ইমাম আবু হানিফা এই হাদিসটিকে তো মান্য করেছেনই, তদুপরি মান্য করেছেন মুসলিম, আবু দাউদ ও ইবনে হাব্বান কর্তৃক বর্ণিত আর একটি হাদিস, যেখানে বলা হয়েছে, যে ব্যক্তি সুরা ফাতিহা এবং এর চেয়েও অধিক ক্ররোত পাঠ করলো না, তার নামাজই হলো না। একারণেই তিনি বলেছেন, সুরা ফাতিহা এবং তার সঙ্গে আর একটি সুরা মিলিয়ে পাঠ করা ওয়াজিব । ইবনে মাজা বর্ণনা করেছেন, হজরত আবু সাঈদ খুদরী বলেছেন, যে ব্যক্তি পাঠ করে না, তার নামাজ নামাজই নয়, সে নামাজ ফরজ হোক, অথবা হোক নফল। ইবনে হুম্মাম_কাতাদা__আবু বকরা__ এই সুত্রে আবু দাউদ বর্ণনা করেছেন, হজরত আবু সাঈদ বলেছেন, রসুল স. আমাদেরকে সুরা ফাতিহা এবং তার সঙ্গে সাধ্যমতো কিছু পাঠ করতে নির্দেশ দিয়েছেন। হাদিসটি যথাসুত্রসম্বলিত। ইমাম আবু হানিফা এরকম বলেন না যে, সুরা ফাতিহা নামাজের অঙ্গ এবং সুরা ফাতিহা পাঠ না করলে নামাজই হবে না; বরং তিনি বলেন, “কোরআন যতোটুকু তোমাদের জন্য পাঠ করা সহজ ততোটুকু আবৃত্তি করো' এই আয়াত অনুসারে সাধ্যমতো কোরআনের যে কোনো স্থান থেকে কিছু আয়াত পাঠ করা ফরজ । আর তার মতে হাদিসটি দ্বারা কোরআনের কোনো সাধারণ বিধানকে বিশেষায়িত করা যায় না। অর্থাৎ নামাজে সুরা ফাতিহা পাঠ করা ফরজ নয়, ওয়াজিব । একারণেই আমরা বলি নামাজে সুরা ফাতিহা পাঠ করা এবং তার সঙ্গে আর একটি সুরা মিলানো ওয়াজিব । আমি বলি, প্রকৃত কথা এই যে, সুরা ফাতিহা পাঠ ও তার সঙ্গে আর একটি সুরা সংযুক্ত করণ দু'টোই নামাজের অঙ্গ__ এ দুটো ছাড়া নামাজ সিদ্ধ হবে না। আর এখানকার 'কাজেই কোরআনের যতোটুকু আবৃত্তি করা তোমাদের জন্য সহজ ততোটুকু আবৃত্তি করো” এই আয়াত দ্বারা সুরা ফাতিহা নামাজের অঙ্গ নয়, একথার প্রমাণ গ্রহণ করা সঙ্গত নয়। কেননা এখানে “পাঠ করো" অর্থ রাতের নামাজে পাঠ করো। আর “ফাতাবা আলাইকুম মা তাইয়াস্সারা” অর্থ নিশি জাগরণের গুরুভারকে করে দেওয়া হচ্ছে সহজ, যা ছিলো অ-সহজ ও সুনিরিষ্ট নিয়মবিশিষ্ট । অর্থাৎ এখন থেকে রাতের নামাজ ও অন্যান্য নামাজে কোরআন পাঠ কোরো ইচ্ছামতো, যতোটুকু করা তোমার জন্য হয় সহজ। সুতরাং এই আয়াত দ্বারা নামাজের কেরোতের পরিমাণ নির্ধারণ করা সমীচীন নয়। কেননা এরকম দুর্বল ব্যাখ্যা দ্বারা ওই হাদিসকে পরিত্যাগ করা কী করে সম্ভব, যা সুবিদিত এবং যার উপর আমল করেছেন গোটা উম্মত। রসুল স. কিংবা তার পরের কেহ কি সুরা ফাতিহা ছাড়া কখনো নামাজ পড়েছেন? নিশ্চয় নয়। তাহলে হাদিসটি একক বর্ণিত হলেও গোটা উম্মতের একমত্যসঞ্জাত । তাছাড়া কোরআন মজীদে তাফসীরে মাযহারী/২০২ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ২০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।