Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

থেকে। তিনি বলেছেন, আমাকে হাদিস শিক্ষা দিয়েছেন সুফিয়ান ও শুরাইক। তারা হাদিসটি পেয়েছেন মুসা ইবনে আবী আয়েশা থেকে, তিনি আবদুল্লাহ্‌ ইবনে শাদ্দাদ থেকে এবং তিনি হজরত জাবের থেকে । আলোচনা যাতে দীর্ঘ না হয়, সেজন্য এ সম্পর্কে আরো অনেক শিথিল সুত্রবিশিষ্ট হাদিস পরিহার করা হলো । সংশয় 8 এখানে স্পষ্ট করে বলা হয়েছে কাজেই কোরআনের যতোট্ুকু আবৃত্তি করা তোমাদের জন্য সহজ, ততোটুকু আবৃত্তি করো? ঘোষণাটি সার্বজনীন । তাহলে ইমাম আবু হানিফার রীতি অনুসারে একক বর্ণিত একটি হাদিস দ্বারা বিধানটিকে সীমায়িত করা যেতে পারে কীভাবে? সমাধান ৪ আয়াতখানি আংশিক সীমায়নসহ সার্বজনীন । অর্থাৎ যে ব্যক্তি রুকু অবস্থায় এসে ইমামের সঙ্গে নামাজে অংশগ্রহণ করে, সে বিধানটির সার্বজনীনতা থেকে মুক্ত। সিদ্ধান্তটি একমত্যসম্মত। এ ধরনের মুক্তাদী বাদে অন্যান্যদের জন্য বিধানটি সার্বজনীনই। হজরত উবাদা ইবনে সামেত কর্তৃক বর্ণিত হাদিস দ্বারা প্রমাণিত হয়, সকল নামাজে সুরা ফাতিহা পাঠ করা মোস্তাহাব। যেমন রসূল স. বলেছেন, আবৃত্তি যদি সশব্দে করা হয়, ত তবে তোমরা মুক্তাদীরা কোরআন থেকে কোনো আয়াত পাঠ কোরো না, কেবল গ্রন্থজননী ব্যতীত। দারাকুতনী হাদিসটি বর্ণনা করার পর মন্তব্য করেছেন, এর সকল বর্ণনাকারীই বলিষ্ঠ। এই হাদিসের ছারা সশব্দ ক্রোত বিশিষ্ট নামাজে মুকতাদীদের ক্রোত পাঠ নিষিদ্ধ প্রমাণিত হয় । বিশেষভাবে এখানে সশব্দ ক্রাতের কথা উল্লেখ থাকাতে প্রতীয়মান হয় যে, সকল নামাজে সুরা ফাতিহা পাঠ করা মোস্তাহাব। তবে ব্যতিক্রমের যে ইঙ্গিত এখানে রয়েছে, তার দাবি হচ্ছে, তা পাঠ করতে হবে ইমামের পাঠ-যতির সময় । এরকম করলে এ সম্পর্কিত সকল হাদিসের উপরেই আমল করা হয়ে যায়। আবার এতে করে 'যখন কোরআন পাঠ করা হয়, তখন শোনো এবং চুপ থাকো" এ আয়াতের উপরেও আমল করা হয়। মান্যবর সাহাবীগণের অনেকেও মুকতাদীর ক্রোত পাঠ না করার প্রবক্তা । নাফে সুত্রে ইমাম মালেক তার মুয়াত্তায় উল্লেখ করেছেন, হজরত ইবনে ওমর ইমামের পশ্চাতে নামাজে দীড়ালে কেরাত পাঠ করতেন না। হজরত জায়েদ ইবনে ছাবেত এবং হজরত জাবেরের উক্তি উল্লেখ করে তাহাবী বলেছেন, ইমামের পশ্চাতে কোনো অবস্থায় ক্রোত পাঠ করা যাবে না। ইমাম আহমদ তার "মুয়াত্তা" গ্রন্থে উল্লেখ করেছেন, হজরত ইবনে মাসউদকে একবার মুকতাদীর ক্রোত পাঠ সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তিনি জবাব দিলেন, ওই সময় নিশ্ুপ ও মনোযোগী থেকো। কেননা তোমার ক্রোতে নামাজের নিঝিষ্টচিন্ততা বিদ্বিত হতে পারে। তোমার জন্য ইমামের ক্রোতই যথেষ্ঠ। মোহাম্মদ ইবনে সা*দ বলেছেন, যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ আদায়কালে ক্ররোত পড়ে, আমার তো মনে হয়, তার মুখ অগ্নিপূর্ণ। আবদুর রাজ্জাকও এরকম বলেছেন। তবে তার বক্তব্যে অগ্নির বদলে এসেছে পাথরের কথা । তাফসীরে মাযহারী/২০৫ ॥|.11100119,.00

— পৃষ্ঠা ২০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।