নিশীথে দীর্ঘ সময় দীড়িয়ে নামাজ পড়তেন। ফলে তার পা ফুলে যেতো । তাকে প্রশ্ন করা হলো, হে আল্লাহ্র রসুল! আপনার অতীত-ভবিষ্যতের সকল অনবধানতাই তো আল্লাহ্ মাফ করে দিয়েছেন। তৎসত্বেও আপনি এতো কষ্ট করেন কেনোঃ তিনি স. জবাব দিলেন, আমি কি হবো না তার কৃতজ্ঞচিত্ত দাসঃ উল্লেখ্য, তিনি স. তখন এমন কথা বলেন নি যে, তাহাজ্জুদ আমার উপরে ফরজ । হজরত ইবনে ওমর কর্তৃক বর্ণিত হয়েছে, সফরের সময় রসুল স. তাহাজ্জুদ পড়তেন তার বাহনে আরূঢ় আবস্থায়। তখন তার উট যেদিকে মুখ করে চলতো, তিনিও সেদিকে মুখ করে তাহাজ্জুদ পড়তেন। আর রুকু-সেজদা আদায় করতেন ইশারায় । তবে এভাবে তিনি স. কখনো ফরজ নামাজ পাঠ করেননি । কিন্তু বিতির নামাজ আদায় করেছেন । বোখারী, মুসলিম । প্রবিধান ঃ তাহাজ্জুদ নামাজ সুন্নতে মোয়াক্কাদা, না মোস্তাহাব, সে সম্পর্কে আলেমগণের মতানৈক্য রয়েছে। একদল আলেম বলেন, সাধারণ মুসলমানের জন্য তাহাজ্জুদ মোস্তাহাব, আর রসুল স. এর জন্য ছিলো সারা জীবন ফরজ । কেননা তিনি স. সারাজীবনই তাহাজ্জুদ নামাজ আদায় করেছেন। আমি বলি, তাহাজ্জুদ নামাজ “সুনানে হুদা” (পথপ্রদর্শক সুন্নত)। কেননা রসুল স. তাহাজ্জুদ পালন করেছেন নিরবচ্ছিনরূপে । তিনি স. যদি এই আমল ওয়াজিব হিসেবে পালন করেন, তাতেও কোনো অসঙ্গতি দেখা দেয় না। কেননা তীর বিরতিহীন আমল তার জন্য ওয়াজিব বা নফল যা-ই হোক না কেনো আমাদের জন্য তা সুন্নত । তবে শর্ত এতটুকুই যে, তাহাজ্জুদ নামাজ পড়তে কাউকে বাধা দেওয়া হয়নি, যেমন বাধা দেওয়া হয়েছিলো সওমে বেছালের ক্ষেত্রে। প্রবিধান £ নামাজে কী পরিমাণ ক্রোত (কোরআন পাঠ) করতে হবে, সে সম্পর্কেও আলেমগণ মতানৈক্য করেছেন এক বর্ণনানুসারে ইমামশ্রেষ্ঠ আবু হানিফার অভিমত হচ্ছে, যতোটুকু ক্রোতকে কোরআন বলে চিহিত করা যায় এবং যতোটুকু নামাজের অঙ্গ বলে বিবেচিত হয়, ততোটুকু ব্্রোত আবৃত্তি করতে হবে। অর্থাৎ যতোট্ুকু পাঠ করলে মানুষের উক্তি সদৃশ না হয়, ততোটুকু পাঠ অত্যাবশ্যক । এরূপ অভিমতের ধ্েক্ষিতে বলতে হয়, এক আয়াতের কম পাঠ করলেও নামাজ সিদ্ধ হবে। কুদুরী প্রণেতাও এই অভিমতটির পরিপোষক । আর এক বর্ণনানুসারে, ইমাম শ্রেষ্ঠের অভিমত হচ্ছে, এক আয়াতের কম পাঠ করলে নামাজ সিদ্ধ হবে না। ইমাম আহমদও এরকম বলেছেন। হেদায়া প্রণেতাও এটা মেনে নিয়েছেন। অপর আর এক বর্ণনানুসারে ইমামশ্রেষ্ঠ বলেন,হুস্ব তিন আয়াত, অথবা তত্রুল্য দীর্ঘ এক আয়াত পাঠ করা নামাজ সিদ্ধ হওয়ার জন্য অনিবার্ষ। ইমাম আবু ইউসুফ ও ইমাম মোহাম্মদের অভিমতও এরকম । তারা দু'জন আরো বলেন, সুরা ফাতিহার সঙ্গে ছোট তিন আয়াত, অথবা বড় এক আয়াত মিলানো ওয়াজিব । যদি এ ওয়াজিব ভুলক্রমে পরিত্যক্ত হয়, তবে আদায় করে নিতে হবে সংশোধনের সেজদা (সোহ সেজদা)। আর ইচ্ছাকৃতভাবে যে এরকম করবে, সে গোনাহ্গার হবে এবং ওই নামাজ আবার আদায় করতে হবে । এরকম করা হবে তার জন্য ওয়াজিব, ফরজ নয় । তাফসীরে মাযহারী/২০০ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ২০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।