Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

করলো । নামাজ শেষে রসুল স. এর সঙ্গে সাক্ষাত করতেই তিনি স. বললেন, নামাজ হয়নি। পুনরায় পড়ো। সে পুনরায় নামাজ পড়লো। এরকম ঘটলো তিনবার ৷ শেষে লোকটি বললো, আপনাকে যিনি সত্য বার্তাবাহক করে পাঠিয়েছেন, সেই পবিত্র সত্তার শপথ! আমি তো এর চেয়ে উৎকৃষ্ট নামাজ জানি না। তিনি স. বললেন, দণ্ডায়মান হয়ে প্রথমে তাকবীর বলো। তারপর কোরআন থেকে পাঠ করো ততোটুকু, যতোটুকু পাঠ করা হয় তোমার জন্য সহজ । এরপর রুকুতে যাও। শান্তভাবে রুকু সম্পন্ন করার পর মস্তক উত্তোলন করে কিছুক্ষণ সোজা হয়ে দীড়াও। তারপর সেজদা করো । প্রশান্তির সঙ্গে সেজদা সম্পন্ন করে মস্তক উত্তোলন করে স্থির হয়ে বসো। এভাবে ধীরে সুস্থে সম্পন্ন করো তোমার নামাজ। রেফা যরকীও এরকম হাদিস বর্ণনা করেছেন৷ আরো বর্ণনা করেছেন আহমদ, আবু দাউদ, তিরমিজি ও নাসাঈ । হজরত আবু কাতাদা বলেছেন, রসুল স. জোহর ও আসর নামাজের প্রথম দুই রাকাতে সুরা ফাতিহাসহ আর একটি করে সুরা পাঠ করতেন । আর শেষ দুই রাকাতে পাঠ করতেন কেবল সুরা ফাতিহা। আর তিনি স. ফজরের দুই রাকাতে এবং জোহরের প্রথম দুই রাকাতে পাঠ করতেন দীর্ঘ ক্রোত। বর্ণিত হাদিসপ্তলোকে হাদিসটির সঙ্গে পাঠ করলে এগুলোকে মনে হবে কোরআনের সংক্ষিপ্ত বিধানের বিস্তারিত ব্যাখ্যা। হজরত আবু দারদা বর্ণনা করছেন, এক লোক একবার রসুল স. এর সুমহান সংসর্ণে উপস্থিত হয়ে বললো, হে আল্লাহ্‌র রসুল! প্রত্যেক নামাজেই কি কোরআন পাঠ করতে হবে? তিনি স. বললেন, হ্যা । একথা শুনেই সেখানে উপস্থিত জনৈক আনসারী বলে উঠলো, তাহলে তো বিধানটি ওয়াজিব? যদি বলা হয়, বর্ণিত হাদিসগুলো তো একক বর্ণিত। আর একক বর্ণিত হাদিস দ্বারা তো কোরআনের আয়াতের উপর অতিরিক্ততা করা যায় না, তাহলে ফেকাহ্‌ শাস্ত্রের মূল সুত্রাবলী মেনেও বলা যেতে পারে বিধানটি ওই সময়ের, যখন বিশেষ কোনো বিধানের উপর কোরআনের অবস্থান ছিলো অকাট্য, ব্যাখ্যা-বিশ্লেষণমুক্ত। আর এখানকার “ফাকৃরাউ' (আবৃত্তি করো) বাক্যটি ব্যাখ্যা-বিশ্রেষণ সাপেক্ষ । আর নামাজের জন্য যেরূপ আবৃত্তি করার কথা বলা হয়েছে, তা সংক্ষিপ্ত হলেও বিস্তারিত অর্থবহ। তাই এমতাবস্থায় ধরে নিতে হবে, হাদিসগুলো তার বিশ্লেষক । এরপর বলা হয়েছে___ আল্লাহ জানেন যে, তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হয়ে পড়বে । এখানে “আগ'লিমা” (জানেন) ক্রিয়ার কর্তা হচ্ছেন আল্লাহ্‌ । আর এখানকার “আন” হচ্ছে হুস্ব অব্যয়। আর 'ফাক্রাউ' (আবৃত্তি করো) কথাটির পুনঃ্পৌনিকতা বক্তব্যটিকে করেছে অধিকতর গুরুত্ববহ । এমনও বলা যেতে পারে যে, গুরুত্বহ ঠিক নয়, বরং প্রথম বিধানের সুসংস্কৃত দ্বিতীয় বিধান, যা সহজলভ্যতার দাবিদার । দ্বিতীয় “পাঠ করো” বাক্যটি প্রথম “পাঠ করো” বাক্যটির বিবরণ । একারণেই তার উপরে ভিত্তি করে রচিত হয়েছে বিধানের শাখা-প্রশাখা । এভাবে বক্তব্যটি দীড়ায়_ যারা অসুস্থ, তারা তো নিশিজাগরণের মতো কষ্টসাধ্য আমল করতে সমর্থ হবে না। তাফসীরে মাযহারী/২০৭ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ২০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।