Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

উজলান থেকে দাউদ ইবনে কায়েস সুত্রে মোহাম্মদ বর্ণনা করেছেন, হজরত ওমর ইবনে খাত্তাব বলেছেন, যে ব্যক্তি ইমামের পশ্চাতে নামাজ আদায় করে, সে যেনো মনে করে তার মুখে রয়েছে পাথর । বলেছেন, ইমাম সশব্দে কেরাত পাঠ করুক, অথবা পাঠ করুক নিঃশব্দে, সর্বাবস্থায় মুকতাদীদের উচিত ক্রোত পাঠ না করা । এ সকল বর্ণনা ছারা প্রমাণিত হয় যে, আবার এমতো অভিমতের পক্ষে রয়েছে এই আয়াতও “যখন কোরআন পাঠ করা হয়, তখন মনোযোগ দিয়ে তা শোনো এবং চুপ থাকো" । রসুল স.ও বলেছেন, যখন কোরআন পাঠ করা হয়, তখন চুপ থাকো ও মনোযোগের সঙ্গে শোনো । হজরত আবু হোরায়রা থেকে হাদিসটি বর্ণনা করেছেন আবু দাউদ, নাসাঈ ও ইবনে মাজা । প্রবিধান ঃ ফরজ-নফল সব রকমের নামাজের প্রতি রাকাতে ক্ররোত পাঠ করতে হবে কিনা, সে সম্পর্কে রয়েছে বিভিন্ন অভিমত । ইমাম শাফেয়ী, ইমাম মালেক ও ইমাম আহমদ বলেন, সাধারণভাবে প্রত্যেক রাকাতেই ক্রোত পাঠ করা ওয়াজিব। রুকু-সেজদার মতো ক্ররোতের বিধানও এক। তবে এক বর্ণনানুসারে ইমাম মালেকের অভিমত হচ্ছে, তিন বা চার রাকাতবিশিষ্ট ফরজ নামাজের এক রাকাতে যদি ক্্রোত বাদ পড়ে যায়, তবে সোহ সেজদা ওয়াজিব হবে। আর ইমাম আবু হানিফার মতে বিতির ও নফল নামাজের প্রত্যেক রাকাতে ক্রোত ওয়াজিব । তবে তা পরিত্যক্ত হলে সংশোধনের সেজদা ওয়াজিব হবে না, যেহেতু তার অভিমত হচ্ছে, নফল নামাজের প্রতি দু'রাকাত হচ্ছে পূর্ণাঙ্গ নামাজ । আর ফরজ নামাজ কেবল দুই রাকাতে ক্রোত ওয়াজিব, অথচ নীতিগতভাবে ক্রোত ওয়াজিব শুধু এক রাকাতে । সুত্রানুসারে অনুজ্ঞাসূচক বিধান পুনঃ পৌনিকতার দাবি রাখে না। আর অনুজ্ঞা হয়েছে “যতোটুকু আবৃত্তি করা তোমাদের জন্য সহজ, ততোটুকু পাঠ করো” । বার বার পাঠের কথা এখানে বলা হয়নি । তবুও আমরা ক্রোতকে দু'রাকাতের জন্য বিধিবদ্ধ করার প্রবক্তা । তবে তিন অথবা চার রাকাতবিশিষ্ট নামাজের শেষ এক অথবা দুই রাকাত এমতো বিধান থেকে মুক্ত । অর্থাৎ শেষ এক অথবা দুই রাকাতে কেরাত ওয়াজিব নয়। ইমাম আবু হানিফার অভিমতের ভিত্তি হচ্ছে আলোচ্য আয়াত। তিনি বলেন এই আয়াত দ্বারাই পাচ ওয়াক্ত নামাজে ক্রোত পাঠের উপযোগিতা নির্ধারিত হয়েছে। কিন্তু তার এই অভিমতটি মেনে নেওয়া দুঙ্কর । জমহুর আলেমগণের অভিমতের সপক্ষে রয়েছে হজরত আবু হোরায়রা থেকে বোখারী ও মুসলিম কর্তৃক বর্ণিত হাদিস, যেখানে বলা হয়েছে, একবার মসজিদে ঢুকেই এক লোক নামাজ পাঠ করতে শুরু করলো । নামাজ শেষ হলে সে রসুল স.কে সালাম বললো । তিনি স. সালামের প্রত্যুত্তর দিয়ে বললেন, তোমার নামাজ হয়নি । পুনরায় নামাজ পড়ে নাও। সে একটু দূরে গিয়ে পুনরায় নামাজ পাঠ তাফসীরে মাযহারী/২০৬ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ২০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।