Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

ফাতিহা পাঠ মাকরুহ । ইমাম মালেক বলেন, সশব্দ ক্রোতবিশিষ্ট নামাজে মাকরুহ। আর ইমাম আহমদ বলেন, ওয়াজিব-মাকরুহ কোনোটাই নয়, বরং সর্বাবস্থায় তা মোস্তাহাব। তবে তিনি এর সঙ্গে একটি শর্তও জুড়ে দিয়েছেন। সেটি হচ্ছে__ ইমাম যখন সশব্দে ক্রোত পাঠ করে, তখন মাকরুহ । আর যখন পাঠবিরতি দেয় শ্বাস-প্রশ্বাস বন্ধ করে কিছুক্ষণের জন্য থামে) তখন মাকরুহ নয়, মোস্তাহাব। ইমাম মালেক, জুহুরী ও ইবনে মোবারকও এরকম বলেছেন। এরকম আরো বর্ণিত হয়েছে হজরত ইবনে ওমর, হজরত ওরওয়া ইবনে যোবায়ের এবং আবুল কাসেম ইবনে মোহাম্মদ থেকেও । ইমামের ক্রোত পাঠ করার সময় মুক্তাদীর ক্রোত পাঠ নিষিদ্ধ, এই অভিমতটির প্রমাণ গ্রহণ করা হয়েছে হজরত জাবের থেকে জাবের জু'ফী সুত্রে ইমাম আহমদ ও দারাকুতনী কর্তৃক বর্ণিত এক হাদিস থেকে, যেখানে বলা হয়েছে, রসুল স. বলেছেন, ইমামের ক্রোত মুকতাদীর জন্য যথেষ্ট । দারাকুতনী বলেছেন, হাদিসটি শিথিলসুত্রবিশিষ্ট । ইবনে জাওজী বলেছেন, হাদিসটি সুদৃঢ়সূত্রবিশিষ্ট । এরকম আরো বলেছেন সুফিয়ান সওরী ও শো"বা। দারাকুতনী হাদিসটি ভিন্নতর সুত্রে বর্ণনা করেছেন লাইছের মাধ্যমেও । কিন্তু ইবনে আলীয়া বলেছেন, লাইছ বর্ণনাকারী হিসেবে দুর্বল । ইয়াহইয়া ইবনে সালামের পদ্ধতিতে ইমাম আহমদ বর্ণনা করেছেন, যে নামাজে গ্রন্থজননীকে পাঠ করা হয় না, ওই নামাজ হয় অসম্পূর্ণ, তবে ইমামের পশ্চাতে এরকম করা হলে অসম্পূর্ণ হয় না। ইয়াহ্‌ইয়াকে দুর্বল বর্ণনাকারী আখ্যা দিয়েছেন দারাকুতনী । আবার ইবনে জাওজী মন্তব্য করেছেন, তাকে অদৃঢু বর্ণনাকারী বলেছেন, এরকম কাউকেই আমি পাইনি । দারাকুতনী, বায়হাকী এবং ইবনে আদী বলেছেন, বিশুদ্ধ অভিমত হচ্ছে, হাদিসটি প্রায়োন্নত পর্যায়ের । কেননা অধিকসংখ্যক বর্ণনাকারীই একে প্রায়োন্নত রসুল স. থেকে বর্ণনা করেছেন। ওই বর্ণনাকারীগণ হচ্ছেন__ সুফিয়ান ইবনে উয়াইনা, সুফিয়ান সওরী, আবুল আহ্ওয়াস, শো'বা, ইসরাইল, শরীক ইবনে খলদালানী, জরীর, আবদুল হামীদ, জায়েদাহ্‌ এবং জুহাইর । আমরা বলি, প্রায়োন্নতসূত্রবিশিষ্ট হাদিসও আমাদের নিকট দলিলরূপে গণ্য ইবনে জাওজী তো বলেছেন, হাদিসটি সর্বোন্নত পর্যায়ের । অধিকন্ত ইমাম আবু হানিফা হাদিসটি বর্ণনা করেছেন বোখারী ও মুসলিমের শর্তানুসারে বিশুদ্ধ সূত্রে বর্ণনা করেছেন ইমাম আবু হানিফা । তিনি বলেছেন, আমার নিকট হাদিসটি বর্ণনা করেছেন আবদুল্লাহ্‌ ইবনে শাদ্দাদ থেকে আবুল হাসান মুসা ইবনে আবী আয়েশা তিনি হজরত জাবের থেকে এবং তিনি রসুল স. থেকে । আবার আহমদ ইবনে মুনী' তার মসনদ" নামক পুস্তকে এরকম সুত্রসহযোগে হাদিসটি বর্ণনা করেছেন, যা মুসলিমের শর্তবহ | তিনি বলেছেন, আমি হাদিসটি পেয়েছি ইসহাকুল আযরক তাফসীরে মাযহারী/২০৪ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ২০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।