Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

নামাজের প্রসঙ্গ আলোচিত হয়েছে সংক্ষেপে, যার বিস্তারিত ব্যাখ্যা জানতে হলে হাদিসের শরণাপন্ন হতেই হয়। একথাটিও তো মনে রাখতে হবে যে, এরকম একক বর্ণিত হাদিস দ্বারা হানাফী মতাবলম্বীগণও দলিল-প্রমাণ গ্রহণ করে থাকেন। যেমন হজরত ইবনে মাসউদ কর্তৃক বর্ণিত এক হাদিস দ্বারা তারা নামাজের শেষ বৈঠক যে ফরজ তা প্রমাণ করে থাকেন, যেখানে বলা হয়েছে, তোমরা যখন এটা বলেছো, বা করেছো, তখন তোমাদের নামাজ পূর্ণ হয়েছে। এখন ইচ্ছা করলে তোমরা উঠে যেতে পারো, অথবা বসেও থাকতে পারো । হানাফীগণ বলেন, এই হাদিসের বর্ণনানুযায়ী নামাজের পূর্ণতা সংশ্লিষ্ট দু'টো বিষয়ের যে কোনো একটির সঙ্গে। কাজেই এদু'টোর যে কোনো একটি ফরজ___ বলা, না হয় করা । হাদিসটি একক বর্ণিত হওয়া সত্তেও তো হানাফীগণ এর দ্বারাই শেষ বৈঠক ফরজ হওয়ার প্রমাণ গ্রহণ করেছেন । তারা সুরা ফাতিহা যে নামাজের অঙ্গ নয়, তা প্রমাণার্থে উপস্থাপন করেন হজরত আবু হোরায়রা কর্তৃক বর্ণিত একটি হাদিস, যেখানে বলা হয়েছে, রসুল স. বলেছেন, তোমরা নামাজের জন্য দণ্ডায়মান হওয়ার পর “আল্লাহু আকবার" বলবে, তারপর কোরআন থেকে ততোটুকু পাঠ করবে, যতোটুকু তোমাদের সাধ্যে কুলায়.... শেষ পর্যন্ত। এর জবাবে বলা যেতে পারে যে, এই হাদিসের দ্বারা প্রমাণিত হয় কোরআনের যে কোনো স্থান থেকে কিছু আয়াত পাঠ করার অপরিহার্যতা। আর “সুরা ফাতিহা বিহনে নামাজ হয় না এই হাদিস দ্বারা অপরিহার্যতা প্রমাণিত হয় সুরা ফাতিহা পাঠের । তাহলে সুনির্দিষ্ট ও অনির্দিষ্টকে যদি একীভূত করা হয়, অর্থাৎ যদি বলা হয় সুরা ফাতিহা নামাজের অঙ্গ, সুতরাং তা পাঠ করা ফরজ এবং তৎসহ আরো কিছু আয়াতও এর সঙ্গে মিলিয়ে পড়া ফরজ এবং তা-ও নামাজের অঙ্গ___ তাহলে আর সমস্যা থাকে কোথায়? এছাড়াও হজরত আবু হোরায়রা থেকে রেফা ইবনে রাফেয়ের মাধ্যমে ইমাম আহমদ কর্তৃক বর্ণিত হাদিসে উল্লেখ করা হয়েছে, যখন তোমরা নামাজের জন্য দপ্ডায়মান হও, তখন প্রথমে উচ্চারণ কোরো “আল্লাহু আকবার" । তারপর পাঠ কোরো কোরআন জননী এবং তারপর পাঠ কোরো যে কোনো স্থান থেকে যতোটুকু ইচ্ছা। দারাকুতনীর বর্ণনায় হাদিসটি এসেছে এভাকে__ এরপর তাকবীর বোলো, তারপর পাঠ কোরো সুরা ফাতিহা এবং তারপর পাঠ কোরো যতোটুকু পাঠ করার অনুমতি দেওয়া হয়েছে এবং যতোটুকু তোমাদের জন্য সহজ । একটি বিধানের জটিলতা নিরসন ৪ মুকতাদীকে (ইমামের অনুসারীকে) সুরা ফাতিহা পাঠ করতে হবে কিনা, সে সম্পর্কে রয়েছে আলেমগণের মতপৃথকতা ইমাম শাফেয়ী বলেছেন, মুকতাদী ও একা নামাজ পাঠকারীর জন্য সুরা ফাতিহা পাঠ করা ওয়াজিব । হজরত ওমর, হজরত ওসমান, হজরত আলী, হজরত ইবনে আব্বাস এবং হজরত মুয়াজ ইবনে জাবাল থেকে এরকমই বর্ণিত হয়েছে। কিন্ত ইমাম আবু হানিফা, ইমাম মালেক ও ইমাম আহমদের মতে মুক্তাদীর জন্য সুরা ফাতিহা পাঠ করা ওয়াজিব নয়। ইমাম আবু হানিফা বলেন, মুকতাদীর জন্য সুরা তাফসীরে মাযহারী/২০৩ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ২০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।