এরপর বলা হয়েছে__ “কেউ কেউ আমার অনুগ্রহ সন্ধানে দেশভ্রমণ করবে । একথার অর্থ__ কেউ কেউ তো আবার ব্যবসা-বাণিজ্য, বিদ্যার্জন, হজ এসকল উদ্দেশ্যে অনুগৃহীত হওয়ার আশায় সফর করবে । তখন তো তাদের জন্য রাত জেগে নামাজ পড়া ও কোরআন পাঠ করা হবে অত্যন্ত কষ্টসাধ্য । এখানে “ফাদ্বলিল্লাহ্' অর্থ আল্লাহ্র অনুগ্রহ, বাণিজ্য, বিদ্যার্জন, হজ । এরপর বলা হয়েছে__ “এবং কেউ কেউ আল্লাহ্র পথে সংগ্রামে লিপ্ত হবে? । একথার অর্থ__ আল্লাহ্র পথে যারা জেহাদ করবে তাদের জন্যও তো তাহাজ্জুদ পাঠ করা প্রায় অসম্ভব । ইববাহিম সুত্রে বাগবী লিখেছেন, হজরত ইবনে মাসউদ বলেছেন, যে ব্যক্তি পুণ্যলাভের উদ্দেশ্যে অন্য দেশ থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য-সামগ্রী মুসলিম অধ্যুষিত কোনো শহরে আমদানী করে এবং মওজুদ করার আগেই তা বিক্রি করে দেয়, সে ব্যক্তি হয়ে যায় শহীদের পর্যায়ভূত। এরপর তিনি পাঠ করলেন “কেউ কেউ আল্লাহ্র অনুগ্বহ সন্ধানে দেশভ্রমণ করবে এবং কেউ কেউ আল্লাহ্র পথে সংগ্রামে লিপ্ত হবে? । এরপর বলা হয়েছে__ 'অতএব তোমরা কোরআন থেকে যতোটুকু সহজসাধ্য, তা আবৃত্তি করো'। একথার অর্থ__ সুতরাং রাত জেগে জেগে কোরআন পাঠ করার এই কঠিন আমলটির অত্যাবশ্যকতা তোমাদের উপর থেকে উঠিয়ে নেওয়া হলো । বিষয়টিকে এখন করে দেওয়া হলো তোমাদের ইচ্ছাধীন। তোমরা এখন থেকে আমলটি করতে পারো ততোটুকু, যতোটুকু হয় তোমাদের জন্য সহজসাধ্য। সংশয় ৪ এখানে “মা” (যা, যতোটুকু) অব্যয়টি সাধারণার্থক। তাহলে কি বুঝতে হবে, এখানে যতোটুকু বলে বুঝানো হয়েছে সমুদয় কোরআনকে? নিরসন ঃ না, বিষয়টি সেরকম নয়। কেননা বক্তব্যের গতিধারা এখানে একথাই বলে দিচ্ছে যে, পাঠ করতে হবে কোরআনের কিয়দংশ, যা পাঠ করা সহজ । প্রবিধানঃ ক্রোতের পরিমাণ কতোখানি হবে তা বিবেচনা করতে হবে শরিয়তের দৃষ্টিকোণ থেকেই । মনে রাখতে হবে, শরিয়তে মধ্যাবস্থাই প্রশংসনীয়। সুতরাং মধ্যম পরিমাণ ক্রোত পাঠ মোস্তাহাব। মধ্যম ধরনের ক্রোত হচ্ছে একশত পঞ্ঝাশ আয়াত । আর সর্বোতিরিক্ত এক হাজার আয়াত । এভাবে পড়লে কোরআন খতম হয়ে যায় এক সপ্তাহের মধ্যে। হজরত ইবনে আব্বাস থেকে তিবরানী বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, কোরআন থেকে তোমরা যথাসাধ্য আবৃত্তি কোরো । প্রতিদিন পাঠ কোরো এক শত আয়াত। ইবনে কাছীর বলেছেন, হাদিসটি একেবারে দুষ্প্রাপ্য শ্রেণীর । স্বসূত্রে বাগবী লিখেছেন, হজরত আনাস উল্লেখ করেছেন, রসুল স. বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন পঞ্চাশ আয়াত পাঠ করবে, সে কখনো উদাসীনদের অন্তর্ভূক্ত তাফসীরে মাযহারী/২০৮ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ২০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।