Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

উল্লেখ্য, ইমাম মালেক, ইমাম শাফেয়ী ও ইমাম আহমদ বলেন, সুরা ফাতিহা ছাড়া নামাজই হবে না। আর সুরা ফাতিহার সঙ্গে আর একটি সুরা মিলানো সুন্নত, ওয়াজিব নয়। তারা তাদের অভিমতের সমর্থনে বর্ণনা করেছেন হজরত উবাদা ইবনে সামেত কর্তৃক বর্ণিত একটি হাদিস যেখানে বলা হয়েছে, রসুল স. বলেছেন, যে তার নামাজে সুরা ফাতিহা পাঠ করলো না, তার নামাজই হলো না দারাকুতনীর বর্ণনায় এসেছে, যে সুরা ফাতিহা পড়লো না, তার নামাজ সিদ্ধ হলো না। দারাকুতনী আরো বলেছেন, হাদিসটি যথাসূত্রসম্বলিত। ইবনে খুজাইমা ও ইবনে হাব্বান হাদিসটি বর্ণনা করেছেন হজরত আবু হোরায়রা থেকে । তবে এই বর্ণনাটিতে অতিরিক্ত হিসেবে এসেছে এই কথাট্ুকু__ বর্ণনাকারী তখন বললেন, আমি যদি কোনো ইমামের পিছনে নামাজ পাঠ করি? তিনি বললেন, তখন মনে মনে পড়ে নিয়ো । হজরত আবু হোরায়রা বলেছেন, যে ব্যক্তি নামাজ পাঠ করলো, অথচ কোরআন-জননী (সুরা ফাতিহা) আবৃত্তি করলো না, তার নামাজ হলো অসম্পূর্ণ । আমি বললাম, হে রসুল সহচর! আমি যে কখনো কখনো ইমামের পিছেনে দীড়িয়ে নামাজ আদায় করি? তিনি বললেন, ওহে পারস্যবাসী! তখন সুরা ফাতিহা পাঠ কোরো মনে মনে । আশহালের পদ্ধতিতে আবু উতবা সূত্রে হাকেমের মাধ্যমে হজরত আবু হোরায়রা থেকে এবং মোহাম্মদ ইবনে রবী কর্তৃক হজরত উবাদা ইবনে সামেত থেকে সুপরিণতসূত্রে বর্ণিত হয়েছে, অন্যান্য সুরা কোরআন জননীর অনুবর্তী । কিন্ত কোরআন-জননী অন্যান্য সুরার অনুবর্তী নহে। আমি বলি, একদল আলেম “সুরা ফাতিহা ছাড়া নামাজ হয় না' কথাটির অর্থ করেছেন, সুরা ফাতিহা ছাড়া নামাজ পরিপূর্ণ হয় না। অর্থাৎ এমতাবস্থায় নামাজ হয়ে যায় ঠিকই, কিন্তু তা থেকে যায় অসম্পূর্ণ। যেমন এক হাদিসে বলা হয়েছে, মসজিদের প্রতিবেশীদের পক্ষে অন্য মসজিদে নামাজ হয় না। অর্থাৎ এরকম করলে তার নামাজ পরিপূর্ণ হয় না। উল্লেখ্য, এরকম ব্যাখ্যা ভুলের সম্ভাবনা থেকে মুক্ত নয়। তাছাড়া “সুরা ফাতিহা ছাড়া নামাজ হয় না' হাদিসটি ব্যাখ্যাসাপেক্ষ । অর্থাৎ “নামাজ হয় না অর্থ শরিয়তসমর্থিত নামাজ হয় না। অর্থাৎ নামাজ বিশুদ্ধ হয় না। আর মসজিদের প্রতিবেশীর অন্য মসজিদে নামাজ না হওয়ার অর্থ তার নামাজ পরিপূর্ণ হয় না। হাদিস দু'টোর বর্ণনারীতি এক নয়। সুরা ফাতিহা সংক্রান্ত হাদিসে যের প্রদানকারী ও যের মিলিতভাবে “ফাতিহা*কে বিধেয় করেছে বাক্যটির উদ্দেশ্যের। কিন্ত মসজিদে নামাজ পাঠসংক্রান্ত হাদিসে যের প্রদানকারী অব্যয় ও যের প্রদত্ত পদ “মসজিদ' উভয়ে মিলিতভাবে বাক্যটির উদ্দেশ্য হয়নি। বরং সেখানে বিধেয় হয়েছে লুপ্ত। সুতরাং ব্যাকরণগত ভিন্নতার কারণে অর্থগত ভিন্নতাকে মান্য করতেই হবে । অর্থাৎ এক হাদিসের বক্তব্য নামাজ বিশুদ্ধ হবে না এবং আর এক হাদিসের উদ্দেশ্য নামাজ পূর্ণ হবে না। বিধানটি একমত্যসম্মত । হাদিসে কুদসীতে এসেছে আল্লাহ বলেন, আমি নামাজকে দ্বিধা-বিভক্ত করেছি আমার এবং আমার বান্দাগণের মধ্যে ৷ অর্থাৎ সুরা ফাতিহাকে করেছি দুই ভাগে বিভক্ত । সুতরাং বুঝতে হবে, সুরা ফাতিহা ছাড়া নামাজ হবেই না। তাফসীরে মাযহারী/২০১ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ২০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।