফাক্রাউ' আবৃত্তি করো) কথাটির সঙ্গে। “ওয়াও' (এবং) অব্যয়টি এখানে সমষ্টিবাচক। আর এমতো যোগসূত্রের দাবি হচ্ছে, পাচ ওয়াক্তের নামাজ তাফসীরে মাযহারী/২০৯ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ২০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।